মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন

পাবনার রাজু প্রামাণিকের পরিবারের পাশে দাঁড়ালেন তারেক রহমান

রিপোটার:
  • আপডেট টাইম : রবিবার, ১৬ মার্চ, ২০২৫
  • ৬৮ Time View

পাবনার আটঘরিয়া উপজেলায় “চার সন্তান রেখে বাবা মারা গেছেন, এরপর এতিম এই সন্তানদের ছেড়ে তাদের মা চলে গেছেন অন্যত্র” এমন একটি অসহায় পরিবারের সাথে— বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক জনাব তারেক রহমান-এর নির্দেশনায় সাক্ষাৎ করেছে ‘আমরা বিএনপি পরিবার’-এর একটি প্রতিনিধি দল।

আজ শনিবার, সকাল সাড়ে ১০টায় (মার্চ ১৫, ২০২৫) পাবনার আটঘরিয়া উপজেলার চাঁদভা ইউনিয়নের সঞ্জয়পুর গ্রামের বাসিন্দা রাজু প্রামাণিকের (৬০) সাথে সাক্ষাৎ করে প্রতিনিধি দলটি।

অসহায় এই পরিবারের সাথে সাক্ষাৎকালে জনাব তারেক রহমানের পক্ষ থেকে সহমর্মিতার বার্তা ও তাদের জন্য আর্থিক সহায়তা পৌঁছে দেন ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন।
এছাড়া মোবাইল ফোনে ঢাকা থেকে ‘আমরা বিএনপি পরিবার’-এর আহবায়ক ও বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন অসহায় এই পরিবারের খোঁজ-খবর নেন।

এসময় উপস্থিত ছিলেন— জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য জাহিদুল ইসলাম রনি, ‘আমরা বিএনপি পরিবার’-এর অন্যতম সদস্য মাসুদ রানা লিটন, পাবনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, পাবনা জেলা জাসাস-এর আহবায়ক খালেদ হোসেন পরাগ, জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সহ-সভাপতি জামিল হোসেন, চাঁদভা ইউনিয়ন বিএনপি’র সভাপতি হারুন-অর-রশিদ ও পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের জাতীয়তাবাদী ছাত্রদলের নেতা আশরাফুল ইসলাম প্রমুখ।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরো খবর

খুলনায় জমি বিক্রি হবে

খুলনা-যশোর বিশ্বরোডে মোস্তফার মোড়ের নিকটে টুটুল নগর আবাসিক এলাকায় এখনই বাড়ি করার উপযোগী ১০ শতক জমি বিক্রি হবে। ডিজিটাল খাজনা খারিজ করা। সম্পূর্ণ নিষ্কন্টক। বিশ্ব রোড থেকে ২০ ফিট রাস্তা, ভেতরে ১৫ ফিট রাস্তা। উচু জমি।

যোগাযোগ: মো. মহসিন হোসেন-০১৭১১৭৮৩৮৬৮

 

© All rights reserved © 2022 deshnews24.com
Theme Customized By Max Speed Ltd.