মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন

বাংলাদেশের ক্রান্তিলগ্নে শহীদ জিয়া ধুমকেতুর মতো আবির্ভূত হয়েছিলেন: সৈয়দ এহসানুল হুদা

রিপোটার:
  • আপডেট টাইম : রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫
  • ১০৯ Time View

নিজস্ব প্রতিবেদক: মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রে প্রবর্তক, বাংলাদেশি জাতীয়তাবাদী দর্শনের প্রবক্তা ক্ষণজন্মা রাষ্ট্রনায়ক শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এর ৮৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে বাজিতপুর উপজেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের আয়োজনে জিতপুর আদালত প্রাঙ্গণের বটতলা মাঠে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাজিতপুর উপজেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের সভাপতি মোজাম্মেল হকের সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান ও ১২ দলীয় জোটের সমন্বয়ক অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা।

প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ এহসানুল হুদা বলেন বাংলাদেশের দুটি ক্রান্তিলগ্নে শহীদ জিয়া ধুমকেতুর মতো আবির্ভূত হয়েছিলেন। ১৯৭১ সালের ২৫ শে মার্চ পাক হানাদার বাহিনীর আক্রমণের পর শহীদ জি আই প্রথম বিদ্রোহ ঘোষণা করে ২৬ মার্চ চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করে মুক্তিযুদ্ধ শুরু করেন। শহীদ জিয়া ছিলেন স্বাধীন বাংলার আলোর দিশারী। ঠিক তেমনি মুক্তিযুদ্ধের সকল চেতনাকে যখন হত্যা করে বাংলাদেশে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করা হয় তখন সিপাহী জনতার অভ্যুত্থানের মাধ্যমে আবারো কক্ষচুত্য বাংলাদেশকে কক্ষপথে ফিরিয়ে আনার দায়িত্ব গ্রহণ করেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান।

ধর্ম-বর্ণ জাতি নির্বিশেষে সকল নাগরিককে এক ছাতার নিচে আনার কালজয়ী দর্শন বাংলাদেশি জাতীয়তাবাদের মাধ্যমে বাংলাদেশের জনগণের ঐক্য, সংহতি কে সুসংহত করেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অখন্ডতা প্রশ্নে আপোষহীন শহীদ জিয়ার নেতৃত্বে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়ায় বাংলাদেশ। দেশবিরোধী যন্ত্র কারীরা তাদের নীল নকশা বাস্তবায়নের কাটা ভেবে জিয়াকে নির্মমভাবে হত্যা করে কিন্তু তার এই আত্মত্যাগে জনগণের মধ্যে গড়ে উঠে দেশবিরোধী চক্রান্তকারীদের বিরুদ্ধে এক ইস্পাত কঠিন গণঐক্য।

জনাব হুদা আরো বলেন আজ দেশ আবারও গভীর সংকটের মুখোমুখি দেশের বিরুদ্ধে সকল ষড়যন্ত্রকে উপেক্ষা করে সকল জাতীয়তাবাদী ও ইসলামী মূল্যবোধে আদর্শ শক্তিকে ইস্পাত কঠিন ঐক্য গড়ে তুলতে হবে।

৫ আগস্ট দেশের জনগণ যেভাবে দৃঢ় চিত্তে স্বৈরাচারী ফ্যাসিস্ট হাসিনা সরকারকে উৎখাত করেছিল সেই ঐক্য ধরে রেখেই আমাদের নতুন বাংলাদেশ বিনির্মাণে সকলকে কার্যকর রাখার উদাত্ত আহ্বান জানান।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের সভাপতি জীবন চন্দ্র দাস বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা যুবদলের অন্যতম সহ-সভাপতি অ্যাডভোকেট শাহ আলম জনাব খাইদুল ইসলাম সাধারণ সম্পাদক কিশোরগঞ্জ জেলা শহীদ জিয়া স্মৃতি সংসদ। বক্তব্য রাখেন কিশোরগঞ্জ ও বাজিতপুর উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

বিশেষ অতিথির বক্তব্যে অ্যাডভোকেট শাহ আলম বলেন শহীদ জিয়ার যোগ্য উত্তরসূরী তারেক রহমানের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করি ও নতুন বাংলাদেশ বিনির্মাণে কাঁধে কাঁধ মিলিয়ে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াই। নায়ক জনাব তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে ৩১ দফার মূল চেতনা ঘরে ঘরে পৌঁছে দিন।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরো খবর

খুলনায় জমি বিক্রি হবে

খুলনা-যশোর বিশ্বরোডে মোস্তফার মোড়ের নিকটে টুটুল নগর আবাসিক এলাকায় এখনই বাড়ি করার উপযোগী ১০ শতক জমি বিক্রি হবে। ডিজিটাল খাজনা খারিজ করা। সম্পূর্ণ নিষ্কন্টক। বিশ্ব রোড থেকে ২০ ফিট রাস্তা, ভেতরে ১৫ ফিট রাস্তা। উচু জমি।

যোগাযোগ: মো. মহসিন হোসেন-০১৭১১৭৮৩৮৬৮

 

© All rights reserved © 2022 deshnews24.com
Theme Customized By Max Speed Ltd.