শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনামঃ
কপ-৩১ সম্মেলনে যোগ দিতে কাল তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি নয়, জলবায়ু মোকাবিলায় বাস্তব পদক্ষেপ চায় কপ-৩১ নজরুলের চেতনায় তরুণ প্রজন্মকে আলোকিত করার আহ্বান জানিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী HTC Local 6: A Symbol of Strength, Security and Solidarity for New York’s Hotel Kitchen Workers ইরান যুদ্ধ নিয়ে নেতানিয়াহু ও প্রতিদ্বন্দ্বী আইজেনকটের ভিন্ন অবস্থান New York Governor Kathy Hochul and HTC President Rich Maroko Hold ‘Get Out the Vote’ Rally প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে জেটরোর প্রেসিডেন্ট, বাংলাদেশে জাপানি বিনিয়োগ বাড়ানোর আহ্বান আগামী পাঁচ বছরে প্রতিটি উপজেলায় স্টেডিয়াম নির্মিত হবে – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ১৪ দফা যৌথ বিবৃতি / জ্বালানি নিরাপত্তায় ৬৬০ কোটি ডলার জরুরি ঋণ দেবে জাপান স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান

চীনা কমিউনিস্ট পার্টির সাথে বিএনপির সম্পর্ক আরও শক্তিশালী হয়েছে

রিপোটার:
  • আপডেট টাইম : শনিবার, ২৮ জুন, ২০২৫
  • ৭৭ Time View

চীন সফরের মধ্য দিয়ে দেশটির কমিউনিস্ট পার্টির সাথে বিএনপির সম্পর্ক আরও শক্তিশালী হয়েছে বলে জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

চীন সফর শেষে শুক্রবার রাত সাড়ে ১০টায় হয়রত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের টার্মিনালে সাংবাদিকদের কাছে এই মন্তব্য করেন।

তিনি বলেন, ‘‘ আমাদের এই সফরটা ছিলো রাজনৈতিক। চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে আমরা সেখানে গিয়েছিলাম। আমাদের এই সফরটা সফল হয়েছে….চীনের কমিউনিস্ট পার্টির পলিটব্যুরোর সাথে আমাদের অত্যন্ত সফল ও ফলোপ্রসু মিটিং হয়েছে। পার্টি টু পার্টি সম্পর্ক আরও নিবিড়-শক্তিশালী হয়েছে।”

‘‘ আপনারা জানেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যা্ন তারেক রহমান সাহেবকে তারা দাওয়াত করেছেন এবং চীনের কমিউনিস্ট পার্টির নেতারা খুশি হয়েছেন যে, তিনি এখন নেতৃত্ব দিচ্ছেন। আমরাও তাদেরকে দাওয়াত করেছি.. তারা তা গ্রহন করেছেন।”

বিএনপি মহাসচিব জানান, বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির মধ্যে দুই বছরের মধ্যে একটা রাজনৈতিক ডায়ালগের জন্য দুই দলের মধ্যে একটা সমঝোতা স্মারক(এমওইউ) করারও আলোচনা হয়েছে।

ফখরুল বলেন, ‘‘ আমরা অভিভূত হয়েছি যে, চীনের প্রেসিডেন্ট শি জিন পিং এর নেতৃত্বে কয়েক বছরের মধ্যে চীন একটা উঁচু পর্যায়ে পৌঁছে গেছে তার সমস্ত অনৈতিক, সামাজিক ও রাজনৈতিক শক্তি দিয়ে।”

‘‘ আমি মনে করি এটা বাংলাদেশের জন্য নয়, সমস্ত বিশ্বের ভারসাম্য রক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।”

রাত ১০টা ৪০ মিনিটে এয়ার চায়নার ফ্লাইটে বিএনপি মহাসচিবসহ তার প্রতিনিধি দল চীনের গুয়াংজু বিমানবন্দর থেকে ঢাকার হয়রত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছান। বিমান বন্দরে তাদেরকে স্বাগত জানান ঢাকায় চীনের দূতাবাসের কর্মকর্তারা।

গত ২২ জুন রাতে চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে বিএনপি মহাসচিবের নেতৃত্বে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল চীন যান। প্রথমে তারা বেইজিং গ্রেট হলে কমিউনিস্ট পার্টির নেতৃবৃন্দের সাথে আনুষ্ঠানিক বৈঠক করেন। চীনের পররাষ্ট্র বিষয়ক উপ মন্ত্রী সান ওয়েইডং,(Sun Weidong), চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ জিয়ানচাও (Liu Jianchao) এবং ন্যাশনাল পিপলস কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটির ভাইস চেয়ারম্যান লি হংঝং এর সাথে বৈঠক করেন বিএনপি মহাসচিব।

মহাসচিবের সাথে এসব বৈঠকে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাইল জবিহ উল্লাহ, সুকোমল বড়ুয়া, জহির উদ্দিন স্বপন, মিডিয়া সেলের আহ্বায়ক মওদুদ হোসেন আলমগীর পাভেল ও চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আবদুস সাত্তার ছিলেন।

বিএনপির প্রতিনিধি দল ‘মিউজিয়াম অব কমিনিস্ট’, গ্রেট ওয়াল, বেইজিংয়ে চায়না সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন করপোরেশন, চীনের শানসি প্রদেশের জিয়ান স্মার্ট সিটি, জিয়ান হাইটেক ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট জোন, জিয়াওটং ইউনির্ভাসিটি, জিয়ানের একটি গ্রামসহ কয়েকটি প্রকল্প পরিদর্শন করেন।

 

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরো খবর

খুলনায় জমি বিক্রি হবে

খুলনা-যশোর বিশ্বরোডে মোস্তফার মোড়ের নিকটে টুটুল নগর আবাসিক এলাকায় এখনই বাড়ি করার উপযোগী ১০ শতক জমি বিক্রি হবে। ডিজিটাল খাজনা খারিজ করা। সম্পূর্ণ নিষ্কন্টক। বিশ্ব রোড থেকে ২০ ফিট রাস্তা, ভেতরে ১৫ ফিট রাস্তা। উচু জমি।

যোগাযোগ: মো. মহসিন হোসেন-০১৭১১৭৮৩৮৬৮

 

© All rights reserved © 2022 deshnews24.com
Theme Customized By Max Speed Ltd.