বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনামঃ
কপ-৩১ সম্মেলনে যোগ দিতে কাল তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি নয়, জলবায়ু মোকাবিলায় বাস্তব পদক্ষেপ চায় কপ-৩১ নজরুলের চেতনায় তরুণ প্রজন্মকে আলোকিত করার আহ্বান জানিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী HTC Local 6: A Symbol of Strength, Security and Solidarity for New York’s Hotel Kitchen Workers ইরান যুদ্ধ নিয়ে নেতানিয়াহু ও প্রতিদ্বন্দ্বী আইজেনকটের ভিন্ন অবস্থান New York Governor Kathy Hochul and HTC President Rich Maroko Hold ‘Get Out the Vote’ Rally প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে জেটরোর প্রেসিডেন্ট, বাংলাদেশে জাপানি বিনিয়োগ বাড়ানোর আহ্বান আগামী পাঁচ বছরে প্রতিটি উপজেলায় স্টেডিয়াম নির্মিত হবে – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ১৪ দফা যৌথ বিবৃতি / জ্বালানি নিরাপত্তায় ৬৬০ কোটি ডলার জরুরি ঋণ দেবে জাপান স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান

আলোকিত সমাজ প্রতিষ্ঠা করতে হলে আল্লাহভীরু লোকদের সংসদের পাঠাতে হবে -মোহাম্মদ সেলিম উদ্দিন।

রিপোটার:
  • আপডেট টাইম : সোমবার, ১০ মার্চ, ২০২৫
  • ১০২ Time View

মহাগ্রন্থ আল কুরআনই বিশ্বমানবতার মুক্তির চাবিকাঠি এবং জাতীয় উন্নতি, সমৃদ্ধি ও সফলতার একমাত্র গ্যারান্টি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন।

তিনি গতকাল সন্ধ্যায় সিলেটের বিয়ানীবাজারের ইউসুফ কমপ্লেক্সে বিয়ানিবাজার উপজেলা ও পৌর জামায়াত আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

পৌর আমীর জামির হোসাইনের সভাপতিত্বে ও উপজেলা জামায়াতের সেক্রেটারি আবুল কাশেম এবং সহকারী সেক্রেটারি রুক্কন উদ্দিনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে বিশেষ অতিথি ছিলেন গোপালগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাফেজ নাজমুল ইসলাম, বিয়ানিবাজার উপজেলা জামায়াতের আমীর ফয়জুল ইসলাম, বিয়ানিবাজার কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল্লাহিল বাকী চৌধুরী, আলোচনা রাখেন বৈরাগী বাজার সিনিয়র মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মাহবুব আহমদ, নুহাদ্দিস মাওলানা নিজাম উদ্দিন, জান্নাতুল উম্মাহ আলিম মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আবুল কালাম প্রমুখ।

সেলিম উদ্দিন বলেন, মূলত, আল-কুরআন হচ্ছে শাশ্বত, ভারসাম্য ও ইনসাফপূর্ণ পূর্ণাঙ্গ জীবন বিধান। মানবজীবনের এমন কোন সমস্যা নাই যে সমস্যার সমাধান ইসলামে দেওয়া হয়নি। আল কুরআন মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে ধাবিত করে। পবিত্র কালামে হাকীমে আল্লাহ রাব্বুল আলামীন তার রজ্জুকে ঐক্যবদ্ধভাবে ধারণ করার নির্দেশ দিয়েছেন এবং পরস্পর বিচ্ছিন্ন হতে নিষেধ করেছেন। সর্বোপরি দ্বীন প্রতিষ্ঠায় সীষাঢালা প্রাচীরের মত ঐক্যবদ্ধ হওয়ার তাগিদ দিয়েছেন। মূলত, নামাজ, রোজা, হজ্জ যাকাত আমাদের ওপর যেমন ফরজ করা হয়েছে, তেমনিভাবে দ্বীন কায়েমও আমাদের জন্য অত্যাবশ্যকীয় করা হয়েছে। আর যারা আল্লাহর দেয়া বিধান অনুযায়ি বিচার-ফয়সালা করে না আল্লাহ তাদেরকে স্থানভেদে কাফির, ফাসিক ও জালেম হিসাবে আখ্যা দিয়েছে। তাই দ্বীন প্রতিষ্ঠার জন্য আমাদের একদফার দাবিতে ঐক্যবদ্ধ হতে হবে। তিনি দেশে কুরআনের রাজ প্রতিষ্ঠায় সকলকে জামায়াতের হাতকে শক্তিশালী করার আহবান জানান।

