বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনামঃ
রাজনীতির সদরে-অন্দরে’ গ্রন্থটি কালোত্তীর্ণ গ্রস্থ হবে: নজরুল ইসলাম খান ‘শক্তিশালী রাজস্ব  ব্যবস্থা’ গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেছেন বিএনপির নবনিযুক্ত জাতীয় স্থায়ী কমিটির চার সদস্য। Dr. Sajjad Hossain Bhuiyan Appointed as ACC Commissioner সন্তানের হার্ভার্ড বা এমআইটিতে পড়ার সুযোগ: প্রবাসী বাবা-মায়ের জীবনের অন্যতম সেরা অর্জন Queens Arson Survivor Liam Dominguez Celebrates Birthday Surrounded by Family, Friends and FDNY Firefighters জামায়াতে ইসলামী নিয়ে আব্দুল্লাহিল আমান আজমীর মন্তব্যে নতুন বিতর্ক অধ্যাপক আসাদুর রহমানের ওপর হামলা: রফিকুল ইসলামের নিন্দা ১৬ ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর চেষ্টা চলছে: বিমানমন্ত্রী অর্থবছর হবে ১ এপ্রিল থেকে ৩১ মার্চ

জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হতে দেব না: মির্জা ফখরুল

রিপোটার:
  • আপডেট টাইম : সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৮১ Time View

ঢাকা: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জাতীয় নির্বাচনের আগে দেশবাসী স্থানীয় সরকারের নির্বাচন মেনে নেবে না। বিএনপিও তা হতে দেবে না। যতদিন দেশের মানুষের ভোট ও ভাতের অধিকার এবং গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত না হবে, ততদিন বিএনপি রাজপথেই থাকবে।

সোমবার ধামরাই পৌর শহরের যাত্রাবাড়ী মাঠে ঢাকা জেলা বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

ফখরুল বলেন, গণতন্ত্রের প্রশ্নে বিএনপি কখনও আপস করেনি। বিএনপিকে ভাঙতে বারবার চেষ্টা করা হয়েছে; কিন্তু কেউ তা পারেনি। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার সুপরিকল্পিতভাবে নির্বাচন ব্যবস্থা, রাষ্ট্রের সব প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে। ১৯৭১ সালে আওয়ামী লীগ পালিয়েছিল পাকিস্তানি হানাদার বাহিনীর আক্রমণে। তখন শেখ মুজিবুর রহমান পাকিস্তানি বাহিনীর কাছে আত্মসমর্পণ করে জীবন বাঁচিয়ে ছিলেন। সেই আওয়ামী লীগ এবং শেখ হাসিনা এবার পালিয়ে গিয়ে আমাদের বিরুদ্ধে চক্রান্ত শুরু করে দিয়েছেন। তিনি আওয়ামী লীগ কর্মীদের নির্দেশনা দেন, ‘তোমরা মারো, কাটো, জ্বালিয়ে দাও।’

বিএনপি মহাসচিব আরও বলেন, ছাত্র-জনতার আন্দোলন ও গণবিস্ফোরণের মধ্য দিয়ে অন্তর্বর্তী সরকার গঠন করা হয়েছে। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে আমাদের অনেক প্রত্যাশা ছিল, খুব দ্রুত প্রয়োজনীয় সংস্কার করে জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দেবেন। কিন্তু তা না করে সংস্কারের নামে কালক্ষেপণ করা হচ্ছে। কিছু কিছু দল বলছে, জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হতে হবে। কিন্তু তা আমরা হতে দেব না। আমরা এ সরকারকে ব্যর্থ হতে দিতে চাই না। সহযোগিতা করতে চাই। আমরা চাই, এই সরকারই যেন সুন্দর, সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করতে পারে।

ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরীর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন দলের সহসাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) বেনজীর আহমেদ টিটু, সহসাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম খান আজাদ, ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান আমান, সাবেক সংসদ সদস্য ডা. সালাহ উদ্দিন বাবু, কেন্দ্রীয় মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, ধামরাই উপজেলা বিএনপির সভাপতি তমিজ উদ্দিন প্রমুখ।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরো খবর

খুলনায় জমি বিক্রি হবে

খুলনা-যশোর বিশ্বরোডে মোস্তফার মোড়ের নিকটে টুটুল নগর আবাসিক এলাকায় এখনই বাড়ি করার উপযোগী ১০ শতক জমি বিক্রি হবে। ডিজিটাল খাজনা খারিজ করা। সম্পূর্ণ নিষ্কন্টক। বিশ্ব রোড থেকে ২০ ফিট রাস্তা, ভেতরে ১৫ ফিট রাস্তা। উচু জমি।

যোগাযোগ: মো. মহসিন হোসেন-০১৭১১৭৮৩৮৬৮

 

© All rights reserved © 2022 deshnews24.com
Theme Customized By Max Speed Ltd.