মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন

শেখ হাসিনা ও তার দোসরদেরকে অবিলম্বে বিচারের মুখোমুখি করুন : মুহাম্মদ সেলিম উদ্দিন

রিপোটার:
  • আপডেট টাইম : শুক্রবার, ৩১ জানুয়ারী, ২০২৫
  • ৬৬ Time View

এ সরকারের কাছে জনগণের বড় দাবী ছিলো তারা জুলাই আগষ্টের গণহত্যাকারী ফ্যাসিস্টদের বিচার করবে। ফ্যাসিবাদের বিচারের দীর্ঘ সুত্রতাই ফ্যাসিবাদকে নতুন কর্মসূচি দেওয়ার দুঃসাহস দিয়েছে। অবিলম্বে শেখ হাসিনা ও তার দোসরদেরকে বিচারের মুখোমুখি করুন। আজ দুপুরে রাজধানীর উত্তরায় বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ মুগ্ধ মঞ্চসহ উত্তরার বিভিন্ন জায়গায় আওয়ামী দুর্বৃত্ত কর্তৃক নাশকতার প্রতিবাদে এবং জুলাই আগষ্ট গণহত্যার খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে এক বিক্ষোভ মিছিল ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর জননেতা মুহাম্মদ সেলিম উদ্দিন এ-সব কথা বলেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামী উত্তরা পশ্চিম অঞ্চলের উদ্যোগে আজ রাজধানীর উত্তরায় এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। মিছিলটি আব্দুল্লাহপুর থেকে শুরু হয়ে হাউজবিল্ডিংএ সরকারের কাছে জনগণের বড় দাবী ছিলো তারা জুলাই আগষ্টের গণহত্যাকারী ফ্যাসিস্টদের বিচার করবে। উত্তরার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাংলাদেশ মেডিকেলের সামনে এক পথসভায় মাধ্যমে শেষ হয়।

জামায়াতের ঢাকা মহানগরী উত্তরের নায়েবে আমীর ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফার সভাপতিত্বে ও সহকারী অঞ্চল পরিচালক মাহবুবুর রহমানের পরিচালনায় বিক্ষোভ মিছিলে আরও উপস্থিত ছিলেন উত্তরা মডেল থানা আমীর ইব্রাহিম খলিল, উত্তরা পশ্চিম আমীর মাজহারুল ইসলাম, উত্তর পূর্ব থানা আমীর মাহফুজুর রহমান, খিলক্ষেত পশ্চিম থানা আমীর হাসনাইন আহমেদ, তুরাগ মধ্য থানা আমীর গাজী মনির হোসাইন, তুরাগ দক্ষিণ থানা আমীর আবু বকর সিদ্দিক, উত্তরা পশ্চিম থানা আমীর জননেতা মতিউর রহমান, মকবুল আহমেদ, কামরুল হাসান, বদিউজ্জামাল, ফিরোজ আলম, মুহিবুল্লাহ প্রমুখ।।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরো খবর

খুলনায় জমি বিক্রি হবে

খুলনা-যশোর বিশ্বরোডে মোস্তফার মোড়ের নিকটে টুটুল নগর আবাসিক এলাকায় এখনই বাড়ি করার উপযোগী ১০ শতক জমি বিক্রি হবে। ডিজিটাল খাজনা খারিজ করা। সম্পূর্ণ নিষ্কন্টক। বিশ্ব রোড থেকে ২০ ফিট রাস্তা, ভেতরে ১৫ ফিট রাস্তা। উচু জমি।

যোগাযোগ: মো. মহসিন হোসেন-০১৭১১৭৮৩৮৬৮

 

© All rights reserved © 2022 deshnews24.com
Theme Customized By Max Speed Ltd.