বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনামঃ
কপ-৩১ সম্মেলনে যোগ দিতে কাল তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি নয়, জলবায়ু মোকাবিলায় বাস্তব পদক্ষেপ চায় কপ-৩১ নজরুলের চেতনায় তরুণ প্রজন্মকে আলোকিত করার আহ্বান জানিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী HTC Local 6: A Symbol of Strength, Security and Solidarity for New York’s Hotel Kitchen Workers ইরান যুদ্ধ নিয়ে নেতানিয়াহু ও প্রতিদ্বন্দ্বী আইজেনকটের ভিন্ন অবস্থান New York Governor Kathy Hochul and HTC President Rich Maroko Hold ‘Get Out the Vote’ Rally প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে জেটরোর প্রেসিডেন্ট, বাংলাদেশে জাপানি বিনিয়োগ বাড়ানোর আহ্বান আগামী পাঁচ বছরে প্রতিটি উপজেলায় স্টেডিয়াম নির্মিত হবে – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ১৪ দফা যৌথ বিবৃতি / জ্বালানি নিরাপত্তায় ৬৬০ কোটি ডলার জরুরি ঋণ দেবে জাপান স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান

নির্বাচনের তারিখ ঘোষণায় গড়িমসি করা কোন স্বাভাবিক বিষয় নয়: রিজভী

রিপোটার:
  • আপডেট টাইম : রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১০৪ Time View

জ্যেষ্ঠ প্রতিবেদক

অবাধ সুষ্ঠু নির্বাচনের তারিখ ঘোষণা করতে গড়িমসি করা কোন স্বাভাবিক বিষয় নয় বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশে
তিনি বলেন,’সংস্কার হলো চলমান প্রক্রিয়া এই সংস্কারের জন্য সবকিছু আটকে রাখা এটা জনগণ কখনোই অথবা যারা রাজনীতিকে পর্যালোচনা করেন পর্যবেক্ষণ করেন পৃথিবীর বিভিন্ন ইতিহাস থেকে তাদের কাছে এটা কখনোই গ্রহণযোগ্য হবে না।প্রয়োজনীয় সংস্কারের কথা তো আমরা সবাই বলেছি কিন্তু সংস্কারের কথা আপনারা বারবার উচ্চারণ করে গণতন্ত্রের পথকে আটকে রাখবেন এটা মানুষ স্বাভাবিকভাবে গ্রহণ করবে না।একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের তারিখ ঘোষণা করতে এই যে ঘরিমসি করা আমার কাছে মনে হয় এটাও কোন স্বাভাবিক বিষয় নয়।জনগণকে অবশ্যই জানাতে হবে তার নির্বাচন কবে হবে।

রবিবার(২ ফেব্রয়ারি) বিকেলে অমর একুশে বইমেলায় জিয়া স্মৃতি পাঠাগার ও জিয়া পরিষদের বইমেলার স্টল উদ্বোধন কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন,’অনেকেই বলেছেন যে নির্বাচনের জন্যই কি বিপ্লব হয়েছে বিপ্লব তো হয় একটা ক্রজের উপর ভিত্তি করে মানুষ ১৬-১৭ বছর ভোট দিতে পারেনি ১৭ বছর মানুষ তার নিজের চিন্তা অনুযায়ী তার সরকার পরিবর্তন করতে পারেনি।সুতরাং অবাধ সুষ্ঠু নির্বাচন এবং জনগণ ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে পারার যে অধিকার সেই অধিকারকে হরণ করা হয়েছিল এটা পুন:প্রতিষ্ঠিত করা অন্যতম গণতন্ত্রের শর্ত।

বিএনপির এই মুখপাত্র বলেন,’
আজকে আমরা যতটুকুই স্বস্তির নিশ্বাস নিতে পারছি যতটুকুই আলো বাতাস পাচ্ছি এটির পরিধি আরো বিস্তর করতে হবে।সামনে আমাদের যে কাজগুলো বাকি রয়েছে সেগুলোকে নিশ্চিত করতে হবে আমরা গণতন্ত্রের পথে হাঁটার পরিবেশ পেয়েছি কিন্তু পরিপূর্ণ গণতন্ত্র আমরা এখনো পাইনি।মানুষ তার মালিকানা এখনো ফিরে পায়নি অর্থাৎ জনগণ যে তার সরকার গঠন করবে তার যে ক্ষমতা সেই ক্ষমতা এখনো নিশ্চিত হয়নি।অবাধ, সুষ্ঠু,ইনক্লুসিভ নির্বাচন যেদিন নিশ্চিত হবে সেই দিন গণতন্ত্রের সবচেয়ে বড় উপাদান নিশ্চিত করা যাবে এবং জনগণ তার মালিকানা ফেরত পেয়ে গণতন্ত্রের পূর্ণ বিকাশের পথে এই জাতি হাঁটতে পারবে।

রিজভী বলেন,’সত্যিকার অর্থে যদি গণতান্ত্রিক পরিবেশ থাকে তখনই সবকিছু বিকাশ লাভ করে এগিয়ে যাওয়ার একটা পরিবেশ তৈরি হয় আর সেটা যদি অবরুদ্ধ থাকে তাহলে তো কোন কিছুরই বিকাশ হবে না।হুমায়ূন আহমেদ একটি বই লিখেছিলেন সেই বইয়ের লেখা পরিবর্তন করার জন্য হাইকোর্ট থেকে নির্দেশ দেয়া হয়েছিল তাহলে কি আমল ছিল গত ১৬-১৭ বছর?
বই পাঠ করা এবং জ্ঞানভিত্তিক সমাজ তৈরি করা এটা অত্যন্ত জরুরী।গণতান্ত্রিক সমাজের পূর্ব ভিত্তি হচ্ছে জ্ঞানভিত্তিক সমাজ।

এসময় আরও উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম সহ জিয়া স্মৃতি পাঠাগার এবং জিয়া পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরো খবর

খুলনায় জমি বিক্রি হবে

খুলনা-যশোর বিশ্বরোডে মোস্তফার মোড়ের নিকটে টুটুল নগর আবাসিক এলাকায় এখনই বাড়ি করার উপযোগী ১০ শতক জমি বিক্রি হবে। ডিজিটাল খাজনা খারিজ করা। সম্পূর্ণ নিষ্কন্টক। বিশ্ব রোড থেকে ২০ ফিট রাস্তা, ভেতরে ১৫ ফিট রাস্তা। উচু জমি।

যোগাযোগ: মো. মহসিন হোসেন-০১৭১১৭৮৩৮৬৮

 

© All rights reserved © 2022 deshnews24.com
Theme Customized By Max Speed Ltd.