বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনামঃ
কপ-৩১ সম্মেলনে যোগ দিতে কাল তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি নয়, জলবায়ু মোকাবিলায় বাস্তব পদক্ষেপ চায় কপ-৩১ নজরুলের চেতনায় তরুণ প্রজন্মকে আলোকিত করার আহ্বান জানিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী HTC Local 6: A Symbol of Strength, Security and Solidarity for New York’s Hotel Kitchen Workers ইরান যুদ্ধ নিয়ে নেতানিয়াহু ও প্রতিদ্বন্দ্বী আইজেনকটের ভিন্ন অবস্থান New York Governor Kathy Hochul and HTC President Rich Maroko Hold ‘Get Out the Vote’ Rally প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে জেটরোর প্রেসিডেন্ট, বাংলাদেশে জাপানি বিনিয়োগ বাড়ানোর আহ্বান আগামী পাঁচ বছরে প্রতিটি উপজেলায় স্টেডিয়াম নির্মিত হবে – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ১৪ দফা যৌথ বিবৃতি / জ্বালানি নিরাপত্তায় ৬৬০ কোটি ডলার জরুরি ঋণ দেবে জাপান স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান

জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকীতে বিএনপির শ্রদ্ধা

রিপোটার:
  • আপডেট টাইম : শুক্রবার, ৩০ মে, ২০২৫
  • ৮৪ Time View

বিশেষ প্রতিনিধি
বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তম-এর ৪৪তম শাহাদত বার্ষিকী উপলক্ষে তার মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন তার গড়া দল বিএনপির জ্যেষ্ঠ নেতারা। শুক্রবার সকাল সাড়ে ১০টায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের নেতৃত্বে, স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, সালাহ উদ্দিন আহমদ, এজেডএম জাহিদ হোসেনসহ দলের জ্যেষ্ঠ নেতারা শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের সমাধি প্রাঙ্গণে আসেন।
পুষ্পমাল্য অর্পণের পর প্রয়াত নেতার আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাতে অংশ নেন তারা। পরে মাজার প্রাঙ্গণে জাতীয়তাবাদী উলামা দলের উদ্যোগে দোয়া মাহফিলে অংশ নেন তারা।
শ্রদ্ধা নিবেদনের সময়ে স্থায়ী কমিটির সদস্যরা ছাড়া আরও ছিলেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমান উল্লাহ আমান, মাহবুব উদ্দিন খোকন, লুৎফুজ্জামান বাবর, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, কেন্দ্রীয় নেতা মীর সরাফত আলী সপু, সুলতান সালাউদ্দিন টুকু, মীর নেওয়াজ আলী, মীর আলী নেওয়াজ, সাইফুল আলম নিরব, তাইফুল ইসলাম টিপু, এসএম জাহাঙ্গীর, ঢাকা মহানগরের আমিনুল হক, তানভীর আহমেদ রবিনসহ আরো কয়েকজন।
এর আগে প্রতিকুল আবহাওয়ার মধ্যেও রাজধানীর বিভিন্ন ওয়ার্ড থেকে ছোট ছোট মিছিল নিয়ে জিয়াউর রহমানের সমাধি প্রাঙ্গণে নেতা-কর্মীদের আসতে দেখা গেছে। এ সময় তাদের পোশাকে দেখা গেছে কালো ব্যাজ। মিছিলে নেতাকর্মীরা ‘স্বাধীনতার ঘোষক জিয়া, লও লও লও সালাম’, ‘জিয়া তোমায় ভুলিনি, ভুলব না, স্বাধীনতার অপর নাম জিয়াউর রহমান’সহ ইত্যাদি স্লোগানও ধরেন।
ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ, মুক্তিযোদ্ধা দল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, মহিলা দল, তাঁতীদল, মৎস্যজীবী দল, ডক্টরস অ্যাসোসিয়েশন, ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন, সম্মিলিত পেশাজীবী পরিষদসহ বিভিন্ন অঙ্গসংগঠনের পক্ষ থেকে আলাদা আলাদাভাবে জিয়ার কবরে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
মাজারে শ্রদ্ধা নিবেদনের পর দুপুরে রাজধানীর মানিক মিয়া এভিনিউর টি এন্ড টি কলেজ, হাই কোর্ট মাজার, গুলশান ২ নং ঢাকা সিটি করপোরেশনের মার্কেট, বাসাবো খেলার মাঠ, ধানমন্ডি আবাহনী মাঠ, ধানমন্ডি কেএফসি, কলাবাগান, ঢাকা মেডিকেল কলেজ, নয়া পল্টনে কেন্দ্রীয় কার্যালয়সহ মহানগরী উত্তর ও দক্ষিণের বিভিন্ন জায়গায় দুস্থদের মধ্যে খাবার বিতরণের কর্মসূচির উদ্বোধন করেবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা।
জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী উপলক্ষ্যে ২৬ মে থেকে ২ জুন পর্যন্ত আট দিনের কর্মসূচি নিয়েছে বিএনপি।
এর মধ্যে বৃহস্পতিবার রমনার ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে আলোচনা সভা হয়েছে। এছাড়া এদিন ড়াও মসজিদে মসজিদে গণদোয়া করা হবে। সকালে নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় এবং গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে দলীয় পতাকা অধনমিত এবং কালো পতাকা উত্তোলন করা হয়।
কেন্দ্রীয়ভাবে বিএনপিসহ অঙ্গসংগঠনগুলো জিয়াউর রহমানে ছবি সম্বলিত পোস্টার প্রকাশ করেছে। পত্রিকায় প্রকাশ করা হয়েছে বিশেষ ক্রোড়পত্র।
নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে খোলা হয়েছে যুব দলের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প। দিনব্যাপী এই ক্যাম্পে বিশেষজ্ঞ চিকিৎসকরা দুঃস্থ রোগীদের দেখে বিনামূল্যে ওষুধ দিচ্ছেন।
১৯৮১ সালের ৩০ মে রাষ্ট্রপতি থাকা অবস্থায় চট্টগ্রাম সার্কিট হাউজে এক দল সৈন্যের গুলিতে শহীদ হন প্রেসিডেন্ট জিয়া।
বিএনপি দিনটি তার ‘শাহাদাত দিবস’ হিসেবে পালন করে।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরো খবর

খুলনায় জমি বিক্রি হবে

খুলনা-যশোর বিশ্বরোডে মোস্তফার মোড়ের নিকটে টুটুল নগর আবাসিক এলাকায় এখনই বাড়ি করার উপযোগী ১০ শতক জমি বিক্রি হবে। ডিজিটাল খাজনা খারিজ করা। সম্পূর্ণ নিষ্কন্টক। বিশ্ব রোড থেকে ২০ ফিট রাস্তা, ভেতরে ১৫ ফিট রাস্তা। উচু জমি।

যোগাযোগ: মো. মহসিন হোসেন-০১৭১১৭৮৩৮৬৮

 

© All rights reserved © 2022 deshnews24.com
Theme Customized By Max Speed Ltd.