মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন

ফেনীতে শহীদ মাসুদের পরিবারকে নতুন বাড়ি দিচ্ছেন তারেক রহমান

রিপোটার:
  • আপডেট টাইম : সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১২০ Time View

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক জনাব তারেক রহমান ফেনীর সোনাগাজী উপজেলার যুবদল নেতা শহীদ মোহাম্মদ মাসুদের পরিবারকে নতুন বাড়ি উপহার দিচ্ছেন। আগামীকাল মঙ্গলবার, (ফেব্রুয়ারি ০৪, ২০২৫) সোনাগাজী উপজেলার চরচান্দিয়া গ্রামে শহীদ মোহাম্মদ মাসুদের পরিবারের জন্য নব-নির্মিত বাড়ির চাবি হস্তান্তর করবেন ‘আমরা বিএনপি পরিবার’-এর একটি প্রতিনিধি দল।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন— বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আরও উপস্থিত থাকবেন— বিএনপি’র ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, আব্দুল আওয়াল মিন্টু, সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম-মহাসচিব শহীদউদ্দিন চৌধুরী এ্যানি, কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত-সহ ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা, সদস্য সচিব ও অন্যান্য সদস্যবৃন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন— ‘আমরা বিএনপি পরিবার’-এর আহবায়ক আতিকুর রহমান রুমন।

এছাড়া ফেনী, নোয়াখালী ও লক্ষীপুরে চব্বিশের ছাত্র-জনতার গণআন্দোলন চলাকালে গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদান করা হবে। এসময় চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক ও সহ-সাংগঠনিক সম্পাদক এবং ফেনী, নোয়াখালী ও লক্ষীপুর জেলা বিএনপি’র স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।

উল্লেখ্য, মোহাম্মদ মাসুদ ফেনীর সোনাগাজী উপজেলার যুবদল নেতা ছিলেন। ২০১৬ সালে পুলিশ কর্তৃক বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হন, তাকে মিথ্যা মামলায় ক্রসফায়ার দেয়া হয়। তাঁর স্ত্রী ৯ম শ্রেণীতে পড়ুয়া একটি কন্যা সন্তান নিয়ে অসহায় অবস্থায় জীবন যাপন করছিলেন।▫

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরো খবর

খুলনায় জমি বিক্রি হবে

খুলনা-যশোর বিশ্বরোডে মোস্তফার মোড়ের নিকটে টুটুল নগর আবাসিক এলাকায় এখনই বাড়ি করার উপযোগী ১০ শতক জমি বিক্রি হবে। ডিজিটাল খাজনা খারিজ করা। সম্পূর্ণ নিষ্কন্টক। বিশ্ব রোড থেকে ২০ ফিট রাস্তা, ভেতরে ১৫ ফিট রাস্তা। উচু জমি।

যোগাযোগ: মো. মহসিন হোসেন-০১৭১১৭৮৩৮৬৮

 

© All rights reserved © 2022 deshnews24.com
Theme Customized By Max Speed Ltd.