সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০১:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনামঃ
সব নাগরিকের সমান অধিকার নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার: রিজভী যুক্তরাষ্ট্রে মেডিকেয়ারের ২০২৭ সালের নিবন্ধন শুরু, ওষুধের খরচে আসছে পরিবর্তন নিউইয়র্কের কুইন্সে জমে উঠছে গভর্নর নির্বাচন: প্রচারে ব্লেকম্যান ও হোকুল আমার চোখে আনসার উদ্দিন খান পাঠান: এমডি নাসির, নিউ জার্সি (যুক্তরাষ্ট্র) Toufique Imrose Khalidi, bdnews24.com’s editor-in-chief, dies at 59 সবার আগে বাংলাদেশ’—জাতীয় প্রতিশ্রুতির বার্তা নিয়ে বাংলাদেশ বেতারের পাক্ষিক বিশেষ অনুষ্ঠান আমার ৩০ বছরের হোটেল-জীবনের অভিজ্ঞতা: কেন ইউনিয়ন হোটেলের চাকরি আমার কাছে এত গুরুত্বপূর্ণ Thirty Years in the Hotel Industry: Why a Union Hotel Job Matters So Much to Me কানাডার প্রায় ১ বিলিয়ন ডলারের পণ্যে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা কার্যকর ট্রাম্পের ‘কমিউনিস্ট সপ্তাহ’: মামদানি ও শি জিনপিংকে ঘিরে কূটনীতি

ট্রাম্পের মেয়াদ শেষে প্রেসিডেন্ট প্রার্থী হতে চান পুত্র এরিক

রিপোটার:
  • আপডেট টাইম : বুধবার, ২ জুলাই, ২০২৫
  • ৮০ Time View

হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে দ্বিতীয় মেয়াদ শেষ করার পর তার পুএ এরিক ট্রাম্প বা পরিবারের অন্য কেউ পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিতে পারেন।

দ্য ফাইন্যান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটা ইঙ্গিত দিয়েছেন এরিক নিজেই, যাকে এত দিন রাজনীতি থেকে দূরেই দেখা গেছে।

সাক্ষাৎকারে ট্রাম্প অর্গানাইজেশনের এই নির্বাহী সহসভাপতি বলেছেন, তিনি যদি তার বাবার পথ অনুসরণ করে হোয়াইট হাউসে যাওয়ার সিদ্ধান্ত নেন, তাহলে সেই পথ তার জন্য ‘সহজ’ হবে।

ডোনাল্ড ট্রাম্পের তৃতীয় সন্তান এরিকের সাক্ষাৎকার শনিবার (২৮ জুন) তুলে ধরেছে দ্য গার্ডিয়ান।

সেখানে তিনি বলেন, ‘মূল প্রশ্ন হচ্ছে, আপনি কি আপনার পরিবারের অন্য সদস্যদের এ কাজে যুক্ত করতে চান? …আমি কি চাই আমার সন্তানেরা গত দশকে আমি যে অভিজ্ঞতার মুখোমুখি হয়েছি, তা তাদেরও হোক। উত্তর যদি হ্যাঁ হয়, তাহলে রাজনীতি করার পথটা সহজ হয়। অর্থাৎ আমি মনে করি, আমি এটা করতে পারি। তা ছাড়া আমি মনে করি, আমাদের পরিবারের অন্য সদস্যরাও এটা করতে পারে।’

ডোনাল্ড ট্রাম্পের অন্য দুই সন্তান ডোনাল্ড জুনিয়র ও ইভাঙ্কা ট্রাম্প বাবার রাজনীতির সঙ্গে নিজেদের সম্পৃক্ত করলেও ৪১ বছর বয়সী এরিক বরাবরই রাজনীতি থেকে নিজেকে দূরে রেখেছেন। পারিবারিক ব্যবসায় বরং ঝোঁক তার।

তবে দ্য ফাইন্যান্সিয়াল টাইমসের সঙ্গে এরিকের কথোপকথনে মনে হয়েছে, ২০১৭ সালে তার বাবা প্রেসিডেন্ট হওয়ার পর সরাসরি রাজনীতিতে অংশ না নিলেও এর খবরাখবর তিনি রাখতেন।

সাক্ষাৎকারে এরিক বলেন, ‘আমার দেশের অর্ধেক রাজনীতিকের কর্মকাণ্ডে আমি একেবারেই সন্তুষ্ট নই। আমি মনে করি, এই কাজ আমি খুব দক্ষতার সঙ্গে করতে সক্ষম।’

ট্রাম্পের ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও আগামী দিনে রিপাবলিকান দলের প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে শীর্ষে থাকার সম্ভাব্য দুই নাম বলে ধারণা করা হচ্ছে।

সেই হিসেবে ২০২৪ সালেই কি ব্যালট পেপারে ট্রাম্প পরিবারের শেষ উপস্থিতি ছিল—এ প্রশ্নের জবাবে এরিক বলেন, ‘আমি জানি না। সময়ই তা বলে দেবে।’

কিন্তু নেটিজেনদের ধারণা তাদের পরিবারের কেউই আর প্রেসিডেন্ট হতে পারবেন না । সাধারণ মানুষ প্রেসিডেন্ট এর কার্যা কর্মে ধারুনভাব্ বিরক্ত ।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরো খবর

খুলনায় জমি বিক্রি হবে

খুলনা-যশোর বিশ্বরোডে মোস্তফার মোড়ের নিকটে টুটুল নগর আবাসিক এলাকায় এখনই বাড়ি করার উপযোগী ১০ শতক জমি বিক্রি হবে। ডিজিটাল খাজনা খারিজ করা। সম্পূর্ণ নিষ্কন্টক। বিশ্ব রোড থেকে ২০ ফিট রাস্তা, ভেতরে ১৫ ফিট রাস্তা। উচু জমি।

যোগাযোগ: মো. মহসিন হোসেন-০১৭১১৭৮৩৮৬৮

 

© All rights reserved © 2022 deshnews24.com
Theme Customized By Max Speed Ltd.