সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন

ভারতে অভিযান চালিয়ে ২৭ বাংলাদেশি গ্রেপ্তার

রিপোটার:
  • আপডেট টাইম : শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১২৫ Time View

ভারতের কেরালা রাজ্যে অভিযান চালিয়ে ২৭ জন বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার কেরালা রাজ্যের কোচি জেলার প্রধান পুলিশ কর্মকর্তা বৈভব সাক্সেনা এক ব্রিফিংয়ে বলেন, বৃহস্পতিবার কোচি শহরে রাতভর অভিযান চালিয়ে মোট ৫৪ জনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। থানায় আসার পর প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আমরা জানতে পেরেছি যে তাদের মধ্যে ২৭ জন বাংলাদেশের নাগরিক।

বৈভব সাক্সেনা বলেন, অভিযুক্ত এই ২৭ জনের মধ্যে অনেকের কাছ থেকে বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র ও জন্ম সনদ জব্দ করা হয়েছে, দু’জনের কাছ থেকে বাংলাদেশের পাসপোর্টও উদ্ধার করা হয়েছে; কিন্তু কেউই ভারতে বসবাস সংক্রান্ত কোনো বৈধ নথি দেখাতে পারে নি। ইতোমধ্যে গ্রেপ্তারদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

বৃহস্পতিবার কেরালা পুলিশ এবং ভারতের কেন্দ্রীয় সরকারের পুলিশের অ্যান্টি টেরোরিজম স্কোয়াডের কর্মকর্তা ও সদস্যরা রাতভর অভিযান চালিয়ে বাংলাদেশিদের গ্রেপ্তার করেছে। সূত্র : গালফ নিউজ

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরো খবর

খুলনায় জমি বিক্রি হবে

খুলনা-যশোর বিশ্বরোডে মোস্তফার মোড়ের নিকটে টুটুল নগর আবাসিক এলাকায় এখনই বাড়ি করার উপযোগী ১০ শতক জমি বিক্রি হবে। ডিজিটাল খাজনা খারিজ করা। সম্পূর্ণ নিষ্কন্টক। বিশ্ব রোড থেকে ২০ ফিট রাস্তা, ভেতরে ১৫ ফিট রাস্তা। উচু জমি।

যোগাযোগ: মো. মহসিন হোসেন-০১৭১১৭৮৩৮৬৮

 

© All rights reserved © 2022 deshnews24.com
Theme Customized By Max Speed Ltd.