তিনি বলেন, বিগত ৫৩ বছরে শাসক গোষ্ঠী আল্লাহর আইন দিয়ে রাষ্ট্র পরিচালনা করেনি বরং মানুষের তৈরি আইন দিয়ে রাষ্ট্র পরিচালনা করার কারণেই আমাদের সমাজ এতোটা নষ্ট হয়েছে এবং এতোটা খারাপ হয়েছে যে, দেশে ৪/৫ বছরের বাচ্চা শিশু ধর্ষণের ঘটনা ঘটছে। এ অবস্থা একদিনে হয়নি। মূলত দেশের শিক্ষা ব্যবস্থাকে ইসলামীকরণ না করে নাচ, গান, ভোগবাদ ও নাস্তিক্যবাদ শেখানোর কারণে এ ধরনের অধঃপতন ঘটেছে। শিক্ষা কারিকুলামে কুরআন ও দ্বীনকে অন্তর্ভূক্ত করা হয়নি। ফলে আমাদের নতুন প্রজন্মের একটা অংশ দাড়িয়ে প্রশ্রাব করতে শিখেছে। দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো সন্ত্রাসের আখড়া ও মিনি ক্যান্টনমেন্টে পরিণত হয়েছে। তাই দেশ ও জাতিকে কুরআনের আলোকে আলোকিত করতে হলেও সৎ ও আল্লাহভীরু লোকদের সংসদের পাঠাতে হবে। তাহলেই দেশ থেকে দুর্নীতি, লুটপাট, ধর্ষণ সহ সকল প্রকার অপধরাধ প্রবণতা বন্ধ হবে। তিনি বিয়ানীবাজার ও গোপালগঞ্জকে আদর্শ শহরে পরিণত করতে সকলের সার্বিক সহযোগিতা ও দোয়া কামনা করেন।

মোহাম্মদপুরে দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক আলোচনা সভা

বাংলাদেশ জামায়াতে ইসলামী মোহাম্মদপুর পশ্চিম থানার উদ্যোগে দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা-১৩ আসনের গণমানুষের নেতা জননেতা মোঃ মোবারক হোসেন।

মোহাম্মদপুর পশ্চিম থানা আমীর জনাব মোঃ মাসুদুজ্জামানের সভাপতিত্বে এবং থানা সেক্রেটারি জনাব মোঃ রবিউল ইসলাম রুবেলের পরিচালনায় উক্ত আয়োজনে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক ড. আব্দুস সামাদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মোঃ জাহিদুর রহমান,বক্তব্য রাখেন মোহাম্মদপুর জোনের টিম সদস্য ডা. শফিউর রহমান,আব্দুল ওয়াজেদ কিরন, থানা শুরা ও কর্মপরিষদ সদস্য ইবাদত হোসেন, নূরে আলম সিদ্দিকী, রুহুল আমিন, আবুল কালাম প্রমুখ।

উত্তরায় জামায়াতের ইফতার মাহফিল

বাংলাদেশ জামায়াতে ইসলামী উত্তরা পূর্ব থানার উদ্যোগে যাকাত শীর্ষক আলোচনা ও সুধীদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।মহানগরীর মজলিসে শুরার সদস্য ও থানা আমীর মাহফুজুর রহমানের সভাপতিত্বে এবং থানা সেক্রেটারি আতিক হাসান রুবেলের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের নায়েবে আমীর ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা, প্রধান আলোচক ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ডক্টর মুহাম্মদ রেজাউল করিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও উত্তরা পূর্ব জোন পরিচালক মুহাম্মদ জামাল উদ্দিন,উত্তরা পশ্চিম জোন সহকারী পরিচালক মহানগরীর মজলিসে শুরা সদস্য মাহবুবুল আলম,ঢাকা ১৮ আসনের গণমানুষের নেতা জননেতা অধ্যক্ষ আশরাফুল হক, ১ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মাহফুজুর রহমান,থানা নায়েবে আমীর সুলতান আহমদ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরো খবর

খুলনায় জমি বিক্রি হবে

খুলনা-যশোর বিশ্বরোডে মোস্তফার মোড়ের নিকটে টুটুল নগর আবাসিক এলাকায় এখনই বাড়ি করার উপযোগী ১০ শতক জমি বিক্রি হবে। ডিজিটাল খাজনা খারিজ করা। সম্পূর্ণ নিষ্কন্টক। বিশ্ব রোড থেকে ২০ ফিট রাস্তা, ভেতরে ১৫ ফিট রাস্তা। উচু জমি।

যোগাযোগ: মো. মহসিন হোসেন-০১৭১১৭৮৩৮৬৮

 

© All rights reserved © 2022 deshnews24.com
Theme Customized By Max Speed Ltd.