মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন

সিঙ্গাপুরে চিকিৎসাধীন জুলাই বিপ্লবে আহতের পাশে তারেক রহমান

রিপোটার:
  • আপডেট টাইম : সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৭৩ Time View

নিজস্ব প্রতিবেদক: জুলাই -আগস্ট গণঅভ্যুত্থানে গুরুতর আহত হয়ে সিঙ্গাপুরের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ১১ জনের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

রবিবার স্থানীয় সময় বিকালে সিঙ্গাপুরের রেস কোর্স রোডস্থ ব্যানানা লিফ রেস্টুরেন্টে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এই অনুদান তুলে দেন জাতীয়তাবাদী যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না। এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আশরাফ খান রবিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শামসুর রহমান ফিলিপ।

অনুষ্ঠানে বেসরকারি মেডিকেল কলেজের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আল মিরাজসহ জুলাই বিপ্লবে আহত মিনহাজুল ইসলাম শুভ, মো. রমজান, মহিউদ্দিন রাব্বি, মো. ইয়ামিন, মো. ইমরান হোসেন, সালমান বিন সুয়াইব, আক্তার হোসেন, জুবায়ের হাসান জিহাদ, আব্দুল্লাহ আল বাকি এবং মো. ফয়েজ আলীর পরিবারের কাছে আর্থিক সহায়তা দেওয়া হয়। আহতের মধ্যে সিংহভাগই চোখে গুলিবিদ্ধ হয়েছেন।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরো খবর

খুলনায় জমি বিক্রি হবে

খুলনা-যশোর বিশ্বরোডে মোস্তফার মোড়ের নিকটে টুটুল নগর আবাসিক এলাকায় এখনই বাড়ি করার উপযোগী ১০ শতক জমি বিক্রি হবে। ডিজিটাল খাজনা খারিজ করা। সম্পূর্ণ নিষ্কন্টক। বিশ্ব রোড থেকে ২০ ফিট রাস্তা, ভেতরে ১৫ ফিট রাস্তা। উচু জমি।

যোগাযোগ: মো. মহসিন হোসেন-০১৭১১৭৮৩৮৬৮

 

© All rights reserved © 2022 deshnews24.com
Theme Customized By Max Speed Ltd.