রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনামঃ
কপ-৩১ সম্মেলনে যোগ দিতে কাল তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি নয়, জলবায়ু মোকাবিলায় বাস্তব পদক্ষেপ চায় কপ-৩১ নজরুলের চেতনায় তরুণ প্রজন্মকে আলোকিত করার আহ্বান জানিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী HTC Local 6: A Symbol of Strength, Security and Solidarity for New York’s Hotel Kitchen Workers ইরান যুদ্ধ নিয়ে নেতানিয়াহু ও প্রতিদ্বন্দ্বী আইজেনকটের ভিন্ন অবস্থান New York Governor Kathy Hochul and HTC President Rich Maroko Hold ‘Get Out the Vote’ Rally প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে জেটরোর প্রেসিডেন্ট, বাংলাদেশে জাপানি বিনিয়োগ বাড়ানোর আহ্বান আগামী পাঁচ বছরে প্রতিটি উপজেলায় স্টেডিয়াম নির্মিত হবে – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ১৪ দফা যৌথ বিবৃতি / জ্বালানি নিরাপত্তায় ৬৬০ কোটি ডলার জরুরি ঋণ দেবে জাপান স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান

‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে’ বাবার প্রতিনিধি হয়ে যাচ্ছেন জায়মা রহমান

রিপোটার:
  • আপডেট টাইম : সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৯৭ Time View

ঢাকা: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জায়মা রহমান যুক্তরাষ্ট্রের ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে (জাতীয় প্রার্থনা প্রাতঃরাশ) দলের প্রতিনিধি হিসেবে যোগ দিতে যাচ্ছেন।

যুক্তরাষ্ট্র কংগ্রেসের আনুষ্ঠানিক আমন্ত্রণে রাজধানী ওয়াশিংটন ডিসিতে এই ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট আগামী ৫ ও ৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানটিতে অংশ নিতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল এরই মধ্যে ঢাকা ছেড়ে গেছে। দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীও এ দলে রয়েছেন।

বিএনপির মিডিয়া সেলের মুখপাত্র শায়রুল কবির খান গণমাধ্যমকে জানান, যুক্তরাষ্ট্রের ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক অনুষ্ঠান, যেখানে বিশ্ব নেতা, কূটনীতিক, সংসদ সদস্য ও ধর্মীয় ব্যক্তিত্বরা একত্রিত হয়ে বিশ্ব শান্তি, মানবাধিকার ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক নিয়ে আলোচনা করেন।

এ সফর সম্পর্কে জানতে চাইলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিমানবন্দরে সাংবাদিকদের জানান, এটি কোনো রাজনৈতিক বা আনুষ্ঠানিক আলোচনা নয়, বরং সম্পূর্ণ সৌজন্যমূলক সফর।

তিনি বলেন, এই সফরের কোনো নির্দিষ্ট এজেন্ডা নেই। এটি মূলত প্রার্থনা সভা ও মতবিনিময়। এখানে আমরা বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে দেখা করব, সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তুলব এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ ও বিএনপির ভাবমূর্তি তুলে ধরব।

প্রতিনিধি দলে বিশেষভাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতিনিধি হিসেবে তার কন্যা ব্যারিস্টার জায়মা রহমান অংশ নেবেন। তিনি যুক্তরাজ্যপ্রবাসী আইনজীবী, যিনি আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ ও বিএনপির প্রতিনিধিত্ব করে থাকেন। তার এই সফর দলীয় কূটনীতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন বিশ্লেষকরা।

ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট বিশ্বব্যাপী একটি অত্যন্ত মর্যাদাপূর্ণ আয়োজন, যেখানে বিশ্বের বহু দেশ থেকে নেতারা আমন্ত্রিত হয়ে থাকেন। এখানে রাজনৈতিক ভিন্নমত নির্বিশেষে সবাই একত্রিত হয়ে বিশ্ব শান্তি ও মানবতার জন্য প্রার্থনা করেন। আয়োজনটিতে বিএনপির প্রতিনিধি দলের অংশগ্রহণ আন্তর্জাতিক পরিমণ্ডলে দলের কূটনৈতিক তৎপরতাকে আরও বেগবান করবে বলে আশা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরো খবর

খুলনায় জমি বিক্রি হবে

খুলনা-যশোর বিশ্বরোডে মোস্তফার মোড়ের নিকটে টুটুল নগর আবাসিক এলাকায় এখনই বাড়ি করার উপযোগী ১০ শতক জমি বিক্রি হবে। ডিজিটাল খাজনা খারিজ করা। সম্পূর্ণ নিষ্কন্টক। বিশ্ব রোড থেকে ২০ ফিট রাস্তা, ভেতরে ১৫ ফিট রাস্তা। উচু জমি।

যোগাযোগ: মো. মহসিন হোসেন-০১৭১১৭৮৩৮৬৮

 

© All rights reserved © 2022 deshnews24.com
Theme Customized By Max Speed Ltd.