মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন

কারা হেফাজতে মৃত্যুর শিকার বিএনপি নেতার অসুস্থ স্ত্রীর জন্য চিকিৎসা সহায়তা দিলেন তারেক রহমান

রিপোটার:
  • আপডেট টাইম : শনিবার, ১৮ জানুয়ারী, ২০২৫
  • ৮৮ Time View

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর লালবাগের ২৩ নং ওয়ার্ড বিএনপি’র যুগ্ম-সম্পাদক আনোয়ার হোসেন মাহবুবের স্ত্রীর চিকিৎসা সহায়তা দিয়েছেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

কিডনি ও লিভারে সমস্যা নিয়ে মরহুম আনোয়ার হোসেন মাহবুবের স্ত্রী পাপিয়া আক্তার রিনা অসুস্থ অবস্থায় রাজধানীর একটি হাসপাতালে কয়েকদিন ধরে ভর্তি ছিলেন।

আজ শনিবার (১৮ জানুয়ারি ) বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের নির্দেশে চিকিৎসা সহায়তা সহায়তা পৌঁছে দেয় ‘আমরা বিএনপি পরিবার’-এর একটি প্রতিনিধি দল।

এসময় উপস্থিত ছিলেন— ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মামুন খান, শেকৃবি ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক নাহিয়ান হোসেন নিনাদ প্রমুখ।

এদিকে, কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর পক্ষে চিকিৎসা সহায়তা এবং অসহায় এই পরিবারের পাশে থাকার বার্তা সংশ্লিষ্টদের কাছে পৌঁছে দেন।

প্রসঙ্গত, আনোয়ার হোসেন মাহবুব লালবাগ থানা বিএনপি’র নেতা ছিলেন। পলাতক ফ্যাসিস্ট হাসিনার আমলে মিথ্যা মামলায় গ্রেপ্তারের পর পুলিশ রিমান্ডে অত্যাচার করে জেল হাজতে পাঠালে মাহবুব অসুস্থ হয়ে পড়েন। পরবর্তীতে ঢাকা মেডিকেলে নিলে চিকিৎসাধীন অবস্থায় (ফেব্রুয়ারি ১৬, ২০১৬) মারা যান তিনি।▫

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরো খবর

খুলনায় জমি বিক্রি হবে

খুলনা-যশোর বিশ্বরোডে মোস্তফার মোড়ের নিকটে টুটুল নগর আবাসিক এলাকায় এখনই বাড়ি করার উপযোগী ১০ শতক জমি বিক্রি হবে। ডিজিটাল খাজনা খারিজ করা। সম্পূর্ণ নিষ্কন্টক। বিশ্ব রোড থেকে ২০ ফিট রাস্তা, ভেতরে ১৫ ফিট রাস্তা। উচু জমি।

যোগাযোগ: মো. মহসিন হোসেন-০১৭১১৭৮৩৮৬৮

 

© All rights reserved © 2022 deshnews24.com
Theme Customized By Max Speed Ltd.