বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনামঃ
রাজনীতির সদরে-অন্দরে’ গ্রন্থটি কালোত্তীর্ণ গ্রস্থ হবে: নজরুল ইসলাম খান ‘শক্তিশালী রাজস্ব  ব্যবস্থা’ গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেছেন বিএনপির নবনিযুক্ত জাতীয় স্থায়ী কমিটির চার সদস্য। Dr. Sajjad Hossain Bhuiyan Appointed as ACC Commissioner সন্তানের হার্ভার্ড বা এমআইটিতে পড়ার সুযোগ: প্রবাসী বাবা-মায়ের জীবনের অন্যতম সেরা অর্জন Queens Arson Survivor Liam Dominguez Celebrates Birthday Surrounded by Family, Friends and FDNY Firefighters জামায়াতে ইসলামী নিয়ে আব্দুল্লাহিল আমান আজমীর মন্তব্যে নতুন বিতর্ক অধ্যাপক আসাদুর রহমানের ওপর হামলা: রফিকুল ইসলামের নিন্দা ১৬ ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর চেষ্টা চলছে: বিমানমন্ত্রী অর্থবছর হবে ১ এপ্রিল থেকে ৩১ মার্চ

চীন সফরে গেলো কয়েকটি রাজনৈতিক দলের নেতা

রিপোটার:
  • আপডেট টাইম : সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১০৩ Time View

চীনা কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে বিএনপিসহ সাতটি রাজনৈতিক দল এবং বৈষম্য বিরোধী ছাত্র নেতৃবৃন্দসহ একটি প্রতিনিধিদল সোমবার রাতে চীন সফরে গেছেন। ২১ সদস্যের এই প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী আবদুল মঈন খান, সঙ্গে তার সহধর্মিনী অ্যাডভোকেতট রুখসানা খন্দকারও রয়েছেন।

রাত ১০টা ৪০ মিনিটে চায়না সাউর্দান এয়ার লাইন্সের ফ্লাইটে হয়রত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর ছেড়েছেb নেতৃবৃন্দ।

২১ সদস্যের প্রতিনিধি দলে বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ হচ্ছেন, আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, যুব দলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, স্বেচ্ছাসেবক সাধারণ সম্পাদক রাজিব আহসান ও ছাত্র দলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।

সাতটি রাজনৈতিক দলের নেতারা হচ্ছেন, বালাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের নির্বাহী সমন্বয়ক আবুল হাসান মো. শহীদুল ইসলাম, বাংলাদেশ পিপলস পার্টির চেয়ারম্যান এজেডএম ফরিদুজ্জামান ফরহাদ, জাতীয় দলের চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা, ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্টের চেয়ারম্যান ববি হাজ্জাজ, গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান ও বাংলাদেশ খেলাফত মজলিশের সিনিয়র যুগ্ম সম্পাদক আতাউল্লাহ আমিন।

বৈষম্য বিরোধী  জাতীয় নাগরিক কমিটির তিন জন ছাত্র নেতা রয়েছেন এই প্রতিনিধি দলে। এরা হচ্ছেন, জাতীয় নাগরিক কমিটির যুগ্ম সমন্বয়ক আলী আহসান জোনায়েদ, রাফি সালমান রিফাত ও মুখপাত্র রিয়াজ হোসেন।

এছাড়া এই প্রতিনিধি দল বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ(বিআইআইএসএস) গবেষক নাহিয়ান সাজ্জাদ খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষক নিলুফার ইয়াসমিন, বার্তা সংস্থা ইউএনবির বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান জাহাঙ্গীর এবং ডিপ্লোমেটিক করেসপন্ডেন্ট অব বাংলাদেশ-ডিকাবের সাধারণ সম্পাদক দৈনিক আমাদের সময়ের কুটনৈতিক প্রতিবেদক মো. আরিফুজ্জামান মামুন।

২১ সদস্যের প্রতিনিধিদলটির আগামী ৬ মার্চ দেশে ফিরে আসার কথা রয়েছে।

গত ৫ আগস্ট ছাত্র জনতার বিপ্লবে ক্ষমতার পালাবদলের পর চীনা কমি্উনিস্ট পার্টি জামায়াতে ইসলামীসহ কয়েকটি ইসলামী দলের নেতাদের চীন সফরে নিয়ে যায়।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরো খবর

খুলনায় জমি বিক্রি হবে

খুলনা-যশোর বিশ্বরোডে মোস্তফার মোড়ের নিকটে টুটুল নগর আবাসিক এলাকায় এখনই বাড়ি করার উপযোগী ১০ শতক জমি বিক্রি হবে। ডিজিটাল খাজনা খারিজ করা। সম্পূর্ণ নিষ্কন্টক। বিশ্ব রোড থেকে ২০ ফিট রাস্তা, ভেতরে ১৫ ফিট রাস্তা। উচু জমি।

যোগাযোগ: মো. মহসিন হোসেন-০১৭১১৭৮৩৮৬৮

 

© All rights reserved © 2022 deshnews24.com
Theme Customized By Max Speed Ltd.