বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনামঃ
কপ-৩১ সম্মেলনে যোগ দিতে কাল তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি নয়, জলবায়ু মোকাবিলায় বাস্তব পদক্ষেপ চায় কপ-৩১ নজরুলের চেতনায় তরুণ প্রজন্মকে আলোকিত করার আহ্বান জানিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী HTC Local 6: A Symbol of Strength, Security and Solidarity for New York’s Hotel Kitchen Workers ইরান যুদ্ধ নিয়ে নেতানিয়াহু ও প্রতিদ্বন্দ্বী আইজেনকটের ভিন্ন অবস্থান New York Governor Kathy Hochul and HTC President Rich Maroko Hold ‘Get Out the Vote’ Rally প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে জেটরোর প্রেসিডেন্ট, বাংলাদেশে জাপানি বিনিয়োগ বাড়ানোর আহ্বান আগামী পাঁচ বছরে প্রতিটি উপজেলায় স্টেডিয়াম নির্মিত হবে – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ১৪ দফা যৌথ বিবৃতি / জ্বালানি নিরাপত্তায় ৬৬০ কোটি ডলার জরুরি ঋণ দেবে জাপান স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান

হাসিনা পতনের দাবিতে প্রবাসীরাও তীব্র আন্দোলন করেছিলো: মির্জা আব্বাস

রিপোটার:
  • আপডেট টাইম : বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫
  • ১০০ Time View

নিজস্ব প্রতিবেদকঃ বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, স্বৈরাচার শেখ হাসিনার পতনের দাবিতে দেশে বিদেশে বিএনপির অসংখ্য নেতাকর্মী আন্দোলন সংগ্রাম করেছেন। অনেকেই জেল খেটেছেন। আমি নিজে আমার পরিবারসহ সকলে জেল খেটেছেন। সাজা দেওয়া হয়েছিল। আমেরিকাসহ বিভিন্ন দেশে প্রবাসীরাও তীব্র আন্দোলন করেছিলো। আমেরিকার সকল বিএনপি নেতাকর্মীদের প্রতি শুভেচ্ছা ও শুভকামনা। বুধবার রাতে রাজধানীর গুলশান ক্লাবে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আমেরিকা থেকে বিএনপির যেসব নেতাকর্মী দীর্ঘদিন পর বাংলাদেশে ফিরেছেন তাদের নিয়ে এই মতবিনিময় এবং নৈশভোজের আয়োজন করেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য জিল্লুর রহমান জিল্লু, বিএনপির নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান ভুঁইয়া মিল্টন ও যুক্তরাষ্ট্র যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আবু সাঈদ আহমেদ।

অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে মির্জা আব্বাস যুক্তরাষ্ট্র বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, প্রবাসে থেকেও আপনারা দেশ ও জাতির জন্য যা করেছেন তা আমরা ঢাকায় যারা কাজ করেছি তার চেয়েও কম না। অন্যান্য প্রবাসীদের মতো আমেরিকা বিএনপির নেতাকর্মীরাও সক্রিয় ভুমিকা রেখেছেন। তাদেরকে ধন্যবাদ। আমেরিকা ইউরোপ ও লন্ডনেও তীব্র আন্দোলন হয়েছিলো। একপর্যায়ে প্রবাসীদের কাছে করজোড়ে ক্ষমা চেয়ে শেখ হাসিনা সরকার রেমিট্যান্স পাঠাতে বলেছিলো।

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘১৬ বছর বিএনপি কী করেছে‘ এ কথা যারা বলে তার ষোল বছরের অন্ধ ছিলো। আমরা কতবার জেলে গিয়েছি? কতজন শহীদ হয়েছেন? এসব কি দেখেছেন? সুতরাং আমরা বলবো- বিএনপির বিরুদ্ধে অকপটে মিথ্যাচার করা হচ্ছে। বিদেশে আমাদের যারা কাজ করেছেন তাদেরকে বলবো সমালোচক ও বিরোধিতাকারীদের সমুচিত জবাব দিতে হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, আরিফুল হক চৌধুরী, খন্দকার আবদুল মোক্তাদির, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক বেবী নাজনীন, স্বনির্ভর বিষয়ক সহ-সম্পাদক নিলোফার চৌধুরী মনি, নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান ভুঁইয়া মিল্টন, জিল্লুর রহমান জিল্লু, মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নীরব, বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলুর মিসেস শামীমা লাকী, যুবদলের সিনিয়র সহ-সভাপতি মামুন হাসান, যুক্তরাষ্ট্র যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আবু সাঈদ আহমেদ, বিএনপির পররাষ্ট্র বিষয়ক কমিটির সদস্য প্রকৌশলী ইশরাক হোসেন, ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির, যুগ্ম সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম তারিকসহ অনেকেই।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরো খবর

খুলনায় জমি বিক্রি হবে

খুলনা-যশোর বিশ্বরোডে মোস্তফার মোড়ের নিকটে টুটুল নগর আবাসিক এলাকায় এখনই বাড়ি করার উপযোগী ১০ শতক জমি বিক্রি হবে। ডিজিটাল খাজনা খারিজ করা। সম্পূর্ণ নিষ্কন্টক। বিশ্ব রোড থেকে ২০ ফিট রাস্তা, ভেতরে ১৫ ফিট রাস্তা। উচু জমি।

যোগাযোগ: মো. মহসিন হোসেন-০১৭১১৭৮৩৮৬৮

 

© All rights reserved © 2022 deshnews24.com
Theme Customized By Max Speed Ltd.