বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনামঃ
কপ-৩১ সম্মেলনে যোগ দিতে কাল তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি নয়, জলবায়ু মোকাবিলায় বাস্তব পদক্ষেপ চায় কপ-৩১ নজরুলের চেতনায় তরুণ প্রজন্মকে আলোকিত করার আহ্বান জানিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী HTC Local 6: A Symbol of Strength, Security and Solidarity for New York’s Hotel Kitchen Workers ইরান যুদ্ধ নিয়ে নেতানিয়াহু ও প্রতিদ্বন্দ্বী আইজেনকটের ভিন্ন অবস্থান New York Governor Kathy Hochul and HTC President Rich Maroko Hold ‘Get Out the Vote’ Rally প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে জেটরোর প্রেসিডেন্ট, বাংলাদেশে জাপানি বিনিয়োগ বাড়ানোর আহ্বান আগামী পাঁচ বছরে প্রতিটি উপজেলায় স্টেডিয়াম নির্মিত হবে – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ১৪ দফা যৌথ বিবৃতি / জ্বালানি নিরাপত্তায় ৬৬০ কোটি ডলার জরুরি ঋণ দেবে জাপান স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান

রমজানে দ্রব‍্যমূল‍্য ও আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের পরীক্ষায় সরকার কে পাশ করতে হবে: এবি পার্টি

রিপোটার:
  • আপডেট টাইম : শনিবার, ১ মার্চ, ২০২৫
  • ১৩৬ Time View

ঢাকা, ১ মার্চ ২০২৫, শনিবার
প্রতি বছরের মত এবারও পবিত্র রমজান মাসে প্রতিদিন কয়েক হাজার ছিন্নমূল ও অসহায় মানুষের জন‍্য ইফতারে স্বাস্থ‍্যসম্মত পুষ্টিকর খাবার বিতরণের কর্মসূচি ঘোষণা করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। দলের কেন্দ্রীয় কার্যালয় সংলগ্ন বিজয়-৭১ চত্বরে প্রতিদিন বিকাল ৫ টায় এই গণইফতার অনুষ্ঠিত হবে। আজ দলের কেন্দ্রীয় কার্যালয়ে সকাল ১১ টায় আহুত এক সংবাদ সম্মেলন থেকে এই ঘোষণা দেন দলের চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।
এ উপলক্ষে প্রদত্ত বক্তব্যে তিনি বলেন, রমজান মাস আসলে কৃত্রিমভাবে দ্রব‍্যমূল‍্য বৃদ্ধির একটা আশংকা তৈরী হয়, অপরাধী চক্র সক্রিয় হয় ছিনতাই, চুরি, ডাকাতিসহ নানা নৈরাজ্যকর কর্মকাণ্ডে। এসকল বিষয়ের পেছনে অতীতে সরকারের মদদপু্ষ্ট সিন্ডিকেট, চাঁদাবাজ গ্রুপ ও দলীয় সন্ত্রাসীরা জড়িত থাকতো। কিন্তু বর্তমান অন্তর্বর্তী সরকার নির্দিষ্ট কোন দলের সরকার না। তাদের মদদপুষ্ঠ সিন্ডিকেট বা চাঁদাবাজ গ্রুপ নেই। তাহলে কেন এবারের রমজান ভয়, শংকামুক্ত হবেনা? কেন এবারের রমজানে মানুষ নির্ভয়ে, নিরাপদে, নিরুদ্বেগে ইবাদাত বন্দেগী করতে পারবেনা?

জনাব মঞ্জু রমজানে দ্রব‍্যমূল‍্য সহনীয় মাত্রায় রাখা, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও যানজট নিরসনকে সরকারের জন‍্য পরীক্ষা হিসেবে উল্লেখ করে বলেন; এই পরীক্ষায় সরকার কে পাশ করতে হবে অন‍্যথায় এই সরকারের দ্বারা একটি অবাধ, নিরপেক্ষ, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন করা সম্ভব হবে কিনা তা নিয়ে অনাস্থা সৃষ্টি হবে। তিনি রমজানে যানজট নিরসনসহ সারাদেশে যোগাযোগ ব‍্যবস্থায় জনভোগান্তি দুর করার জন‍্য সেনাবাহিনী ও পুলিশের যৌথ সহযোগিতায় বিশেষ ব্যবস্থা গ্রহণের দাবি জানান। রমজানে এবি পার্টির পক্ষ থেকে সারাদেশে ছিন্নমূল ও অসহায় মানুষের জন‍্য ইফতারে স্বাস্থ‍্যসম্মত পুস্টিকর খাবার বিতরণের কর্মসূচিকে একটি মডেল কর্মসূচি উল্লেখ করে তিনি বলেন, স্বচ্ছল মানুষ ও বিভন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন নিজ নিজ উদ‍্যোগে জনকল্যাণে এই কর্মসূচি গ্রহণ করতে পারে। যারা নিজে উদ‍্যোগ নিতে পারবেননা তারা চাইলে এবি পার্টির তহবিলে খাদ‍্য সামগ্রী বা নগদ অর্থ প্রেরণ করে এই মহৎ কাজে শরীক হতে পারেন বলে তিনি আহ্বান সূচক মতামত ব‍্যক্ত করেন।

সংবাদ সম্মেলনে আরও বক্তব্য ‍রাখেন এবি পার্টির ভাইস চেয়ারম্যান লে. কর্ণেল (অবঃ) দিদারুল আলম, লে. কর্ণেল (অবঃ) হেলাল উদ্দিন।
উপস্থিত ছিলেন এবি পার্টির ভাইস চেয়ারম্যান বিএম নাজমুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন রানা, এবিএম খালিদ হাসান, যুবপার্টির আহবায়ক শাহাদাতুল্লাহ টুটুল, ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম আহবায়ক আব্দুল হালিম খোকন, মহানগর উত্তরের সদস্য সচিব সেলিম খান, কেন্দ্রীয় কৃষি বিষয়ক সম্পাদক আক্তারুজ্জামান,  সহকারী দফতর সম্পাদক আব্দুল হালিম নান্নু, শরণ চৌধুরী, সহকারী স্বেচ্ছাসেবা সম্পাদক তোফাজ্জল হোসেন রমিজ, যুবপার্টি মহানগর উত্তরের সদস্য সচিব শাহিনুর আক্তার শীলা, সহকারী প্রচার সম্পাদক রিপন মাহমুদ, যুবনেতা ইমরান হোসেন শিবলু সহ কেন্দ্রীয় ও মহানগরীর বিভিন্ন পার্যায়ের নেতৃবৃন্দ।

 

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরো খবর

খুলনায় জমি বিক্রি হবে

খুলনা-যশোর বিশ্বরোডে মোস্তফার মোড়ের নিকটে টুটুল নগর আবাসিক এলাকায় এখনই বাড়ি করার উপযোগী ১০ শতক জমি বিক্রি হবে। ডিজিটাল খাজনা খারিজ করা। সম্পূর্ণ নিষ্কন্টক। বিশ্ব রোড থেকে ২০ ফিট রাস্তা, ভেতরে ১৫ ফিট রাস্তা। উচু জমি।

যোগাযোগ: মো. মহসিন হোসেন-০১৭১১৭৮৩৮৬৮

 

© All rights reserved © 2022 deshnews24.com
Theme Customized By Max Speed Ltd.