মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন

স্বাধীন সার্বভৌম বাংলাদেশ একুশের চেতনারই ফসল: কাদের গনি চৌধুরী

রিপোটার:
  • আপডেট টাইম : শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৭৩ Time View

ঢাকা: বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের সদস্য সচিব কাদের গনি চৌধুরী বলেছেন, ‘একুশের মর্মবাণী হচ্ছে মাথা নত না করা। অধিকার ও দেশের মালিকানা নিজেদের রাখা।

তিনি বলেন, বাক স্বাধীনতা, গণতন্ত্র, ভোটাধিকারহরণসহ দেশের মানুষকে নানাভাবে অধিকারহীন করে গত ১৭ বছর একুশের চেতনাকে ভুলুন্ঠিত করা হয়েছে। ছাত্র-জনতার গণঅভ্যূত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদের পতন ঘটেছে। এখন দরকার জনগনকে দেশের মালিকানা ফেরত দেয়া। এজন্য সবার আগে জনগনকে ভোটাধিকার প্রয়োগের সুযোগ দিতে হবে। জনগনের ভোটে নির্বাচিত প্রতিনিধিরাই কেবল সংস্কারের বৈধ অধিকার রাখেন। জনগনের ভোটাধিকার হরণের অর্থ হলো ফ্যাসিজম কায়েম করা। আর এটি হবে শত শহীদের রক্তের সাথে বিশ্বাসঘাতকতা।

আজ শুক্রবার (২১ফেব্রুয়ারি) কেন্দ্রীয় শহীদ মিনারে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের পক্ষে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের তিনি এসব বলেন।

এসময় বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের কেন্দ্রীয় নেতা প্রফেসর ড. লুৎফর রহমান, প্রফেসর ড.মোর্শেদ হাসান খান, প্রফেসর আবুল কালাম, জাহানারা বেগম, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আশরাফ উদ্দিন আহমেদ উজ্জল, ইঞ্জিনিয়ার মোহাম্মদ হানিফ, বিপ্লবুজ্জামান বিপ্লব, হাফিজুর রহমান, ইঞ্জিনিয়ার জহিরুল ইসলাম জুয়েল, ইঞ্জিনিয়ার এনাম, ইঞ্জিনিয়ার আমিনুল ইসলাম আমিন প্রমুখ উপস্থিত ছিলেন।

কাদের গনি চৌধুরী বলেন, ‘একুশের চেতনা যুগে যুগে জনগণের মৌলিক অধিকার হরণকারী নিষ্ঠুর স্বৈরাচারী শক্তিকে রুখতে উদ্বুদ্ধ করে। যা চব্বিশেও করেছে।

তিনি বলেন, ‘অধিকার আদায় এবং অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী হতে ভাষাশহীদরা আমাদের প্রেরণার উৎস। প্রকৃতপক্ষে এই মহান ২১ ফেব্রুয়ারি আমাদের জাতিসত্তার বিকাশে এবং একটি স্বাধীন জাতি হিসেবে প্রতিষ্ঠার প্রথম সোপান হিসেবে কাজ করেছে। ২১ ফেব্রুয়ারি শুধু মাতৃভাষা প্রতিষ্ঠার দিনই নয়, আমাদের স্বাধিকার, স্বাধীনতা ও মুক্তির প্রথম সংগ্রামের দিন। মাতৃভাষার জন্য জীবন উৎসর্গ করে ভাষা শহীদরা আত্মত্যাগের যে গৌরবদীপ্ত দৃষ্টান্ত স্থাপন করে গেছেন, পরবর্তী সময়ে বিভিন্ন আন্দোলন-সংগ্রামে তা আমাদের অনুপ্রাণিত করেছে।’

পেশাজীবীদের এ নেতা বলেন, একুশে ফেব্রুয়ারি আমাদের মানবাধিকারের চিরন্তন ধারক ও বাহক। একুশ আমাদের মুক্তির চেতনা। কিন্তু এ চেতনা বাংলাদেশের বার বার হোঁচট খেয়েছে এখনও খাচ্ছে। এব্যাপারে আমাদের সজাগ থাকতে হবে। তিনি বলেন, মানুষের মৌলিক ও গনতান্ত্রিক অধিকার কেড়ে নিয়ে পতিত সরকার একুশের চেতনার রংকে বর্ণহীন ও ফিঁকে করে দিয়েছিল।জাতির মধ্যে তৈরি করেছিল বিভেদের পাহাড়সম দেয়াল, যা মহান একুশ ও মুক্তিযুদ্ধের চেতনার সম্পূর্ণ পরিপন্থী। অপসংস্কৃতি আমদানি করা হয়েছিল।আমরা আর এটি দেখতে চাই না। ফ্যাসিবাদ বিরোধী শক্তিতে ফাটল সৃষ্টি হতে দেয়া যাবে না।এতে ফ্যাসিবাদের দোসররা পার পেয়ে যাবে।

ভাষা শহীদদের ত্যাগের কথা তুলে ধরে তিনি বলেন,তাদের আত্মত্যাগের ধারাবাহিকতায় গণতান্ত্রিক ও স্বাধিকার আন্দোলনের পথ বেয়ে আমরা অবতীর্ণ হয়েছি স্বাধীনতা যুদ্ধে। প্রতিষ্ঠা করেছি স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ। স্বজাত্যবোধ ও অধিকারবোধের চেতনা পরিপূর্ণতাদান করেছিল মহান ২১ ফেব্রুয়ারি। সেই চেতনা নস্যাৎ করে একদলীয় শাসনের জগদ্দল পাথর একটানা ১৭ বছর জনগণের কাঁধের ওপর চাপানো হয়েছে।কখনো ভোটার বিহীন নির্বাচন,কখনো মধ্যরাতের নির্বাচন আবার কখনো ডামি নির্বাচনের মাধ্যমে ভোটাধিকার কেড়ে নিয়ে জনগণকে প্রতারিত করা হয়েছে, যা ছিল খোলাখুলি কারচুপির এক নিকৃষ্টতম দৃষ্টান্ত।আমরা সে পথ আর মাড়াতে চাই না। জনগনকে তার ভোটাধিকার ফেরত দিতে করলে জনগনের মধ্যে ভুল বার্তা যাবে।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরো খবর

খুলনায় জমি বিক্রি হবে

খুলনা-যশোর বিশ্বরোডে মোস্তফার মোড়ের নিকটে টুটুল নগর আবাসিক এলাকায় এখনই বাড়ি করার উপযোগী ১০ শতক জমি বিক্রি হবে। ডিজিটাল খাজনা খারিজ করা। সম্পূর্ণ নিষ্কন্টক। বিশ্ব রোড থেকে ২০ ফিট রাস্তা, ভেতরে ১৫ ফিট রাস্তা। উচু জমি।

যোগাযোগ: মো. মহসিন হোসেন-০১৭১১৭৮৩৮৬৮

 

© All rights reserved © 2022 deshnews24.com
Theme Customized By Max Speed Ltd.