সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনামঃ
কপ-৩১ সম্মেলনে যোগ দিতে কাল তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি নয়, জলবায়ু মোকাবিলায় বাস্তব পদক্ষেপ চায় কপ-৩১ নজরুলের চেতনায় তরুণ প্রজন্মকে আলোকিত করার আহ্বান জানিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী HTC Local 6: A Symbol of Strength, Security and Solidarity for New York’s Hotel Kitchen Workers ইরান যুদ্ধ নিয়ে নেতানিয়াহু ও প্রতিদ্বন্দ্বী আইজেনকটের ভিন্ন অবস্থান New York Governor Kathy Hochul and HTC President Rich Maroko Hold ‘Get Out the Vote’ Rally প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে জেটরোর প্রেসিডেন্ট, বাংলাদেশে জাপানি বিনিয়োগ বাড়ানোর আহ্বান আগামী পাঁচ বছরে প্রতিটি উপজেলায় স্টেডিয়াম নির্মিত হবে – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ১৪ দফা যৌথ বিবৃতি / জ্বালানি নিরাপত্তায় ৬৬০ কোটি ডলার জরুরি ঋণ দেবে জাপান স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান

নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ঐক্যবদ্ধ হতে হবে: এহসানুল মাহবুব জুবায়ের

রিপোটার:
  • আপডেট টাইম : শুক্রবার, ১৭ জানুয়ারী, ২০২৫
  • ১০২ Time View

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, আল্লাহর বিধানই হচ্ছে সর্বশ্রেষ্ট বিধান; এই বিধান বাস্তবায়নের জন্যই তিনি শ্রেষ্ঠ মানুষ নবী- রাসূলগণকে দুনিয়াতে পাঠিয়েছিলেন। আল্লাহর খলিফা হিসাবে এ দায়িত্ব এখন আমাদের ওপর এসেছে। তাই আল্লাহর জমীনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য আমাদেরকে যেকোন ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকতে হবে। তিনি দ্বীন প্রতিষ্ঠায় দাওয়াতি কার্যক্রম সম্প্রসারণের জন্য ইসলামী আন্দোলনের কর্মীদের ময়দানে নিরলসভাবে কাজ করার আহবান জানান।

তিনি আজ বিকালে রাজধানীর দক্ষিণখানে জামায়াতে ইসলামী দক্ষিণ পশ্চিম থানা জামায়াত আয়োজিত এক কর্মী সম্মেলন ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। থানা আমীর মুহাম্মদ আবু সাঈদের সভাপতিত্বে ও সেক্রেটারি আলী হোসাইন মুরাদের পরিচালনায় সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম, সহকারী সেক্রটারি নাজিম উদ্দীন মোল্লা ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মুহাম্মদ জামাল উদ্দিন,ব্যারিস্টার আ.রহমান,এডভোকেট ইব্রাহিম খলিল ।

এ্যাডভোকেট জুবায়ের বলেন, বিগত প্রায় ১৬ বছর দেশে আওয়ামী-বাকশালীদের অপশাসন-দুঃশাসন চলেছে। মাফিয়াতান্ত্রিক সরকার জনগণের সকল অধিকার কেড়ে নিয়ে দেশকে প্রায় অকার্যকর রাষ্ট্রে পরিণত করেছিল। সংবিধান ও আইনের তোয়াক্কা না করে সবকিছু করা হয়েছিল গায়ের জোরে। পরিকল্পিতভাবে দেশ ও জাতিস্বত্তাকে হুমকির মুখে ঠেলে দেওয়া হয়েছিল। নানামুখী ষড়যন্ত্র ও চক্রান্ত করা হয়েছিল দীর্ঘ পরিসরে। দেশে সৃষ্টি করা হয়েছিলো এক কালো অধ্যায়ের। কিন্তু ছাত্র-জনতার যুগপৎ বিপ্লবের মাধ্যমে আল্লাহ তা’য়ালা আমাদেরকে সে অবস্থা থেকে মুক্তি দিয়েছেন। আমরা এখন অতীত ভুলে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই। অন্তর্বর্তী সরকার সহ সকল দেশপ্রেমী শক্তি এই অঙ্গীকার পালনে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি দেশ গড়ার সেই প্রতিশ্রুতি পালনে দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ প্রয়াস চালানোর আহবান জানান।

তিনি বলেন, আওয়ামী- বাকশালীরা পরিকল্পিতভাবে দেশের সকল সেক্টরকে ধ্বংস করে দিয়েছে। রাষ্ট্রের সকল অঙ্গ প্রতিষ্ঠান নির্লজ্জাভাবে দলীয়করণ করা হয়েছে। হত্যা, সন্ত্রাস, নৈরাজ্য, গুম ও গুপ্তহত্যায় দেশকে পরিণত করা হয়েছিলো মৃত্যুপুরীতে। তাই খুনীদের খপ্পর থেকে বেড়িয়ে এসে রাষ্ট্রীয় সংস্কার জরুরি হয়ে পড়েছে। সংস্কার কাজও ইতোমধ্যেই শুরু হয়েছে। তবে শুধুমাত্র রাষ্ট্রীয় সংস্কার হলেই চলবে না বরং ইসলামী আদর্শের ভিত্তিতে মানুষের মন-মগজেরও পরিবর্তন হতে হবে। বস্তুত আল্লাহর বিধানই সর্বশ্রেষ্ঠ বিধান। তাই আর্ত-মানবতার ইহকালীন কল্যাণ ও পরকালীন মুক্তির জন্য আল্লাহর জমীনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার কোন বিকল্প নেই। আর মানুষের তৈরি বিধান দিয়ে মানুষের কোন কল্যাণ হতে পারে না। তিনি দ্বীন প্রতিষ্ঠার প্রত্যয়ে সকলকে ইসলামের পতাকাতলে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।

ড. মুহাম্মদ রেজাউল করিম বলেন, আওয়ামী-ফ্যাসীবাদীরা জামায়াতের শীর্ষনেতাদের কথিত বিচারের নামে প্রহসন করে নির্মমভাবে হত্যা করে দেশকে রীতিমত বাধ্যভূমিতে পরিণত করেছে। কিন্তু বাকশালীদের শেষ রক্ষা হয়নি বরং ছাত্র-জনতার দুর্বার আন্দোলন দেশ ছেড়ে পালাতে হয়েছে। তাই এই বিজয়কে টেকসই ও অর্থবহ করতে বৃহত্তর জাতীয় ঐক্যের কোন বিকল্প নেই। তিনি ন্যায়- ইনসাফের সমাজ প্রতিষ্ঠার আন্দোলনে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।

 

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরো খবর

খুলনায় জমি বিক্রি হবে

খুলনা-যশোর বিশ্বরোডে মোস্তফার মোড়ের নিকটে টুটুল নগর আবাসিক এলাকায় এখনই বাড়ি করার উপযোগী ১০ শতক জমি বিক্রি হবে। ডিজিটাল খাজনা খারিজ করা। সম্পূর্ণ নিষ্কন্টক। বিশ্ব রোড থেকে ২০ ফিট রাস্তা, ভেতরে ১৫ ফিট রাস্তা। উচু জমি।

যোগাযোগ: মো. মহসিন হোসেন-০১৭১১৭৮৩৮৬৮

 

© All rights reserved © 2022 deshnews24.com
Theme Customized By Max Speed Ltd.