বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন

পিরোজপুরের দুই আসনে মনোনয়ন পেলেন সাঈদীর দুই ছেলে

রিপোটার:
  • আপডেট টাইম : বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৮৪ Time View

আগামী জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর জেলার তিনটি সংসদীয় আসনে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। তিনটি আসনের প্রার্থীরা হলেন পিরোজপুর-১ (পিরোজপুর সদর, ইন্দুরকানি ও নাজিরপুর) আসন থেকে আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর ছোট ছেলে আলহাজ মাসুদ সাঈদী, পিরোজপুর-২ (নেছারাবাদ, কাউখালী ও ভাণ্ডারিয়ার) থেকে মনোনীত হয়েছেন আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর মেঝ ছেলে আলহাজ শামীম সাঈদী এবং পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনে মনোনীত হয়েছেন সংগঠনটির মঠবাড়িয়া উপজেলা আমির অধ্যাপক শরীফ আব্দুল জলিল।

গত বুধবার বিকেলে পিরোজপুরের ভাণ্ডারিয়া ইসলামী ফাউন্ডেশনের হলরুমে অনুষ্ঠিত এক মতবিনিময়সভায় প্রার্থীর নাম ঘোষণা করেন দলের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসাইন হেলাল। এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন নাজিরপুর উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুর রাজ্জাক।

মতবিনিময়সভায় সভাপতিত্ব করেন জেলা তালিমুল বিভাগের সাধারণ সম্পাদক ও ভাণ্ডারিয়া উপজেলা আমির মাওলানা আমির হোসেন।

এদিকে তিনটি আসনে প্রার্থী ঘোষণার পর থেকে তৃণমূলের দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উত্সাহ ও উদ্দীপনা দেখা গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি পোস্ট করে অভিনন্দন জানানো হচ্ছে।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরো খবর

খুলনায় জমি বিক্রি হবে

খুলনা-যশোর বিশ্বরোডে মোস্তফার মোড়ের নিকটে টুটুল নগর আবাসিক এলাকায় এখনই বাড়ি করার উপযোগী ১০ শতক জমি বিক্রি হবে। ডিজিটাল খাজনা খারিজ করা। সম্পূর্ণ নিষ্কন্টক। বিশ্ব রোড থেকে ২০ ফিট রাস্তা, ভেতরে ১৫ ফিট রাস্তা। উচু জমি।

যোগাযোগ: মো. মহসিন হোসেন-০১৭১১৭৮৩৮৬৮

 

© All rights reserved © 2022 deshnews24.com
Theme Customized By Max Speed Ltd.