মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন

সুপ্রিমকোর্ট প্রাঙ্গনে আহত সাংবাদিক জাবেদের সাথে কথা বললেন তারেক রহমান

রিপোটার:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৬৭ Time View

নিজস্ব প্রতিবেদকঃ সুপ্রিমকোর্ট প্রাঙ্গনে আহত এটিএন নিউজের সাংবাদিক জাভেদ আখতারের চিকিৎসার খোঁজ নিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বুধবার রাতে রাজধানীর কাকরাইলস্থ ইসলামি ব্যাংক হাসপাতালে দলটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম তারেক রহমানের পক্ষ থেকে জাভেদকে দেখতে আসেন।

এসময় তারেক রহমান মুঠোফোনে আহত জাভেদ আক্তারের সাথে কথা বলে তার শারীরিক অবস্থার ও তার পরিবারের খোঁজ নেন এবং ঘটনার বিস্তারিত বিবরন শোনেন। এই হামলায় বিএনপির কেউ জড়িত থাকলে তাদের ব্যাপারে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেয়ার ব্যাপারে আশ্বস্ত করেন। আহত জাবেদের চিকিৎসার সকল দায়িত্ব গ্রহণ করেন তিনি। ডা. রফিকুল ইসলাম তার চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন।

এছাড়াও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পাবনা জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিব, বিএনপির আইন সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা রফিকুল ইসলাম, চেয়ারপারসনের বিশেষ সহকারি শামসুর রহমান শিমুল বিশ্বাস, প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দীন টুকু, মিডিয়া সেলের সদস্য ফারজানা শারমিন পুতুল, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য (দপ্তরে সংযুক্ত) আবদুস সাত্তার পাটোয়ারী, মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান প্রমুখ আহত জাবেদ আখতারকে দেখতে হাসপাতালে যান। এসময় বিএনপি বিটের সিনিয়র সাংবাদিক পলিটিক্যাল রিপোর্টার্স ফোরামের সেক্রেটারি মো. মহসিন হোসেন হাসপাতালে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, তিন দশক আগে পাবনার ঈশ্বরদী রেলস্টেশনে শেখ হাসিনাকে হত্যাচেষ্টা মামলায় হাইকোর্টের রায়ের পর, সংবাদিকদের উপর কিছু উচ্ছৃঙ্খল নেতাকর্মীর আঘাতে এটিএন নিউজের সিনিয়র রির্পোটার জাবেদ আক্তারসহ কয়েকজন আহত হোন।

ঘটনার পরপরই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতৃবৃন্দকে দ্রুত তাদের পাশে দাঁড়িয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে ও দলের স্বাস্থ্য বিষয়ক সম্পাদককে আহতদের পাশে থেকে সার্বিক সহযোগিতা প্রদানের নির্দেশ দেন।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরো খবর

খুলনায় জমি বিক্রি হবে

খুলনা-যশোর বিশ্বরোডে মোস্তফার মোড়ের নিকটে টুটুল নগর আবাসিক এলাকায় এখনই বাড়ি করার উপযোগী ১০ শতক জমি বিক্রি হবে। ডিজিটাল খাজনা খারিজ করা। সম্পূর্ণ নিষ্কন্টক। বিশ্ব রোড থেকে ২০ ফিট রাস্তা, ভেতরে ১৫ ফিট রাস্তা। উচু জমি।

যোগাযোগ: মো. মহসিন হোসেন-০১৭১১৭৮৩৮৬৮

 

© All rights reserved © 2022 deshnews24.com
Theme Customized By Max Speed Ltd.