মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন

তারেক রহমানের নির্দেশে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহতদের বিশেষ চিকিৎসা

রিপোটার:
  • আপডেট টাইম : শুক্রবার, ২৪ জানুয়ারী, ২০২৫
  • ৬৯ Time View

নিজস্ব প্রতিবেদক: চব্বিশে ছাত্র-জনতার গণআন্দোলন চলাকালে গণঅভ্যুত্থানে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে আহত হয়ে ঢাকাসহ দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীনদের জন্য নতুন করে বিশেষ চিকিৎসা সেবা শুরু হয়েছে।
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর নির্দেশে এই বিশেষ চিকিৎসা শুরু হয়েছে।

আজ বৃহস্পতিবার (জানুয়ারি ২৩, ২০২৫) ঢাকার শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে গত ৪ আগস্ট পুলিশের গুলিতে আহত বগুড়া সদর উপজেলার নান্নু মতিনের চিকিৎসার খোঁজ-খবর নিয়েছেন ‘বাংলাদেশ অর্থোপেডিক সোসাইটি’র সদস্য সচিব ও কেন্দ্রীয় ড্যাবের ভাইস-প্রেসিডেন্ট ডাঃ এরফানুল হক সিদ্দিকী।

এসময় উপস্থিত ছিলেন— ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন,
শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের ডেপুটি ডিরেক্টর নন্দলাল সাহা, ডাঃ এম আর হাসান, ডাঃ আনিকা, কৃষিবিদ নিনাদ, জাতীয়তাবাদী ছাত্রদল নেতা মহান, ডাঃ ফাহিম প্রমুখ।

প্রসঙ্গত, নান্নু মতিন গত ৪ আগস্ট বগুড়ায় পুলিশের গুলিতে আহত হন। শরীরে প্রায় শতাধিক বুলেট থাকায় তার চিকিৎসা শুরু হলেও, এখনো তার শরীরে প্রায় অর্ধশতাধিক রাবার বুলেট আছে এবং স্পাইনাল কর্ডে সমস্যা নিয়ে পুনরায় হাসপাতালে ভর্তি হয়েছেন।▫

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরো খবর

খুলনায় জমি বিক্রি হবে

খুলনা-যশোর বিশ্বরোডে মোস্তফার মোড়ের নিকটে টুটুল নগর আবাসিক এলাকায় এখনই বাড়ি করার উপযোগী ১০ শতক জমি বিক্রি হবে। ডিজিটাল খাজনা খারিজ করা। সম্পূর্ণ নিষ্কন্টক। বিশ্ব রোড থেকে ২০ ফিট রাস্তা, ভেতরে ১৫ ফিট রাস্তা। উচু জমি।

যোগাযোগ: মো. মহসিন হোসেন-০১৭১১৭৮৩৮৬৮

 

© All rights reserved © 2022 deshnews24.com
Theme Customized By Max Speed Ltd.