রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনামঃ
কপ-৩১ সম্মেলনে যোগ দিতে কাল তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি নয়, জলবায়ু মোকাবিলায় বাস্তব পদক্ষেপ চায় কপ-৩১ নজরুলের চেতনায় তরুণ প্রজন্মকে আলোকিত করার আহ্বান জানিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী HTC Local 6: A Symbol of Strength, Security and Solidarity for New York’s Hotel Kitchen Workers ইরান যুদ্ধ নিয়ে নেতানিয়াহু ও প্রতিদ্বন্দ্বী আইজেনকটের ভিন্ন অবস্থান New York Governor Kathy Hochul and HTC President Rich Maroko Hold ‘Get Out the Vote’ Rally প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে জেটরোর প্রেসিডেন্ট, বাংলাদেশে জাপানি বিনিয়োগ বাড়ানোর আহ্বান আগামী পাঁচ বছরে প্রতিটি উপজেলায় স্টেডিয়াম নির্মিত হবে – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ১৪ দফা যৌথ বিবৃতি / জ্বালানি নিরাপত্তায় ৬৬০ কোটি ডলার জরুরি ঋণ দেবে জাপান স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান

বাণিজ্য উপদেষ্টা কালোবাজারি সিন্ডিকেটের পৃষ্ঠপোষকতা করছেন : ডাঃ ইরান

রিপোটার:
  • আপডেট টাইম : শুক্রবার, ১৭ জানুয়ারী, ২০২৫
  • ১১৪ Time View

নিজস্ব প্রতিবেদক: সরকার পতিত আওয়ামী রেজিমের পাচারকৃত অর্থ ফেরত ও লুটেরাদের গ্রেফতার করে বিচারের মুখোমুখি করতে ব্যার্থ হয়েছে মন্তব্য করে বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডাঃ মোস্তাফিজুর রহমান ইরান বলেছেন, ক্ষমতায় গিয়ে অন্তর্বর্তীকালীন সরকার চাল ডাল তেলসহ নিত্য পন্যের মুল্য নিয়ন্ত্রণে ব্যার্থ হয়েছে। গ্যাস সংকটে নাজেহাল জনগনকে আলোর মুখ না দেখিয়ে উল্টো গ্যাসের দাম বৃদ্ধির পায়তারা করছে। বানিজ্য উপদেষ্টা বশিরউদ্দিন দ্বায়িত্ব গ্রহনের শুরুতেই সয়াবিন তেলের কালোবাজারি সিন্ডিকেটের কাছে নতিস্বীকার করে প্রতি লিটারে ৮ টাকা মুল্যবৃদ্ধি করে সাধারন মানুষের হাজার হাজার কোটি টাকা লোপাটে সহযোগিতা করেছেন।

তিনি আজ (শুক্রবার) শহীদ জিয়া পার্কের সামনে যাত্রাবাড়ী থানা লেবার পার্টির কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

ডাঃ ইরান বলেন, ছাত্রজনতার গনঅভ্যুত্থানে ক্ষমতার পালাবদল হলেও সাধারণ মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি। দ্রব্যমূল্য এখনও কালোবাজারি সিন্ডিকেট নিয়ন্ত্রণ করছে ।দ্রব্যমুল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে মধবিত্ত শ্রেণি সর্বহারা শ্রেণিতে পরিনত হয়েছে। একদিকে কৃষক ন্যায্য মুল্য না পাওয়ায় উৎপাদিত ফসল ক্ষেতে খামারে ধ্বংস করতে বাধ্য হচ্ছে আবার ভোক্তারা মধ্যসত্ব ভোগীদের কারনে চড়াদামে কিনতে বাধ্য হচ্ছে। সরকারের কোন নিয়ন্ত্রণ না থাকায় কৃষক ও সাধারণ মানুষের দুর্ভোগ পোহাতে হচ্ছে। তাই লুটপাট অর্থপাচারকারী ও সিন্ডিকেটের কবল থেকে বাঁচতে হলে শ্রমজীবী মেহনতি মানুষের ঐক্যবদ্ধ হতে হবে।

এস এম সালাউদ্দিনের সভাপতিত্বে ও লুৎফর রহমানের পরিচালনায় কর্মী সমাবেশে বক্তব্য রাখেন লেবার পার্টির ভাইস চেয়ারম্যান এস এম ইউসুফ আলী, এডভোকেট আমিনুল ইসলাম রাজু, এডভোকেট জহুরা খাতুন জুঁই, মহাসচিব খন্দকার মিরাজুল ইসলাম, যুগ্ম মহাসচিব মোঃ আবদুর রহমান খোকন, মুফতি তরিকুল ইসলাম সাদী, দফতর সম্পাদক মোঃ মিরাজ খান, প্রচার সম্পাদক মোঃ মনির হোসেন খান, মহানগর লেবার পার্টির সাধারণ সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম জাহিদ, ছাত্র মিশন কেন্দ্রীয় সভাপতি সৈয়দ মোঃ মিলন, মহানগর লেবার পার্টির সহ সভাপতি মোঃ মাসুদ আলম পাটোয়ারী, শ্রম বিষয়ক সম্পাদক মোঃ এনামুল হক আকন্দ, মহানগর সদস্য ডাঃ ইউসুফ উল্ল্যাহ পাটোয়ারী, ছাত্র মিশন সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম মামুন, ডেমরা থানা সভাপতি ইমরান হোসেন মুন্সি, সাধারণ সম্পাদক মোঃ রাজু বেপারি প্রমুখ।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরো খবর

খুলনায় জমি বিক্রি হবে

খুলনা-যশোর বিশ্বরোডে মোস্তফার মোড়ের নিকটে টুটুল নগর আবাসিক এলাকায় এখনই বাড়ি করার উপযোগী ১০ শতক জমি বিক্রি হবে। ডিজিটাল খাজনা খারিজ করা। সম্পূর্ণ নিষ্কন্টক। বিশ্ব রোড থেকে ২০ ফিট রাস্তা, ভেতরে ১৫ ফিট রাস্তা। উচু জমি।

যোগাযোগ: মো. মহসিন হোসেন-০১৭১১৭৮৩৮৬৮

 

© All rights reserved © 2022 deshnews24.com
Theme Customized By Max Speed Ltd.