রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন

খুব শিগগিরই বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা দেখতে পাবো: খালেদা জিয়া

রিপোটার:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫
  • ৯৭ Time View

‘খুব শিগগিরই বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা দেখতে পাবো’ এমন প্রত্যাশা ব্যক্ত করলেন খালেদা জিয়া।

বৃহস্পতিবার বিকালে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বিএনপি চেয়ারপারসন বক্তব্য দিচ্ছিলেন।

খালেদা জিয়া বলেন, ‘‘ যে গণতন্ত্র প্রতিষ্ঠা আর সার্বভৌমত্ব রক্ষার লড়াইয়ে তিনি(জিয়াউর রহমান) শাহাদাৎ বরণ করেছেন সেই গণতন্ত্রের নিরবিচ্ছিন্ন যাত্রা আজো বাধাগ্রস্থ হচ্ছে প্রতি পদে পদে।”

‘‘ খুব শিগগিরই আমরা বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত দেখতে পাবো… এই হোক শহীদ জিয়ার শাহাদাৎ বার্ষিকীতে আমাদের অঙ্গীকার।”

এই লক্ষ্যে ‘সুশৃঙ্খলভাবে এগিয়ে চলার জন্য’ বিএনপির সকল পর্যায়ের নেতা-কর্মী ও দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বিএনপি চেয়ারপারসন লেন, ‘‘ মনে রাখবেন সবার জন্য গণতন্ত্র ও উন্নয়নের মাধ্যমে সকল সমস্যার সমাধানের যে রাজনীতি শহীদ জিয়া রেখে গেছেন তা বাস্তবায়নের মাধ্যমে তার প্রতি শ্রদ্ধা জানাতে হবে। আমরা তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।”

৩০ মে‘র ঘটনার কথা বলতে গিয়ে জিয়াউর রহমানের সহধর্মিনী খালেদা জিয়া বলেন, ‘‘ প্রতি বছর মে মাসের এই দিনটি আমাদের পরিবারে আসে এক বেদনা বিধুর স্মৃতি নিয়ে। এদিনে শুধু আমাদের পরিবার নয়, বরং সমগ্র দেশই হয়ে উঠেছিলো বেদনার্ত ও  অভিভাবকহীন।”

‘‘আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের জন্মের সাথে জড়িয়ে থাকা এক অবিচ্ছেদ্য নাম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। যে চট্টগ্রাম থেকে স্বাধীনতার ঘোষণা করে তিনি এদেশের সাথে তার নাম অবিচ্ছেদ্য করেছিলেন সেই চট্টগ্রামে এক সফল, সৎ, দূরদর্শী প্রকৃত দেশপ্রেমিক প্রেসিডেন্ট হিসেবে নিজের জীবন উৎসর্গ করেছেন। এদেশে গণতন্ত্র, স্বাধীনতা, সংবাদপত্র ও বিচার বিভাগের স্বাধীনতা, স্বনির্ভরতা, উন্নয়ন এবং নিজস্ব জাতীয়তাবাদ সৃষ্টির অন্যন্য রুপকার শহীদ জিয়া।

রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে এক আলোচনা সভায় গুলশানের বাসা ‘ফিরোজা’ থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপি চেয়ারপারসন।

কারাগারে যাওয়ার আগে সর্বশেষ ২০১৭ সালে বিএনপি চেয়ারপারসন শাহাদাত বার্ষিকীর অনুষ্ঠানে সর্বশেষ উপস্থিত ছিলেন।

এই আলোচনা সভায় প্রধান আলোচক লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন দলের ভারপ্রাপ্ত চেয়ার তারেক রহমান এবং সভাপতিত্ব করেন থাইল্যান্ডের ব্যাংককের একটি হাসপাতালে চিকিৎসাধীন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

দলের প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক খন্দকার মোশাররফ হোসেন, আবদুল মঈন খান, ইকবাল হাসান মাহমুদ টুকু, হাফিজ উদ্দিন আহমেদ, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক অধ্যাপক মাহবুব উল্লাহ ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য্ অধ্যাপক কামরুল আহসান বক্তব্য রাখেন।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরো খবর

খুলনায় জমি বিক্রি হবে

খুলনা-যশোর বিশ্বরোডে মোস্তফার মোড়ের নিকটে টুটুল নগর আবাসিক এলাকায় এখনই বাড়ি করার উপযোগী ১০ শতক জমি বিক্রি হবে। ডিজিটাল খাজনা খারিজ করা। সম্পূর্ণ নিষ্কন্টক। বিশ্ব রোড থেকে ২০ ফিট রাস্তা, ভেতরে ১৫ ফিট রাস্তা। উচু জমি।

যোগাযোগ: মো. মহসিন হোসেন-০১৭১১৭৮৩৮৬৮

 

© All rights reserved © 2022 deshnews24.com
Theme Customized By Max Speed Ltd.