মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন

গণতন্ত্রকে বিঘ্নিত করতে দেশের ভেতরে-বাইরে একটি মহল চক্রান্ত করছে: মির্জা ফখরুল

রিপোটার:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৭৩ Time View

মো. মহসিন হোসেন, সংসদ ভবনের এলডি হল মাঠ থেকে:  ‘গণতন্ত্রকে বিঘ্নিত করতে দেশের ভেতরে-বাইরে একটি মহল চক্রান্ত করছে’ বলে অভিযোগ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার সকালে সংসদ ভবনের এলডি ভবন প্রাঙ্গনে বিএনপির বর্ধিত সভার শুুরুতে স্বাগত বক্তব্যে দলের মহাসচিব এই অভিযোগ করেন।

তিনি বলেন, ‘‘ আমরা ফ্যাসিবাদকে তাড়িয়েছি… শেখ হাসিনাকে তাড়িয়েছি। এখন অপেক্ষা করছি জনগণের যে আশা–আকাঙ্ক্ষা,  আমাদের দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের যে স্বপ্ন একটি আধুনিক ও সমৃদ্ধ বাংলাদেশ রূপান্তরিত করবার… সেই গণতন্ত্রকে বিঘ্নিত করার জন্য, তাকে বাধা প্রধান করার জন্য একটি মহল, একটি গোষ্ঠী বিভিন্নভাবে চক্রান্ত শুরু করেছে।”

‘‘ ফ্যাসিস্ট হাসিনা বিদেশে গিয়ে তিনি সেই চেষ্টা করছেন এবং বাইরে থেকেও চেষ্টা করা হচ্ছে। একই সঙ্গে দেশের অভ্যন্তরীণ অবস্থায়ও কিছু কিছু ব্যক্তি–গোষ্ঠী তারা ভুল ব্যাখ্যা দিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে।”

মহাসচিব বলেন, ‘‘ আমাদের বক্তব্য আমরা বিভিন্ন সময়ে স্পষ্ট করেছি। আমি শুধু এইটুকু বলতে চাই, আমরা অনেক ত্যাগ স্বীকার করেছি, আমাদের ইতিমধ্যে অনেক মানুষ চলে গেছেন… আমাদের ভবিষ্যত অনিশ্চিত হয়ে আছে… আমাদের যুব ছেলেরা তারা চাকুরি পায়নি, আমাদের অনেক নেতা-কর্মী তারা পালিয়ে এসে ঢাকায় রিকসা চালিয়েছেন। সেই অবস্থায় আমরা যে লড়াই্টা করেছি ১৫ বছর সেই লড়াইটা জিততে হলে আমাদেরকে ধরয্য ধরে অপেক্ষা করতে হবে।”

‘‘ আমাদের নিশ্চয়ই এমন কিছু কাজ করব না যে, আমাদের দলের সুনাম ক্ষুন্ন করবে এবং আমাদের যাত্রাকে ব্যাহত করবে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, বিএনপি সব সময় পরিবর্তন এনেছি। প্রথম পরিবর্তন নি্য়ে এসেছেন, সংস্কার করেছেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান, এরপরে করেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং এখন করছেন জনাব তারেক রহমান। আসুন আমাদের সেই নেতা আমাদের প্রতিষ্ঠাতা স্বাধীনতার ঘোষক তিনি যে স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য, দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার আপোষহীন নেতৃত্বে গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করার জন্য এবং আমাদের নেতা তারেক রহমানের ‘সবার আগে বাংলাদেশ’ এটাকে প্রতিষ্ঠিত করবার জন্য সবাই একযোগে কাজ করি।”

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘‘৫ আগস্টের পটপরিবর্তনের পর ফ্যাসিস্ট হাসিনা দেশ থেকে পালিয়ে ভারতে যাওয়া পরে দেশের মানুষ অনেক আশা-ভরষা করেছিল দেশের অবস্থার পরিবর্তন হবে…. অতিদ্রুত জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া হবে এবং জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করে তারা তাদের প্রতিনিধি নির্বাচিত  করতে পারবে, গণতন্ত্রকে তার অভিষ্ঠ লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হবেন… গণতন্ত্র চর্চা হবে।”

‘‘ কিন্তু আমরা দুঃখের সঙ্গে দেখছি, দেখছি এখনো… এখন পর্যন্ত সেই লক্ষ্যে আমরা সুস্পষ্ট কোনো নির্দেশনা পাচ্ছি না।”

তিনি বলেন, ‘‘ আপনারা জানেন দেশের অর্থনীতির অবস্থা অত্যন্ত খারাপ এবং দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবণতি হচ্ছে, ক্রমান্বয়ে শিক্ষাঙ্গনগুলো বিশেষ করে বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার কোনো পরিবেশ থাকছে না।”

‘‘ আরও মারাত্মকভাবে আমরা দেখছি, যে ভূখণ্ডে বিশেষ করে অবিভক্ত বাংলার যে সমস্ত বরেণ্য বিজ্ঞানী, সাহিত্যিক, যাঁদের আমাদের এই ভূখন্ডে অর্থাৎ পূর্ব বাংলা ভূখন্ডে বাংলাদেশে যাদের জন্ম হয়েছিলো… তাঁদের নামগুলোকে বাদ দিয়ে এখন কোনো কোনো বিশ্ববিদ্যালয় এবং প্রতিষ্ঠানগুলো নাম পরিবর্তনের চেষ্টা করছে।’’

গণতন্ত্র ফেরার আন্দোলনে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার আপোষহীন নেতৃত্ব এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানে নিরন্তরভাবে কাজ করার বিষয়টি তুলে ধরে ফ্যাসিস্ট আন্দোলনে সফল হওয়ার কথা তুলে ধরেন বিএনপি মহাসচিব।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরো খবর

খুলনায় জমি বিক্রি হবে

খুলনা-যশোর বিশ্বরোডে মোস্তফার মোড়ের নিকটে টুটুল নগর আবাসিক এলাকায় এখনই বাড়ি করার উপযোগী ১০ শতক জমি বিক্রি হবে। ডিজিটাল খাজনা খারিজ করা। সম্পূর্ণ নিষ্কন্টক। বিশ্ব রোড থেকে ২০ ফিট রাস্তা, ভেতরে ১৫ ফিট রাস্তা। উচু জমি।

যোগাযোগ: মো. মহসিন হোসেন-০১৭১১৭৮৩৮৬৮

 

© All rights reserved © 2022 deshnews24.com
Theme Customized By Max Speed Ltd.