রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন

বায়তুল মোকাররমে আমীরে জামায়াতের ঈদের সালাত আদায়

রিপোটার:
  • আপডেট টাইম : সোমবার, ৩১ মার্চ, ২০২৫
  • ৭৫ Time View

আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান আজ পবিত্র ঈদুল ফিতরের সালাত আদায় করেছেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে। তিনি সকাল ৭টায় জাতীয় মসজিদের ১ম ঈদের জামায়াতে অংশগ্রহণ করেন এবং মোনাজাতে তিনি কান্নায় ভেঙ্গে পড়েন। ঈদের সালাত আদায় শেষে আমীরে জামায়াত সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী ও সাধারণ মুসল্লীদের সাথে ঈদের কুশল বিনিময় করেন। পরে তিনি সাংবাদিকদের সাথে কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য জনাব মোবারক হোসাইন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর ড. এড. হেলাল উদ্দিন, ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি ড. আব্দুল মান্নান ও জনাব কামাল হোসাইনসহ স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরো খবর

খুলনায় জমি বিক্রি হবে

খুলনা-যশোর বিশ্বরোডে মোস্তফার মোড়ের নিকটে টুটুল নগর আবাসিক এলাকায় এখনই বাড়ি করার উপযোগী ১০ শতক জমি বিক্রি হবে। ডিজিটাল খাজনা খারিজ করা। সম্পূর্ণ নিষ্কন্টক। বিশ্ব রোড থেকে ২০ ফিট রাস্তা, ভেতরে ১৫ ফিট রাস্তা। উচু জমি।

যোগাযোগ: মো. মহসিন হোসেন-০১৭১১৭৮৩৮৬৮

 

© All rights reserved © 2022 deshnews24.com
Theme Customized By Max Speed Ltd.