বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনামঃ
কপ-৩১ সম্মেলনে যোগ দিতে কাল তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি নয়, জলবায়ু মোকাবিলায় বাস্তব পদক্ষেপ চায় কপ-৩১ নজরুলের চেতনায় তরুণ প্রজন্মকে আলোকিত করার আহ্বান জানিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী HTC Local 6: A Symbol of Strength, Security and Solidarity for New York’s Hotel Kitchen Workers ইরান যুদ্ধ নিয়ে নেতানিয়াহু ও প্রতিদ্বন্দ্বী আইজেনকটের ভিন্ন অবস্থান New York Governor Kathy Hochul and HTC President Rich Maroko Hold ‘Get Out the Vote’ Rally প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে জেটরোর প্রেসিডেন্ট, বাংলাদেশে জাপানি বিনিয়োগ বাড়ানোর আহ্বান আগামী পাঁচ বছরে প্রতিটি উপজেলায় স্টেডিয়াম নির্মিত হবে – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ১৪ দফা যৌথ বিবৃতি / জ্বালানি নিরাপত্তায় ৬৬০ কোটি ডলার জরুরি ঋণ দেবে জাপান স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান

ফ্যাসিবাদ বিরোধী শক্তির মধ্যে বিভক্তি বিভাজন জনগণ প্রত্যাশা করে না : ডা: ইরান

রিপোটার:
  • আপডেট টাইম : শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫
  • ১০৬ Time View

জনগন দোষারোপের রাজনীতির অবসান চায় মন্তব্য করে বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডাঃ মোস্তাফিজুর রহমান ইরান বলেছেন, জুলাই অভ্যুত্থান ইতিহাসের টার্নিং পয়েন্ট। এই গণআন্দোলনে আওয়ামী লীগ ও তাদের দোসররা ছাড়া সকল দেশপ্রেমিক গনতান্ত্রিক ও মানবতাবাদী শক্তি সমর্থন ও রাজপথে অংশ নিয়েছে। সাম্প্রতিক সময়ে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রামের শক্তির মধ্যে বিভক্তি বিভাজন ও দোষারোপের প্রতিযোগিতা লক্ষ্য করছি। এদেশের সাধারণ মানুষ বিভাজন বিভক্তি নয়, ইস্পাত কঠিন ঐক্য অটুট দেখতে চায়। জনগণের আবেগ আকাংখা বুজতে না পারলে পরাজিত অপশক্তি সুযোগ পাবে।

তিনি আজ (শুক্রবার) বিকাল ৫টায় বাতামতলী ফলপট্টি ঘাটে কোতোয়ালি থানা লেবার পার্টির উদ্যোগে পথচারীদের মাঝে ইফতার বিতরন ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

তিনি বলেন, পবিত্র মাহে রমজানে রাজনৈতিক নেতাদের বক্তব্য বিবৃতিতে আরো সংযম ও সতর্কতা অবলম্বন করা উচিৎ। কারন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ব্যার্থ হলে জাতি ব্যার্থ হবে। আমরা সাম্য সুবিচার ও মানবিক মর্যাদার বাংলাদেশ চাই। মুক্তিযুদ্ধের চেতনা ও জুলাই অভ্যুত্থানের চেতনায় কোন দুরত্ব নেই। আমরা শোষণমুক্ত মানবিক বাংলাদেশের জন্যই ১৯৭১ ও ২০২৪ সালে লড়াই সংগ্রাম করেছি। তিনি ইনসাফ ভিত্তিক জনকল্যাণ রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠায় লেবার পার্টি ও ছাত্রমিশনকে শক্তিশালী করার আহবান জানান।

কোতোয়ালি থানা লেবার পার্টির আহবায়ক মোঃ আনিস মোল্লার সভাপতিত্বে ও সদস্য সচিব মোঃ জীবনের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন লেবার পার্টির ভাইস চেয়ারম্যান এডভোকেট জোহরা খাতুন জুঁই, মহাসচিব খন্দকার মিরাজুল ইসলাম, যুগ্ম মহাসচিব মুফতি তরিকুল ইসলাম, ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক দলের সভাপতি মোঃ সুমন ভুঁইয়া, ঢাকা সাংবাদিক ফোরামে সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাক, লেবার পার্টির দফতর সম্পাদক মোঃ মিরাজ খান, ঢাকা মহানগর লেবার পার্টির সাধারণ সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম, বাংলাদেশ ছাত্র মিশনের সভাপতি সৈয়দ মোঃ মিলন, যুগ্ম সাধারণ সম্পাদক সাকিল হাসনাত ও মহানগর ছাত্র মিশনের সভাপতি রায়হান উদ্দিন সনি প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরো খবর

খুলনায় জমি বিক্রি হবে

খুলনা-যশোর বিশ্বরোডে মোস্তফার মোড়ের নিকটে টুটুল নগর আবাসিক এলাকায় এখনই বাড়ি করার উপযোগী ১০ শতক জমি বিক্রি হবে। ডিজিটাল খাজনা খারিজ করা। সম্পূর্ণ নিষ্কন্টক। বিশ্ব রোড থেকে ২০ ফিট রাস্তা, ভেতরে ১৫ ফিট রাস্তা। উচু জমি।

যোগাযোগ: মো. মহসিন হোসেন-০১৭১১৭৮৩৮৬৮

 

© All rights reserved © 2022 deshnews24.com
Theme Customized By Max Speed Ltd.