মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন

হাসপাতালে ভর্তি মির্জা ফখরুল

রিপোটার:
  • আপডেট টাইম : সোমবার, ৩ মার্চ, ২০২৫
  • ৭০ Time View

নিজস্ব প্রতিবেদক: গুলশানে ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার দলের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান একথা জানান।

তিনি বলেন, ‘‘গতকাল(রোববার) সকালে চিকিৎসকদের পরামর্শে স্যারকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্যারকে কেবিনে রাখা হযেছে।”

‘‘ আজকে স্যারের অবস্থা আজকে অনেকটাই ভালো। তিনি এখন সুস্থ আছেন।”

ইউনাটেড হাসপাতালের চীফ কার্ডিওলজি কনসালটেন্ট অধ্যাপক এনএএম মোমেনুজ্জামান তত্ত্বাবধায়নে চিকিৎসাধীন আছেন।

হাসপাতালে মির্জা ফখরুলের পাশে আছেন তার সহধর্মিনী রাহাত আরা বেগম ও তার ছোট মেয়ে মির্জা সাফারুহ।

দলের নেতা-কর্মী-সমর্থকদের হাসপাতালে ভিড় না করার জন্য অনুরোধ জানিয়েছেন তারা।

লন্ডন থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান টেলিফোনে মহাসচিবের সার্বক্ষনিক খোঁজ-খবর নিচ্ছেন।

হাসপাতালের চিকিৎসকরা জানান, বিএনপি মহাসচিবের সোডিয়াম লেভেল হ্রাস পেয়েছিলো এবং তার বুকে কাশি জমাট বাধায় শ্বাস-প্রশ্বাস নিতেও কষ্ট হচ্ছিল। এসব সমস্যা নিয়ে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হৃদরোগের বিভিন্ন পরীক্ষা করা হয়েছে। এখন তিনি সুস্থ আছেন।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরো খবর

খুলনায় জমি বিক্রি হবে

খুলনা-যশোর বিশ্বরোডে মোস্তফার মোড়ের নিকটে টুটুল নগর আবাসিক এলাকায় এখনই বাড়ি করার উপযোগী ১০ শতক জমি বিক্রি হবে। ডিজিটাল খাজনা খারিজ করা। সম্পূর্ণ নিষ্কন্টক। বিশ্ব রোড থেকে ২০ ফিট রাস্তা, ভেতরে ১৫ ফিট রাস্তা। উচু জমি।

যোগাযোগ: মো. মহসিন হোসেন-০১৭১১৭৮৩৮৬৮

 

© All rights reserved © 2022 deshnews24.com
Theme Customized By Max Speed Ltd.