মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন

আগামী নির্বাচনকে চ্যালেঞ্জ হিসাবে গ্রহণ করতে হবে -সাইফুল আলম খান মিলন

রিপোটার:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৮১ Time View

জামায়াতে ইসলামী ন্যায়- ইনসাফের ভিত্তিতে দেশকে ইসলামী কল্যাণ রাষ্ট্রে পরিণত করার জন্য দীর্ঘ পরিসরে আন্দোলন করে যাচ্ছে; তাই জামায়াতে ইসলামী এদেশের জন্য আল্লাহ তা’য়ালার বড় নিয়ামত বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা-১২ আসনে জামায়াত মনোনিত সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী সাইফুল আলম খান মিলন।

তিনি গতকাল ১০ ফেব্রুয়ারি রাত ৮ টায় তেজগাঁও দক্ষিণ থানার অস্থায়ি কার্যালয়ে হাতিরঝিল অঞ্চল জামায়াত আয়োজিত এক থানা দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও হাতিরঝিল অঞ্চল পরিচালক হেমায়েত হোসেনের সভাপতিত্বে এবং সহকারী অঞ্চল পরিচালক ও ঢাকা মহানগরী উত্তরের প্রচার-মিডিয়া সম্পাদক মু. আতাউর রহমান সরকারের সঞ্চালনায় সমাবেশে উপস্থিত ছিলেন তেজগাঁও দক্ষিণ আমীর ইঞ্জিনিয়ার নোমান আহমেদি তেজগাঁও, উত্তর আমীর হাফেজ আহসান উল্লাহ, হাতিরঝিল পশ্চিম আমীর ইউসুফ আলী মোল্লা, শিল্পাঞ্চল আমীর কলিম উল্লাহ, শেরেবাংলা নগর দক্ষিণ আমীর আবু সাঈদ মন্ডল ও হাতিরঝিল পূর্ব সেক্রেটারি খন্দকার রুহুল আমিন প্রমূখ।

সাইফুল আলম খান মিলন বলেন, জামায়াত দেশকে একটি মডেল রাষ্ট্রে পরিণত করার জন্য দীর্ঘ পরিসরে আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাচ্ছে। এ মহতি কাজ সম্পাদনের জন্য একদল আদর্শ ও চরিত্রবান লোক তৈরি করার কোন বিকল্প নেই। সে লক্ষ্যেই আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি।আমরা ইতোমধ্যে এমন একটি শ্রেণি বা জনগোষ্ঠী সৃষ্টি করতে সক্ষম হয়েছি যারা দেশ ও জাতির কল্যাণ এবং আল্লাহর আইন ও সৎলোকের শাসন প্রতিষ্ঠায় যেকোন ত্যাগ স্বীকারে প্রস্তুত রয়েছেন। মূলত, তারা সকল শ্রেণির মানুষের বিবেচনায় আমানতদার, প্রশংসনীয়,আমলদার, দায়িত্ববান এবং ইসলামী আদর্শ ও মূল্যবোধের চর্চাকারী হিসেবে গড়ে উঠতে সচেষ্ট। তিনি ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠায় থানা দায়িত্বশীলদের প্রতি ঘরে ঘরে ইসলামের সু মহান আদর্শের দাওয়াত পৌঁছানোর আহবান জানান।

তিনি বলেন, জামায়াত একটি গণমুখী ও আদর্শবাদী রাজনৈতিক সংগঠন। দেশ ও জাতির যেকোন ক্রান্তিকালে আমরা জনগণের পাশে থেকে তাদের কল্যাণ ও মুক্তির জন্য নিরলসভাবে কাজ করে এসেছি। কিন্তু রাষ্ট্রের প্রয়োজন সাংগঠনিক পর্যায়ে সমাধান করা সম্ভব নয়। মূলত, দেশকে ইসলামী কল্যাণ রাষ্ট্রে পরিণত করা গেলে রাষ্ট্রই সকল নাগরিকের অধিকারের নিশ্চয়তা প্রদান করবে। জামায়াত একটি সুন্দর; ক্ষুধা, দারিদ্র ও বেকারত্বমুক্ত দেশ গড়ার জন্য জনগণের কাছে প্রতিশ্রুতি ও অঙ্গীকারাবদ্ধ। আগামী নির্বাচনে জনগণ আমাদেরকে ভোট দিয়ে ক্ষমতায় পাঠালে আমরা আমাদের কৃত অঙ্গীকার পুরোপুরিভাবে বাস্তবায়ন করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তিনি আগামী নির্বাচনকে চ্যালঞ্জ হিসাবে গ্রহণ করার জন্য দলীয় নেতা-কর্মীদের প্রতি উদাত্ত আহবান জানান।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরো খবর

খুলনায় জমি বিক্রি হবে

খুলনা-যশোর বিশ্বরোডে মোস্তফার মোড়ের নিকটে টুটুল নগর আবাসিক এলাকায় এখনই বাড়ি করার উপযোগী ১০ শতক জমি বিক্রি হবে। ডিজিটাল খাজনা খারিজ করা। সম্পূর্ণ নিষ্কন্টক। বিশ্ব রোড থেকে ২০ ফিট রাস্তা, ভেতরে ১৫ ফিট রাস্তা। উচু জমি।

যোগাযোগ: মো. মহসিন হোসেন-০১৭১১৭৮৩৮৬৮

 

© All rights reserved © 2022 deshnews24.com
Theme Customized By Max Speed Ltd.