বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনামঃ
কপ-৩১ সম্মেলনে যোগ দিতে কাল তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি নয়, জলবায়ু মোকাবিলায় বাস্তব পদক্ষেপ চায় কপ-৩১ নজরুলের চেতনায় তরুণ প্রজন্মকে আলোকিত করার আহ্বান জানিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী HTC Local 6: A Symbol of Strength, Security and Solidarity for New York’s Hotel Kitchen Workers ইরান যুদ্ধ নিয়ে নেতানিয়াহু ও প্রতিদ্বন্দ্বী আইজেনকটের ভিন্ন অবস্থান New York Governor Kathy Hochul and HTC President Rich Maroko Hold ‘Get Out the Vote’ Rally প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে জেটরোর প্রেসিডেন্ট, বাংলাদেশে জাপানি বিনিয়োগ বাড়ানোর আহ্বান আগামী পাঁচ বছরে প্রতিটি উপজেলায় স্টেডিয়াম নির্মিত হবে – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ১৪ দফা যৌথ বিবৃতি / জ্বালানি নিরাপত্তায় ৬৬০ কোটি ডলার জরুরি ঋণ দেবে জাপান স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান

মিথ্যা মামলায় খালাস পেলেন মিয়া নূর উদ্দিন অপু

রিপোটার:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫
  • ১৪৬ Time View

নিজস্ব প্রতিবেদক: ওয়ান ইলেভেনের সেনা সমর্থিত সরকারের আমলে রাজধানীর গুলশান থানায় দায়েরকৃত চাঁদাবাজির মিথ্যা মামলায় খালাস পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পিএস মিয়া নূর উদ্দিন আহমেদ অপু। মঙ্গলবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-২ এর বিচারক মেহেদী হাসানের আদালত এই রায় দেন।

মামলার এজাহারে জানা যায়, আল-আমিন কনস্ট্রাকশনের চেয়ারম্যান আমিন আহমেদ ভূঁইয়া ১/১১’র তত্ত্বাবধায়ক সরকারের সময়ে বিএনপির তৎকালীন সিনিয়র যুগ্ম মহাসচিব এবং বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তার একান্ত সহকারী মিয়া নূরউদ্দিন অপুকে আসামি করে ১ কোটি টাকা চাঁদাবাজির অভিযোগে মামলা করেন।

দ্রুত বিচার আইনে গুলশান থানায় ২০০৭ সালের ৮ মার্চ একটি মামলা করেন। সেই মামলায় গ্রেফতার করা হয়েছিল তারেক রহমানকে। ২০১৪ সালের ১৩ জুন আত্মসমর্পণ করলে ২৩ মাস বেআইনিভাবে জেল খেটেছেন মিয়া নূর উদ্দিন আহমেদ অপু। ইতিপূর্বে তারেক রহমান এই মামলায় খালাস পেয়েছেন। আজ মঙ্গলবার অপুকে খালাস দেওয়া হলো।

আদালতে মিয়া নূর উদ্দিন আহমেদ অপুর পক্ষে ছিলেন আইনজীবী খান মোহাম্মদ মঈনুল হাসান লিপন। তিনি জানান, ওয়ান ইলেভেনের সময় সম্পূর্ণ পরিকল্পিতভাবে মিথ্যা মামলা দায়ের করা হয়েছিলো তারেক রহমান ও মিয়া নূর উদ্দিন অপুর নামে। এরআগে এই মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খালাস পেয়েছেন। সার্বিক বিবেচনায় আদালত মঙ্গলবার মিয়া নূর উদ্দিন আহমেদ অপুকে এই মিথ্যা মামলা থেকে চূড়ান্ত অব্যাহতি দিয়েছেন।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরো খবর

খুলনায় জমি বিক্রি হবে

খুলনা-যশোর বিশ্বরোডে মোস্তফার মোড়ের নিকটে টুটুল নগর আবাসিক এলাকায় এখনই বাড়ি করার উপযোগী ১০ শতক জমি বিক্রি হবে। ডিজিটাল খাজনা খারিজ করা। সম্পূর্ণ নিষ্কন্টক। বিশ্ব রোড থেকে ২০ ফিট রাস্তা, ভেতরে ১৫ ফিট রাস্তা। উচু জমি।

যোগাযোগ: মো. মহসিন হোসেন-০১৭১১৭৮৩৮৬৮

 

© All rights reserved © 2022 deshnews24.com
Theme Customized By Max Speed Ltd.