বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনামঃ
কপ-৩১ সম্মেলনে যোগ দিতে কাল তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি নয়, জলবায়ু মোকাবিলায় বাস্তব পদক্ষেপ চায় কপ-৩১ নজরুলের চেতনায় তরুণ প্রজন্মকে আলোকিত করার আহ্বান জানিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী HTC Local 6: A Symbol of Strength, Security and Solidarity for New York’s Hotel Kitchen Workers ইরান যুদ্ধ নিয়ে নেতানিয়াহু ও প্রতিদ্বন্দ্বী আইজেনকটের ভিন্ন অবস্থান New York Governor Kathy Hochul and HTC President Rich Maroko Hold ‘Get Out the Vote’ Rally প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে জেটরোর প্রেসিডেন্ট, বাংলাদেশে জাপানি বিনিয়োগ বাড়ানোর আহ্বান আগামী পাঁচ বছরে প্রতিটি উপজেলায় স্টেডিয়াম নির্মিত হবে – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ১৪ দফা যৌথ বিবৃতি / জ্বালানি নিরাপত্তায় ৬৬০ কোটি ডলার জরুরি ঋণ দেবে জাপান স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান

বিএনপি ধনী গরীবের ভারসাম্য রেখে আগামীর বাংলাদেশ গড়তে চায়: আমিনুল হক

রিপোটার:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১০৬ Time View

নিজস্ব প্রতিবেদক: ০৪ ফেব্রুয়ারী,মঙ্গলবার,২০২৫

বিএনপি জনগণের ভোটে রাষ্ট্র ক্ষমতায় এলে ধনী গরীবের ভারসাম্য রক্ষা করে আগামীর বাংলাদেশ গড়তে চায় জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমিনুল হক। তিনি বলেন,ফ্যাসিবাদ আওয়ামী সরকারের সময়ে আমরা দেখেছি যারা ধনী ছিল তারা আরও ধনী হয়ে গেছে। আর যারা গরীব ছিল তারা আরও গরীব হয়ে গেছে। এটা বিএনপি বিশ্বাস করে না। বিএনপি বিশ্বাস করে ধনী গরীবের ভারসাম্য রেখে আমাদের আগামীর ভবিষ্যৎ আগামীর বাংলাদেশ গড়তে হবে।

আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর কাওলা সিভিল এভিয়েশন হাই স্কুলের সামনে ঢাকা মহানগর উত্তর বিমানবন্দর থানা বিএনপির কর্মীসভা ও রাষ্ট্র সংস্কারের ৩১ দফার কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমিনুল হক বলেন,গত ১৭ বছর স্বৈরাচার শেখ হাসিনার সরকার শুধু তাদের গুটি কয়েক লোকজনকে ধনীর পর ধনী বানিয়ে দিয়েছে।স্বৈরাচার আওয়ামী লীগ তারা মেঘা প্রজেক্ট বানিয়ে দেশের উন্নয়নের নামে নিজেদের পকেটের উন্নয়ন করেছে। কিন্তু আমরা মেঘা প্রজেক্ট করবো- বাংলাদেশের দরিদ্র মানুষগুলোর উন্নয়নের জন্য, অসহায় মানুষগুলোর জন্য, যাতে ধনী আর গরীবের ভারসাম্য আমরা রক্ষা করতে পারি।

বাংলাদেশের মানুষ ৩১ দফার মাধ্যমেই রাষ্ট্র কাঠামো মেরামত ও সংস্কার চায় উল্লেখ করে আমিনুল হক বলেন,৩১ দফার সংষ্কারের মাধ্যমে বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা,বাংলাদেশের মানুষের শিক্ষা ব্যবস্হার উন্নয়ন,স্বাস্থ্য ব্যবস্হার উন্নয়ন ও বাংলাদেশের মানুষের দারিদ্র্য বিমোচন আমরা করতে পারব।

বিএনপির এই কেন্দ্রীয় নেতা বলেন, বিএনপি জনগণের দল,জনগনের পাশে থেকে কাজ করে। তারেক রহমানের নির্দেশে করোনাকালীন কঠিন সময়ে জনগণের পাশে থেকে লাশ দাফন করা সহ দরিদ্রদের পাশে ত্রাণসামগ্রী নিয়ে দিয়েছিল বিএনপি। কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীরা জনগণের পাশে ছিল না। তারা ঘরে বসে এসি রুমে বসে অসহায় মানুষের মৃত্যু দেখেছে। তারা কেউ মাঠে যায়নি।

