রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনামঃ
কপ-৩১ সম্মেলনে যোগ দিতে কাল তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি নয়, জলবায়ু মোকাবিলায় বাস্তব পদক্ষেপ চায় কপ-৩১ নজরুলের চেতনায় তরুণ প্রজন্মকে আলোকিত করার আহ্বান জানিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী HTC Local 6: A Symbol of Strength, Security and Solidarity for New York’s Hotel Kitchen Workers ইরান যুদ্ধ নিয়ে নেতানিয়াহু ও প্রতিদ্বন্দ্বী আইজেনকটের ভিন্ন অবস্থান New York Governor Kathy Hochul and HTC President Rich Maroko Hold ‘Get Out the Vote’ Rally প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে জেটরোর প্রেসিডেন্ট, বাংলাদেশে জাপানি বিনিয়োগ বাড়ানোর আহ্বান আগামী পাঁচ বছরে প্রতিটি উপজেলায় স্টেডিয়াম নির্মিত হবে – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ১৪ দফা যৌথ বিবৃতি / জ্বালানি নিরাপত্তায় ৬৬০ কোটি ডলার জরুরি ঋণ দেবে জাপান স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান

১০ বিষয়ে ঐকমত্যে বিএনপি-ইসলামী আন্দোলন

রিপোটার:
  • আপডেট টাইম : সোমবার, ২৭ জানুয়ারী, ২০২৫
  • ১১৮ Time View

নিজস্ব প্রতিবেদক

ন্যুনতম প্রয়োজনীয় সংস্কার শেষ করে দ্রুত সময়ে জাতীয় নির্বাচনে পাশাপাশি ইসলামী শরিয়াহ বিরোধী সিদ্ধান্ত না নেয়ার বিষয়ে একমত হয়েছে ইসলামী আন্দোলন, বাংলাদেশ এবং জাতীয়তাবাদী দল- বিএনপি।

সোমবার দুপুরে ইসলামী আন্দোলন, বাংলাদেশ আমীর মাওলানা সৈয়দ রেজাউল করীম চরমোনাইয়ের পীর সাহেবের সঙ্গে বৈঠকের পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একথা জানান।

তিনি বলেন, ‘‘ আজকে ইসলামী আন্দোলন, বাংলাদেশ এর আমীর মাওলানা সৈয়দ রেজাউল করীম সাহেবের সঙ্গে আমরা আলোচনা করেছি। এই আলোচনায় আমরা মোটামুটি ১০টি বিষয়ে একমত হয়েছি।”

১০ দফার যে বিষয়গুলোতে ঐক্যমত হয়েছে সেগুলো হচ্ছে, আধিপত্যবাদ, সম্প্রসারণবাদ ও সামাজ্যবাদমুক্ত স্বাধীন সার্বভৌম টেকসই রাষ্ট্র গঠনে জাতীয় ঐক্য গড়ে তোলা, দুর্নীতিবাজ, সন্ত্রাসী, খুনি ও টাকা পাচারকারীদের দ্রুত বিচার, ভোটাধিকারসহ সকল মানবাধিকার রক্ষায় জাতীয় ঐক্যমত গড়া, ন্যুনতম প্রয়োজনীয় সংস্কার শেষ করে দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের ব্যবস্থা গ্রহন, দ্র্রব্যমূল্যের ঊধর্বগতি রোধে ও সকল অধিকার বঞ্চিত মানুষের অধিকার প্রতিষ্ঠা, আইন শৃঙ্খলার স্বাভাবিককরণ, আওয়ামী ফ্যাসিবাদ বিরোধী সকল শক্তিকে ঐক্যবদ্ধভাবে কাজ করা, ফ্যাসিবাদ বিরোধী শক্তিগুলো একে অপরের বিরুদ্ধে আঘাত করে কথা না বলা, আগামীতে আওয়ামী লীগের মতো ফ্যাসিবাদী শক্তি যাতে ক্ষমতায় আসতে না পারে সেই ব্যাপারে রাজনৈতিকভাবে ঐক্যবদ্ধ থাকা এবং প্রশাসন বিদ্যমান ফ্যাসিবাদের দোসরদের দ্রুত অপসারণ করা।

ইসলামী শরিয়াহ বিরোধী কোনো সিদ্ধান্ত না নেওয়া এবং ইসলাম বিরোধী কোনো কথা কেউ বলবে না… এই ব্যাপারে দুই দলই ঐক্যমত প্রকাশ করেছে।

ইসলামী আন্দোলনের আমীর সৈয়দ রেজাউল করীম বলেন,‘‘ যে কথাগুলো আমাদের হয়েছে… আমরা তাদের সাথে, আমাদের সাথে এবং দেশ, মানবতা এবং রাজনীতির ব্যাপারে …এগুলো বিএনপি মহাসচিব তিনি আপনাদের(গণমাধ্যমে) উপস্থাপন করেছেন। এগুলো আমাদেরও একই কথা।”

দ্রুততম সময়ের নির্বাচনের বিষয়ে জানতে চাইলে আমীর বলেন, ‘‘এটা আমরা আগের থেকেই বলেছি যে, দ্রুত সময়ে আমরা যে শব্দটা ব্যবহার করেছি যে, খুব বেশি সময় না নিয়ে যৌক্তিক… সেই যৌক্তিক সময়টা আমরা বলেছি, এক থেকে দেড় বছরের মধ্যে… এরকম একটা কথা আমরা বলেছি।”

‘‘ আর ৬ মাস তো প্রায় চলেই গেলো… আর এক বছরের মধ্যেই সুন্দর একটা জাতীয় নির্বাচনের ব্যবস্থা করবে এটাই মূলত আমাদের কথা।”

আমীর বলেন, ‘‘ আমাদের দুই দলের মধ্যে আলোচনা ধারাবাহিকভাবে চলতে থাকবে।”

এর আগে রেলা ১২টায় পুরানা পল্টনে বাংলাদেশ ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে আসেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু।

এই বৈঠকে ইসলামী আন্দোলনের আমীরের সাথে ছিলেন, মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুস আহমাদ, সিনিয়র প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, অধ্যাপক আশরাফ আলী আকন, সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান ও যুগ্ম মহাসচিব আশরাফুল আলম, মাওলানা ইমতিয়াজ আলম।

গত ২১ জানুয়ারি বরিশালে চরমোনাইয়ের পীর সাহেবের সাথে সাক্ষাত করেন জামায়াতে ইসলামীর আমীর শফিকুর রহমান।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরো খবর

খুলনায় জমি বিক্রি হবে

খুলনা-যশোর বিশ্বরোডে মোস্তফার মোড়ের নিকটে টুটুল নগর আবাসিক এলাকায় এখনই বাড়ি করার উপযোগী ১০ শতক জমি বিক্রি হবে। ডিজিটাল খাজনা খারিজ করা। সম্পূর্ণ নিষ্কন্টক। বিশ্ব রোড থেকে ২০ ফিট রাস্তা, ভেতরে ১৫ ফিট রাস্তা। উচু জমি।

যোগাযোগ: মো. মহসিন হোসেন-০১৭১১৭৮৩৮৬৮

 

© All rights reserved © 2022 deshnews24.com
Theme Customized By Max Speed Ltd.