বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনামঃ
রাজনীতির সদরে-অন্দরে’ গ্রন্থটি কালোত্তীর্ণ গ্রস্থ হবে: নজরুল ইসলাম খান ‘শক্তিশালী রাজস্ব  ব্যবস্থা’ গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেছেন বিএনপির নবনিযুক্ত জাতীয় স্থায়ী কমিটির চার সদস্য। Dr. Sajjad Hossain Bhuiyan Appointed as ACC Commissioner সন্তানের হার্ভার্ড বা এমআইটিতে পড়ার সুযোগ: প্রবাসী বাবা-মায়ের জীবনের অন্যতম সেরা অর্জন Queens Arson Survivor Liam Dominguez Celebrates Birthday Surrounded by Family, Friends and FDNY Firefighters জামায়াতে ইসলামী নিয়ে আব্দুল্লাহিল আমান আজমীর মন্তব্যে নতুন বিতর্ক অধ্যাপক আসাদুর রহমানের ওপর হামলা: রফিকুল ইসলামের নিন্দা ১৬ ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর চেষ্টা চলছে: বিমানমন্ত্রী অর্থবছর হবে ১ এপ্রিল থেকে ৩১ মার্চ

এখন পাড়া মহল্লায় গডফাদার তৈরি হ‌চ্ছে: রুহুল কবির রিজভী

রিপোটার:
  • আপডেট টাইম : বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৮৩ Time View

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, দেশ অনিশ্চয়তার মধ্যে যাচ্ছে। যদি প্রশাসন যথাযথ কাজ না করে, তবে স্বরাষ্ট্র উপদেষ্টার দায়িত্ব সবাইকে জবাবদিহিতার আওতায় নিয়ে আসা। এক্ষেত্রে তাকে (স্বরাষ্ট্র উপদেষ্টা) দক্ষতার প্রমাণ দিতে হবে।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ‘আমরা বিএনপি পরিবার’-এর পক্ষ থেকে ক্যান্সার আক্রান্তদের চিকিৎসা সহায়তা প্রদান কর্মসূচিতে তিনি এ কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, দিনে-দুপুরে সন্ত্রাস, ছিনতাই ও ধর্ষণের মত ঘটনা ঘটছে। তারা (সরকার) সাধারণের জীবনের নিরাপত্তা দিতে পারছে না।

তিনি আরও বলেন, এখন পাড়া মহল্লায় গডফাদার তৈরি হ‌চ্ছে। মানুষ আত‌ঙ্কিত। হাসিনার পতনের পর সবাই শান্তিতে থাকবে, এমনটাই প্রত্যাশা ছিল জনগণের। কিন্তু জনগণের প্রত্যাশা পূরণ হয়নি।

এ সময় আইনশৃঙ্খলা বাহিনীকে অপরাধীদের বিরুদ্ধে আরও কঠোর ভূমিকা নিশ্চিতেরও আহ্বান জানান বিএনপির এই সিনিয়র যুগ্ম মহাসচিব।

অভিযোগ এনে রিজভী বলেন, আমাদের সমন্বয়ের সংস্কৃতির ধারা ভেঙে ফেলা হচ্ছে। যে মাজারে যেতে চায় যাবে। কেন বসন্তবরণ, নাটকে বাধা দেওয়া হচ্ছে? কেন মাজার ভাঙা হবে?

তিনি বলেন, আমরা যেমন মসজিদে যাই, তেমন বসন্তবরণ কিংবা নজরুল জয়ন্তী, রবীন্দ্রজয়ন্তী করেছি। আমাদের হাজার বছরের সমন্বিত সংস্কৃতি আছে। কৃষ্টি কালচারের চর্চা হবে না, এটা হবে না।

রাজনীতি মানে শুধুমাত্র মিছিল মিটিং করা নয় উল্লেখ করে বিএনপির এই সিনিয়র নেতা বলেন, যেসব দেশে প্রকৃত গণতন্ত্রের চর্চা আছে তারা মনে করে, যে যত সমাজসেবামূলক কাজ করছে তার ওপরে একজনের রাজনৈতিক ক্যারিয়ার নির্ভর করে।

অনুষ্ঠানে ‘আমরা বিএনপি পরিবার’ সংগঠন নিয়েও কথা বলেন রিজভী।

তিনি বলেন, নানা বিষয় বিবেচনায় ও নানা জিনিস মাথায় রেখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এই সংগঠনটি তৈরি করেছেন। যাদেরকে তিনি দায়িত্ব দিয়েছেন, তারা অত্যন্ত সুচারুভাবে দায়িত্বটি পালন করে যাচ্ছেন।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরো খবর

খুলনায় জমি বিক্রি হবে

খুলনা-যশোর বিশ্বরোডে মোস্তফার মোড়ের নিকটে টুটুল নগর আবাসিক এলাকায় এখনই বাড়ি করার উপযোগী ১০ শতক জমি বিক্রি হবে। ডিজিটাল খাজনা খারিজ করা। সম্পূর্ণ নিষ্কন্টক। বিশ্ব রোড থেকে ২০ ফিট রাস্তা, ভেতরে ১৫ ফিট রাস্তা। উচু জমি।

যোগাযোগ: মো. মহসিন হোসেন-০১৭১১৭৮৩৮৬৮

 

© All rights reserved © 2022 deshnews24.com
Theme Customized By Max Speed Ltd.