নব্য বিএনপি সেজে আওয়ামীলীগের লোকজন চাঁদাবাজী দখলদারি লুটতরাজ সহ বিভিন্ন ধরনের অপকর্ম করে বিএনপির উপর চাপিয়ে দেওয়া অপচেষ্টা করছে বলে তিনি তার বক্তব্যে উল্লেখ করে বলেন,এজন্য আমাদের দলের সকল নেতাকর্মীদের সর্তক দৃষ্টি রাখতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা ড. মাহাদী আমিন।
প্রধান বক্তার বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর বিএনপি সদস্য সচিব মোঃ মোস্তফা জামান।

বিমানবন্দর থানা বিএনপি আহবায়ক মনির হোসেন ভূইয়ার সভাপতিত্বে সিনিয়র যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন দিলু’র সঞ্চালনায় বক্তব্য রাখেন, ঢাকা মহানগর উত্তর বিএনপি যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান সেগুন, এস এম জাহাঙ্গীর হোসেন,ফেরদৌসী আহমেদ মিষ্টি,এবিএমএ রাজ্জাক,গাজী রেজাউনুল হোসেন রিয়াজ,আক্তার হোসেন,এম কফিল উদ্দিন আহমেদ, আফাজ উদ্দিন,হাজী মোঃ ইউসুফ,মোঃ শাহআলম,মাহাবুব আলম মন্টু,মহানগর বিএনপি সিনিয়র সদস্য আনোয়ারুজ্জামান আনোয়ার,মহানগর সদস্য আলী আকবর আলী,রেজাউর রহমান ফাহিম, ফারুক হোসেন ভূইয়া, শামীম পারভেজ,নুরুল হুদা ভূঁইয়া নূরু, মোতালেব হোসেন রতন, রফিকুল ইসলাম খান,এম এস আহমাদ আলী,ইব্রাহিম খলিল,তাসলিমা রিতা,সাবেক সদস্য আলাউদ্দিন সরকার টিপু,ঢাকা মহানগর উত্তর মহিলা দলের আহবায়ক নায়েব ইউসুফ ও সদস্য সচিব এ্যাড রুনা লায়লা রুনা,জাসাস ঢাকা মহানগর উত্তরের আহবায়ক শরিফুল ইসলাম স্বপন, স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের আহবায়ক শেখ ফরিদ আহমেদ, সদস্যসচিব মহসীন সিদ্দিকী রনী,শ্রমিক দল মহানগর উত্তর সদস্য সচিব কামরুজ্জামান,তাতীদল ঢাকা মহানগর উত্তর আহবায়ক শামসুন্নাহার বেগম, এছাড়াও দক্ষিণখান থানা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক হেলাল উদ্দিন তালুকদার,যুগ্ম আহবায়ক দেওয়ান মোঃ নাজিম উদ্দীন,আমিরুল ইসলাম বাবলু,
বিমানবন্দর থানা বিএনপি যুগ্ম আহবায়ক মহিউদ্দিন তারেক, যুগ্মআহবায়ক মন্জুর হোসেন পাটোয়ারী, বশির আহমেদ,মাসুদ আহমেদ খান, শরীফ উল্লাহ জাহেদ,মেঃ জালাল, জুলহাস ভূইয়া,বিমানবন্দর সাংগঠনিক ওয়ার্ড সভাপতি আব্দুর রউফ, সাধারণ সম্পাদক রানা হোসেন রুবেল,সিনিয়র সহসভাপতি আবু বক্কর সিদ্দিক,উত্তরা পশ্চিম থানা বিএনপির নেতা মোঃ আব্দুস ছালাম,খিলক্ষেত থানা বিএনপি যুগ্মআহবায়ক মোবারক হোসেন দেওয়ান,সিএম আনোয়ার হোসেন, ক্যান্টনমেন্ট থানা বিএনপির যুগ্ম আহবায়ক হাজী জিন্নাত আলী, ভাষাণটেক বিএনপির আহবায়ক কাদির মাহমুদ,উত্তরাপূর্ব থানা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক এ্যাড. এফ ইসলাম চন্দন,উত্তরা পূর্ব থানা বিএনপির আহবায়ক শাহআলম,যুগ্ম আহবায়ক আমিনুল হক,এসআই টুটুল প্রমুখ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরো খবর

খুলনায় জমি বিক্রি হবে

খুলনা-যশোর বিশ্বরোডে মোস্তফার মোড়ের নিকটে টুটুল নগর আবাসিক এলাকায় এখনই বাড়ি করার উপযোগী ১০ শতক জমি বিক্রি হবে। ডিজিটাল খাজনা খারিজ করা। সম্পূর্ণ নিষ্কন্টক। বিশ্ব রোড থেকে ২০ ফিট রাস্তা, ভেতরে ১৫ ফিট রাস্তা। উচু জমি।

যোগাযোগ: মো. মহসিন হোসেন-০১৭১১৭৮৩৮৬৮

 

© All rights reserved © 2022 deshnews24.com
Theme Customized By Max Speed Ltd.