মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন

১৯ দফায় জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন জিয়াউর রহমান: তারেক রহমান

রিপোটার:
  • আপডেট টাইম : শনিবার, ১৮ জানুয়ারী, ২০২৫
  • ৯১ Time View

বিশেষ প্রতিনিধি : মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে পারলে তরুণ প্রজন্মকে জিয়াউর রহমান সম্পর্কে জানানো সম্ভব হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার রাতে রাজধানী মিন্টু রোডে শহীদ আবু সাঈদ আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে জিয়াউর রহমান ফাউন্ডেশন-জেডআরএফ আয়োজিত ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : যাঁর গল্প আমাদের দর্শন’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, একজন সৈনিকের কমিটমেন্ট হচ্ছে দেশের প্রতি, দেশের মানুষের প্রতি, দেশের মাটির প্রতি; দেশকে রক্ষা করা। দেশের মানুষকে রক্ষা করা সার্বভৌমত্ব রক্ষা করা।

তিনি বলেন, আমরা দেখেছি যখন দেশকে রক্ষা করার সময় এসেছে, দেশের স্বাধীনতা ছিনিয়ে সময় এসেছে, আমরা দেখছি যখন দেশের মানুষকে রক্ষা করার সময় এসেছে শত্রুর কেবল থেকে। আমরা দেখেছি যখন দেশের সার্বভৌমত্ব রক্ষা করার সময় এসেছে সেই সময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতা যুদ্ধের ডাক দিয়েছেন। যারা মুক্তিযুদ্ধ করেছেন তাদেরকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করেছেন। মুক্তিযোদ্ধা আসার জন্য মানুষকে উজ্জীবিত করেছিলেন। একজন সৈনিক হিসেবে সর্বোচ্চ দায়িত্ব পালন করেছেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, আল্লাহর রহমতে দেশের মানুষকে সাথে নিয়ে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে দেশকে স্বাধীন করেছিলেন।

তিনি বলেন, আমি বিশ্বাস করি যেহেতু উনি সশস্ত্র বাহিনীর সদস্য ছিলেন, আগামীতে যারা সশস্ত্র বাহিনীতে আসবেন; দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব দেশের মাটিকে রক্ষা করার শপথ নিয়ে যারা আসবেন তাদেরকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের কাজগুলো উজ্জীবিত করবে, সাহস করবে।

“আমরা দেখেছি উনি যখন রাজনৈতিকবিদ হিসেবে কাজ শুরু করলেন, উনি কিন্তু ঢাকার মধ্যে বসে থাকেন না। একজন রাজনীতিবিদের কাজ হচ্ছে দেশের মানুষকে সহযোগিতা করা, মানুষের কাছে উনি ছুটে গিয়েছেন। মানুষের সাথে কথা বলেছেন মানুষের সমস্যা জানতে চেয়েছেন, সেভাবে উনি সমস্যা সমাধান করেছেন। উনি দায়িত্ব গ্রহণের আগে আমরা দেখেছি বিভিন্ন রকমের থিওরি দিয়ে জাতিকে হয়তো বিভক্তি করার চেষ্টা করা হয়েছিল।”

আলোচনা সভায় উপস্থিত ছিলেন- বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও জেডআরএফ’র প্রেসিডেন্ট তারেক রহমান এবং জেডআরএফ’র ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের মতে, সব পরিচয়ের ওপরে যেয়ে বাংলাদেশি পরিচয়ে সবাইকে ঐক্যবদ্ধ করেছেন জিয়াউর রহমান। রাজনীতিবিদ হিসেবে জনপ্রিয় ছিলেন বলেই বিএনপি সর্বোচ্চ জনপ্রিয়তা নিয়ে টিকে আছে।

দেশে শিল্পের প্রসারে জিয়াউর রহমানের অবদানের কথা তুলে ধরে তিনি আরও বলেন, রাষ্ট্রপ্রধান হিসেবে বৈদেশিক মুদ্রা অর্জন এবং গার্মেন্টস শিল্প প্রসার করে বিশ্বের বুকে বাংলাদেশকে তুলে ধরেছিলেন জিয়াউর রহমান। সৈনিক, রাজনীতিবিদ এবং রাষ্ট্রপ্রধান- সব পরিচয়েই সফল হয়েছিলেন তিনি।

আলোচনা সভায় জেডআরএফ’র ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক প্রফেসর ডা. ফরহাদ হালিম ডোনার প্রমুখ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরো খবর

খুলনায় জমি বিক্রি হবে

খুলনা-যশোর বিশ্বরোডে মোস্তফার মোড়ের নিকটে টুটুল নগর আবাসিক এলাকায় এখনই বাড়ি করার উপযোগী ১০ শতক জমি বিক্রি হবে। ডিজিটাল খাজনা খারিজ করা। সম্পূর্ণ নিষ্কন্টক। বিশ্ব রোড থেকে ২০ ফিট রাস্তা, ভেতরে ১৫ ফিট রাস্তা। উচু জমি।

যোগাযোগ: মো. মহসিন হোসেন-০১৭১১৭৮৩৮৬৮

 

© All rights reserved © 2022 deshnews24.com
Theme Customized By Max Speed Ltd.