বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনামঃ
কপ-৩১ সম্মেলনে যোগ দিতে কাল তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি নয়, জলবায়ু মোকাবিলায় বাস্তব পদক্ষেপ চায় কপ-৩১ নজরুলের চেতনায় তরুণ প্রজন্মকে আলোকিত করার আহ্বান জানিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী HTC Local 6: A Symbol of Strength, Security and Solidarity for New York’s Hotel Kitchen Workers ইরান যুদ্ধ নিয়ে নেতানিয়াহু ও প্রতিদ্বন্দ্বী আইজেনকটের ভিন্ন অবস্থান New York Governor Kathy Hochul and HTC President Rich Maroko Hold ‘Get Out the Vote’ Rally প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে জেটরোর প্রেসিডেন্ট, বাংলাদেশে জাপানি বিনিয়োগ বাড়ানোর আহ্বান আগামী পাঁচ বছরে প্রতিটি উপজেলায় স্টেডিয়াম নির্মিত হবে – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ১৪ দফা যৌথ বিবৃতি / জ্বালানি নিরাপত্তায় ৬৬০ কোটি ডলার জরুরি ঋণ দেবে জাপান স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান

জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হচ্ছে – আমিনুল হক

রিপোটার:
  • আপডেট টাইম : সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১০৮ Time View

নিজস্ব প্রতিবেদক: একটি গোষ্ঠী সংষ্কারের নামে জাতীয় সংসদ নির্বাচনকে নিয়ে যড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন বিএনপি কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপি আহবায়ক আমিনুল হক। তিনি বলেন, তারা ষড়যন্ত্র করে জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের কথা বলছে। যার মাধ্যমে মূল কাঠামো ঠিক না করে রাষ্ট্র ভেঙ্গে ফেলার ষড়যন্ত্র হচ্ছে। জাতীয় নির্বাচনের মাধ্যমেই দেশের সামগ্রিক শৃঙ্খলা ফিরবে।

আজ রবিবার দুপুরে রাজধানীর বারিধারা জি ব্লক সাউথ পয়েন্ট স্কুল মাঠে ঢাকা মহানগর উত্তর ভাটারা থানা বিএনপির কর্মীসভা ও রাষ্ট্র মেরামতের ৩১ দফার কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ভোট নিয়ে জাতীয় সাংসদ নির্বাচন আগে না স্হানীয় সরকার নির্বাচন আগে এই প্রসঙ্গে অন্তবর্তী সরকারকে উদ্দেশ্য করে আমিনুল হক বলেন,আগে আমাদের বাংলাদেশের রাষ্ট্রীয় কাঠামোর ভিত্তি প্রস্তর ঢেলে সাজাতে হবে। তিনি বলেন,” আপনার ঘরের খুঁটিই যদি ঠিক না থাকে তাহলে আপনি কিভাবে ঘর বানাবেন। আগে ঘরের খুঁটি ঠিক করতে হবে, তারপর ঘর বানাতে হবে “।

এ সময় তিনি বলেন-অন্তবর্তী কালীন সরকারের থাকা স্বৈরাচারের দোসরা নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন। যার কারনে জাতির কাঙ্খিত ভোটাধিকার এখনো ফিরে পায়নি।দেশের সকল ক্ষমতার উৎস জনগণ। জনগণ এখন ভোটের মাধ্যমে তার পছন্দের প্রার্থীকে নির্বাচিত করতে চায়। জনগণের সরকারের মাধ্যমে এ দেশে শান্তি প্রতিষ্ঠিত হবে।

এসময় তিনি আরও বলেন,স্বৈরাচারের দোসররা চাঁদাবাজি দখলদারি লুটতরাজ করে দোষ চাপাচ্ছে বিএনপির নামে। বিএনপি কোন অন্যায়কারীকে প্রশ্রয় দিবে না এবং দলে কোন অনুপ্রবেশকারীরও ঠাঁই হবে না বলে তিনি হুশিয়ারী দেন।

বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলেন স্বৈরাচারের দোসররা নানাভাবে এখন বিএনপি সাজার চেষ্টা করছে।বিশেষ করে প্রশাসনে বেশি হচ্ছে।এ সকল দোসরকে কখনোই বিএনপিতে রাখা যাবে না।

তিনি আরও বলেন,দোসরদের নির্মূল করা না গেলে বাংলাদেশের মানুষের ওপরে যড়যন্ত্র চলতেই থাকবে। তাই দোসরদেরকে আমাদের প্রতিরোধ করতে হবে।তাদের কে আইনের আওতায় এনে বিচার করতে হবে।

কর্মশালায় হাজার হাজার বিএনপি’র নেতাকর্মীকে সাধারণ মানুষের মাঝে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন ও লক্ষ্য পৌঁছে দেওয়ার আহবান জানান আমিনুল হক।

ভাটারা থানা বিএনপি আহবায়ক মোঃ আব্দুল লতিফ এর সভাপতিত্বে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক ড. এম এ কাইয়ুম,ঢাকা মহানগর উত্তর বিএনপি সদস্য সচিব মোঃ মোস্তফা জামান,যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান সেগুন,এস এম জাহাঙ্গীর হোসেন,ফেরদৌসী আহমেদ মিষ্টি,এবিএমএ রাজ্জাক,আকতার হোসেন,আতাউর রহমান,গাজী রেজাউনুল হোসেন রিয়াজ,এম কফিল উদ্দিন আহমেদ,তহিরুল ইসলাম তুহিন, আফাজ উদ্দিন,মহানগর সদস্য এজিএম শামসুল হক,আলী আকবর আলী,মো. এল রহমান,জাহাঙ্গীর মোল্লা,শফিকুল ইসলাম শাহিন,রেজাউর রহমান ফাহিম, আশরাফুজাহান জাহান,মনিরুল আলম রাহিমী,মাহাবুবুল হক ভূঁইয়া শাহিন,নাসির উদ্দিন,নুরুল হুদা ভূঁইয়া নূরু,এ এস এম খালেদ,এম এস আহমাদ আলী,যুবদল ঢাকা মহানগর উত্তর সভাপতি শরীফ উদ্দিন জুয়েল,স্বেচ্ছাসেবকদল ঢাকা মহানগর উত্তর সাধারণ সম্পাদক মহসিন সিদ্দিকী রনী,জাসাস মহানগর সদস্য সচিব আনোয়ার হোসেন আনু,মৎস্যজীবি দল উত্তরের আহবায়ক আমির হোসেন, তাঁতীদল ঢাকা মহানগর উত্তর সভাপতি সামছুন্নাহার বেগম,সাধারণ সম্পাদক এমএ হান্নান খান,ছাত্রদল ঢাকা মহানগর উত্তরের সভাপতি মোঃ সালাহ্উদ্দিন আহমেদ,সাধারণ সম্পাদক মাহফুজ উর রহমান লিপকন প্রমুখ।

এরপরে তিনি বাড্ডা বেরাইদে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট -২০২৫ এর ফাইনাল খেলায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সকালে ঢাকার পল্লবীতে শেখ কামাল উচ্চ বিদ্যালয়ে বার্ষিক পুরস্কার ও সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেন তিনি।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরো খবর

খুলনায় জমি বিক্রি হবে

খুলনা-যশোর বিশ্বরোডে মোস্তফার মোড়ের নিকটে টুটুল নগর আবাসিক এলাকায় এখনই বাড়ি করার উপযোগী ১০ শতক জমি বিক্রি হবে। ডিজিটাল খাজনা খারিজ করা। সম্পূর্ণ নিষ্কন্টক। বিশ্ব রোড থেকে ২০ ফিট রাস্তা, ভেতরে ১৫ ফিট রাস্তা। উচু জমি।

যোগাযোগ: মো. মহসিন হোসেন-০১৭১১৭৮৩৮৬৮

 

© All rights reserved © 2022 deshnews24.com
Theme Customized By Max Speed Ltd.