শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১২:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনামঃ
কপ-৩১ সম্মেলনে যোগ দিতে কাল তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি নয়, জলবায়ু মোকাবিলায় বাস্তব পদক্ষেপ চায় কপ-৩১ নজরুলের চেতনায় তরুণ প্রজন্মকে আলোকিত করার আহ্বান জানিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী HTC Local 6: A Symbol of Strength, Security and Solidarity for New York’s Hotel Kitchen Workers ইরান যুদ্ধ নিয়ে নেতানিয়াহু ও প্রতিদ্বন্দ্বী আইজেনকটের ভিন্ন অবস্থান New York Governor Kathy Hochul and HTC President Rich Maroko Hold ‘Get Out the Vote’ Rally প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে জেটরোর প্রেসিডেন্ট, বাংলাদেশে জাপানি বিনিয়োগ বাড়ানোর আহ্বান আগামী পাঁচ বছরে প্রতিটি উপজেলায় স্টেডিয়াম নির্মিত হবে – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ১৪ দফা যৌথ বিবৃতি / জ্বালানি নিরাপত্তায় ৬৬০ কোটি ডলার জরুরি ঋণ দেবে জাপান স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান

রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জের শহীদ ও আহতদের পাশে তারেক রহমান

রিপোটার:
  • আপডেট টাইম : শনিবার, ৮ মার্চ, ২০২৫
  • ১০৮ Time View

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান-এর নির্দেশনায়— ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে চাঁপাইনবাবগঞ্জ জেলায় শহীদ এবং ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আমলে আইনশৃংখলা বাহিনী ও আওয়ামী সন্ত্রাসী কর্তৃক আহত পরিবারের সাথে সাক্ষাৎ করেছে ‘আমরা বিএনপি পরিবার’-এর একটি প্রতিনিধি দল।

আজ শুক্রবার, সকাল সাড়ে ১০টায় (মার্চ ০৭, ২০২৫) মানবিক এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন— বিএনপি’র সিনিয়র যুগ্ম-মহাসচিব ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

‘আমারা বিএনপি পরিবার’-এর আহবায়ক ও বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমনের সভাপতিত্বে মানবিক এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন— বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ রফিকুল ইসলাম, রাজশাহী জেলা বিএনপি’র আহবায়ক আবু সাঈদ চাঁদ, ‘আমারা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা, বিএনপি’র বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, ‘আমারা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা মোঃ আবুল কাশেম, ইঞ্জিনিয়ার মোস্তাফা-ই-জামান সেলিম, রাজশাহী জেলা বিএনপি’র সদস্য সচিব বিশ্বনাথ সরকার মন্টু, রাজশাহী মহানগর বিএনপি’র সভাপতি এ্যাডভোকেট এরশাদ আলী ঈসা, সদস্য সচিব মামুনুর রশীদ, ‘আমারা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, রাজশাহী মহানগর জাতীয়তাবাদী যুবদলের আহবায়ক মাহফুজুর রহমান রিটন ও জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য জাহিদুল ইসলাম রনি প্রমুখ।

এছাড়া আরও উপস্থিত ছিলেন— রাজশাহী জেলা ও মহানগর বিএনপি এবং অঙ্গ-সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরো খবর

খুলনায় জমি বিক্রি হবে

খুলনা-যশোর বিশ্বরোডে মোস্তফার মোড়ের নিকটে টুটুল নগর আবাসিক এলাকায় এখনই বাড়ি করার উপযোগী ১০ শতক জমি বিক্রি হবে। ডিজিটাল খাজনা খারিজ করা। সম্পূর্ণ নিষ্কন্টক। বিশ্ব রোড থেকে ২০ ফিট রাস্তা, ভেতরে ১৫ ফিট রাস্তা। উচু জমি।

যোগাযোগ: মো. মহসিন হোসেন-০১৭১১৭৮৩৮৬৮

 

© All rights reserved © 2022 deshnews24.com
Theme Customized By Max Speed Ltd.