শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনামঃ
প্রধানমন্ত্রীর নির্দেশনায় পরিচ্ছন্ন নগর গড়তে কাজ করছে সরকার: স্থানীয় সরকার মন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ, বিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহ প্রকাশ তারেক রহমানের পক্ষ থেকে বন্যার্তদের মাঝে ত্রাণ দিলেন ছাত্রনেতা আল আমিন বাবলু জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হলো বাংলাদেশ খামেনির জানাজা ও দাফন: জিলহজ মাসের শেষভাগ ও মহররমের শুরুতে মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সংরক্ষিত আসনের এমপিদের মনোনয়নের গল্প ঢাকার নতুন জেলা প্রশাসক ফরিদা খানম ফ্যাসিস্ট আমলের সার ডিলারদের বাদ দিয়ে নতুন ডিলার নিয়োগ হবে: প্রধানমন্ত্রী

দৈনিক ভোরের কাগজের প্রকাশনা বন্ধের প্রতিবাদ ডিআরইউ’র

রিপোটার:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২৫
  • ১২৮ Time View

কোনো রকম পূর্ব নোটিশ না দিয়েই জাতীয় দৈনিক ভোরের কাগজ পত্রিকার প্রধান কার্যালয় বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। এছাড়া সোমবার ভোরের কাগজ পত্রিকা প্রকাশিত হয়নি। এ ঘটনা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)।

সোমবার (২০ জানুয়ারি) ডিআরইউ কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে সংগঠনের সভাপতি আবু সালেহ আকন এবং সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল এক বিবৃতিতে বলেন, গত ১৫ বছর ভোরের কাগজ ৮ম ওয়েজ বোর্ডের সকল সুযোগ-সুবিধা ভোগ করেছে। কিন্তু সাংবাদিকদের সেই সুযোগ-সুবিধা দেয়া হয়নি। উপরন্তু কোনো রকম পূর্ব নোটিশ না দিয়েই ভোরের কাগজের প্রকাশনা ও অফিস বন্ধ করে দেয়া হয়েছে। অসংখ্য সাংবাদিক এতে বেকার হয়ে পড়বেন। তাদের পাওনা বুঝিয়ে না দিয়ে এভাবে পত্রিকা বন্ধ করে দেয়া মেনে নেয়া যায় না, এটা আইনের পরিপন্থী।

অবিলম্বে ভোরের কাগজের প্রকাশনা চালু এবং প্রধান কার্যালয় খুলে দেয়ার দাবী জানান ডিআরইউ নেতৃবৃন্দ।

বার্তা প্রেরক-

রফিক রাফি
দপ্তর সম্পাদক

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরো খবর

খুলনায় জমি বিক্রি হবে

খুলনা-যশোর বিশ্বরোডে মোস্তফার মোড়ের নিকটে টুটুল নগর আবাসিক এলাকায় এখনই বাড়ি করার উপযোগী ১০ শতক জমি বিক্রি হবে। ডিজিটাল খাজনা খারিজ করা। সম্পূর্ণ নিষ্কন্টক। বিশ্ব রোড থেকে ২০ ফিট রাস্তা, ভেতরে ১৫ ফিট রাস্তা। উচু জমি।

যোগাযোগ: মো. মহসিন হোসেন-০১৭১১৭৮৩৮৬৮

 

© All rights reserved © 2022 deshnews24.com
Theme Customized By Max Speed Ltd.