বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনামঃ
কপ-৩১ সম্মেলনে যোগ দিতে কাল তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি নয়, জলবায়ু মোকাবিলায় বাস্তব পদক্ষেপ চায় কপ-৩১ নজরুলের চেতনায় তরুণ প্রজন্মকে আলোকিত করার আহ্বান জানিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী HTC Local 6: A Symbol of Strength, Security and Solidarity for New York’s Hotel Kitchen Workers ইরান যুদ্ধ নিয়ে নেতানিয়াহু ও প্রতিদ্বন্দ্বী আইজেনকটের ভিন্ন অবস্থান New York Governor Kathy Hochul and HTC President Rich Maroko Hold ‘Get Out the Vote’ Rally প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে জেটরোর প্রেসিডেন্ট, বাংলাদেশে জাপানি বিনিয়োগ বাড়ানোর আহ্বান আগামী পাঁচ বছরে প্রতিটি উপজেলায় স্টেডিয়াম নির্মিত হবে – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ১৪ দফা যৌথ বিবৃতি / জ্বালানি নিরাপত্তায় ৬৬০ কোটি ডলার জরুরি ঋণ দেবে জাপান স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান

বিএনপির বিরুদ্ধে একটি দল কুৎসা রটাচ্ছে : মজনু

রিপোটার:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৯৬ Time View

নিজস্ব প্রতিবেদক
বিএনপির বিরুদ্ধে একটি দল কুৎসা রটাচ্ছে মন্তব্য করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক রফিকুল আলম মজনু বলেছেন, একটি দলের প্রধান বলছেন-দেশে অবাধ দখলবাজি ও চাঁদাবাজি চলছে। অথচ, যারা এসব অভিযোগ করছেন তারা যে ৫ আগষ্টের পর ব্যাংক, হাসপাতাল, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান দখল করছেন তা নিয়ে কোনো কিছু বলছেন না। বিএনপিতো বিভিন্ন অভিযোগে দলের অনেক ত্যাগী নেতাকে দল থেকে বহিষ্কার করেছে। কিন্তু সে দলটি তাদের দখলবাজির বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছে জাতি তা জানতে চায়।

সোমবার বিকালে রাজধানীর পুরান ঢাকা লালবাগের আজাদ বালুর মাঠে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রদত্ত ৩১ দফা জন সম্পৃক্ততায় এক কর্মশালায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটি আয়োজন করে লালবাগ থানা বিএনপি।

মজনু বলেন, বিএনপির অসংখ্য নেতাকর্মীর বাড়ীঘর, ব্যবসা প্রতিষ্ঠান আওয়ামী ক্যাডাররা দখল করেছে। দুই-একটি জায়গায় তা পুনঃদখল নিতে গেলে সাথে সাথে সাংগঠনিক ব্যবস্থা নিয়েছে বিএনপি। আর একটি দল দখল করে বলে আমরা আমাদের জায়গা পুনরুদ্ধার করছি। এই হচ্ছে বিএনপির সাথে অন্যদলের পার্থক্য।

সভায় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেন, তারেক রহমান প্রদত্ত ৩১ দফা বাস্তবায়ন হলে দেশ থেকে বৈষম্যের রাজনীতি আর থাকবে না। ভোটাধিকার ও গণতন্ত্রের জন্য আর কাউকে জীবন দিতে হবে না। দেশকে দূর্নীতি ও একনায়কতন্ত্র মুক্ত করতে হলে ৩১ দফা বাস্তবায়নের বিকল্প নেই।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিন বলেন, বিএনপি একটি সংগ্রামী দল। গণতন্ত্র ও বহুদলীয় শাসনব্যবস্থার প্রয়োজনে এ দলটির জন্ম। তাই গণতন্ত্র ও ভোটের অধিকারের প্রশ্নে বিএনপি কখনো আপোষ করেনি, আগামীতেও করবে না।

এতে বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিশেষ উপদেষ্টা মাহাদী আমিন, বিএনপির সহ যুব বিষয়ক সম্পাদক মীর নেওয়াজ আলী, কেন্দ্রীয় সদস্য হামিদুর রহমান হামিদ, নাসিমা আক্তার কল্পনা, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক আ ন ম সাইফুল ইসলাম, মোশারফ হোসেন খোকন, আব্দুস সাত্তার, মীর আশরাফ আলী আজম, হাজী মনির হোসেন, সাইদুর রহমান মিন্টু, ফরহাদ হোসেন, মকবুল ইসলাম খান টিপু, ঢাকা মহানগর যুবদলের সাবেক আহবায়ক গোলাম মাওলা শাহীন, সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকার, শ্রমিক দলের ঢাকা মহানগর দক্ষিণের আহবায়ক সুমন ভুইয়া, কৃষক দলের আহবায়ক হাজী কামাল হোসেন, মহিলা দলের সভাপতি রুমা আক্তার, ছাত্রদলের ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক আব্দুর রহিম ভূঁইয়া প্রমুখ।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরো খবর

খুলনায় জমি বিক্রি হবে

খুলনা-যশোর বিশ্বরোডে মোস্তফার মোড়ের নিকটে টুটুল নগর আবাসিক এলাকায় এখনই বাড়ি করার উপযোগী ১০ শতক জমি বিক্রি হবে। ডিজিটাল খাজনা খারিজ করা। সম্পূর্ণ নিষ্কন্টক। বিশ্ব রোড থেকে ২০ ফিট রাস্তা, ভেতরে ১৫ ফিট রাস্তা। উচু জমি।

যোগাযোগ: মো. মহসিন হোসেন-০১৭১১৭৮৩৮৬৮

 

© All rights reserved © 2022 deshnews24.com
Theme Customized By Max Speed Ltd.