মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন

আত্মত্যাগীদের শ্রদ্ধা জানিয়ে নতুন বাংলাদেশ গড়তে হবে : মির্জা ফখরুল

রিপোটার:
  • আপডেট টাইম : শুক্রবার, ১৭ জানুয়ারী, ২০২৫
  • ৭৪ Time View

বিশেষ প্রতিনিধি
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে অনেক ছেলেদের প্রাণ দিতে হয়েছে। এই ত্যাগটাকে যদি আমরা সত্যিকার পক্ষে কাজে লাগাতে চাই, এই আত্মত্যাগীদের জানিয়ে আমাদের আবার একটা নতুন বাংলাদেশ যেন তৈরি করতে পারি।

শুক্রবার বিকালে মুন্সীগঞ্জের সিরাজদিখানে ঢালী আমবার নিবাস রিসোর্টে, ঢাকা কলেজ রিইউনিয়ন অনুষ্ঠানে এসব কথা বলেন ঢাকা কলেজের প্রাক্তন ছাত্র ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপি মহাসচিব বলেন, আমরা সকলে হিংসা বিভেদ ভুলে যেন নতুন বাংলাদেশ সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি। অনেক দুর এগিয়েছি আমরা, আরো অনেক দুর এগুতে হবে। আমার বিশ্বাস ঢাকা কলেজ অনেক সংগ্রামের নেতৃত্ব দিয়েছে, মেধার ক্ষেত্রে ঢাকা কলেজ নেতৃত্ব দেওয়ার সময় এসেছে।

ঢাকা কলেজের আয়োজনে দিনব্যাপী অনুষ্ঠানে ