বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনামঃ
কপ-৩১ সম্মেলনে যোগ দিতে কাল তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি নয়, জলবায়ু মোকাবিলায় বাস্তব পদক্ষেপ চায় কপ-৩১ নজরুলের চেতনায় তরুণ প্রজন্মকে আলোকিত করার আহ্বান জানিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী HTC Local 6: A Symbol of Strength, Security and Solidarity for New York’s Hotel Kitchen Workers ইরান যুদ্ধ নিয়ে নেতানিয়াহু ও প্রতিদ্বন্দ্বী আইজেনকটের ভিন্ন অবস্থান New York Governor Kathy Hochul and HTC President Rich Maroko Hold ‘Get Out the Vote’ Rally প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে জেটরোর প্রেসিডেন্ট, বাংলাদেশে জাপানি বিনিয়োগ বাড়ানোর আহ্বান আগামী পাঁচ বছরে প্রতিটি উপজেলায় স্টেডিয়াম নির্মিত হবে – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ১৪ দফা যৌথ বিবৃতি / জ্বালানি নিরাপত্তায় ৬৬০ কোটি ডলার জরুরি ঋণ দেবে জাপান স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান

দুই সহযোগী সংগঠনের কমিটি বিলুপ্ত করলো বিএনপি

রিপোটার:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫
  • ১১২ Time View

ঢাকা: দলের দুইটি সহযোগী সংগঠন এ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (এইবি) এবং এগ্রিকালচারিস্ট এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ(এএবি) এর কমিটির বিলুপ্ত করেছে বিএনপি।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয় ইঞ্জিনিয়ার রিয়াজুল ইসলাম রিজু এবং মহাসচিব ইঞ্জিনিয়ার আলমগীর হাছিন আহমেদ এর নেতৃত্বাধীন এ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স-বাংলাদেশ (এইবি) এবং আহবায়ক রাশেদুল হাসান হারুন এবং সদস্য সচিব ড. মোস্তাফিজুর রহমান এর নেতৃত্বাধীন এগ্রিকালচারিষ্ট এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব) এর বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

খুব শিগগিরই এই দুইটির কমিটি ঘোষণা করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

জাতীয়তাবাদী প্রকৌশলীদের সংগঠন ‘এসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এইবি)’ সর্বশেষ কমিটি হয় ২০২২ সালের ২৬ নভেম্বর নির্বাচনের মাধ্যমে। এতে সভাপতি হন প্রকৌশলী রিয়াজুল ইসলাম রিজু এবং মহাসচিব প্রকৌশলী আলমগীর হাছিন আহমেদ।

জাতীয়তাবাদী কৃষিবিদদের সংগঠন ‘এগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ(এএবি)’ এর সর্বশেষ আহ্বায়ক কমিটি হয় ২০১৯ সালের ১০ ফেব্রুয়ারি। রাশিদুল হাসান হারুনকে আহ্বায়ক ও জি কে মোস্তাফিজুর রহমানকে সদস্য সচিব করে তিন মাসের জন্য এই কমিটি গঠন করা হয়েছি।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরো খবর

খুলনায় জমি বিক্রি হবে

খুলনা-যশোর বিশ্বরোডে মোস্তফার মোড়ের নিকটে টুটুল নগর আবাসিক এলাকায় এখনই বাড়ি করার উপযোগী ১০ শতক জমি বিক্রি হবে। ডিজিটাল খাজনা খারিজ করা। সম্পূর্ণ নিষ্কন্টক। বিশ্ব রোড থেকে ২০ ফিট রাস্তা, ভেতরে ১৫ ফিট রাস্তা। উচু জমি।

যোগাযোগ: মো. মহসিন হোসেন-০১৭১১৭৮৩৮৬৮

 

© All rights reserved © 2022 deshnews24.com
Theme Customized By Max Speed Ltd.