মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:১০ অপরাহ্ন

জনগণের বিরুদ্ধে কাজ করলে আমাদেরও ৫ই আগস্টের পরিণতি হবে

রিপোটার:
  • আপডেট টাইম : বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫
  • ৬৯ Time View

জনগণের বিরুদ্ধে কাজ করলে আমাদের ৫ই আগস্টের মতোই পরিণতি হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার খুলনায় রাষ্ট্র সংস্কারে ৩১ দফা শীর্ষক কর্মশালায় দলটির নেতাকর্মীদের উদ্দেশে এ কথা বলেন তিনি। খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের নিয়ে ভার্চুয়ালি কর্মশালাটি অনুষ্ঠিত হয়। প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন, বাংলাদেশের জনগণ বিএনপির ওপর আস্থা রাখতে চাইছে। এই আস্থা যেসব নেতাকর্মী নষ্ট করতে চাইবে তাকে দলের পক্ষ থেকে বহিষ্কার করা হবে। এবং এখানে আমাদের স্বার্থপর হতে হবে। অনেক ত্যাগের মধ্য দিয়ে আমরা আজ এখানে এসে দাঁড়িয়েছি। তিনি বলেন, এখন আপনি কোথাও গেলে জনগণ সালাম দেয় কিন্তু আপনি যদি এমন কোন কাজ করেন সে যদি আপনার কাছ থেকে সরে যায় তাহলে আপনি কিসের নেতা। মানুষ কিন্তু এখন অনেক সচেতন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, বিএনপি সরকারে ক্ষমতায় গেলে যেসব নেতাকর্মী দলের ভাবমূর্তি, চাঁদাবাজি ও বিভিন্ন অপকর্মে জড়িত তাদের বহিষ্কারের পাশাপাশি আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। অন্যায়ের ব্যাপারে বিন্দুমাত্র প্রশ্রয় দেয়া হবে না। এখন যেহেতু বিএনপি ক্ষমতায় নাই তাই আমরা আইনি ব্যবস্থা নিতে পারছি না। আমরা তার সাথে সকল সম্পর্ক নষ্ট করব।

জনগণের কাছে ৩১ দফা তুলে ধরার আহ্বান জানিয়ে দলটির নেতাকর্মীদের উদ্দেশে তারেক রহমান বলেন, জনগণকে সঙ্গে নিয়ে আপনার কাজ চালিয়ে যান। জনগণই হচ্ছে আমাদের শক্তি। জনগণের বিপক্ষে কাজ করলে কি হয় ৫ই আগস্ট তার প্রমাণ।

খুলনা প্রেস ক্লাবের ব্যাংকুয়েট হলে বিএনপির কেন্দ্রীয় প্রশিক্ষণ কমিটির আয়োজনে কর্মশালায় কর্মশালায় মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ। খুলনা মহানগর বিএনপির সভাপতি শফিকুল ইসলাম মনার সভাপতিত্বে কর্মশালায় খুলনার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, জেলা আহবায়ক মনিরুজ্জামান মন্টু, নগর সদস্য সচিব শফিকুল আলম তুহিন।

বাগেরহাটে জেলা বিএনপির আহবায়ক এটিএম আকরাম হোসেন তালিমের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য দেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা ড. মাহাদি আমিন, বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আনিন্দ ইসলাম অমিত প্রমুখ।

সাতক্ষীরা থেকে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক সৈয়দ ইফতেখার আলী, কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা সম্পাদক ও সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব, কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণ সম্পাদক এবিএম মোশারফ হোসেন, কেন্দ্রীয় বিএনপির সদস্য ডা. শহিদুল আলম ও কাজী আলাউদ্দিন, কেন্দ্রীয় প্রশিক্ষণ কমিটির সদস্য আতিকুর রহমান রুমন, সাবেক এমপি রেহেনা আক্তার রানু, মাহমুদা হাবিবা, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক শেখ তারিকুল হাসান, সদস্য সচিব আব্দুল আলিম, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সভাপতি ফজলুর রহমান খোকন, সাবেক সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল প্রমুখ।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরো খবর

খুলনায় জমি বিক্রি হবে

খুলনা-যশোর বিশ্বরোডে মোস্তফার মোড়ের নিকটে টুটুল নগর আবাসিক এলাকায় এখনই বাড়ি করার উপযোগী ১০ শতক জমি বিক্রি হবে। ডিজিটাল খাজনা খারিজ করা। সম্পূর্ণ নিষ্কন্টক। বিশ্ব রোড থেকে ২০ ফিট রাস্তা, ভেতরে ১৫ ফিট রাস্তা। উচু জমি।

যোগাযোগ: মো. মহসিন হোসেন-০১৭১১৭৮৩৮৬৮

 

© All rights reserved © 2022 deshnews24.com
Theme Customized By Max Speed Ltd.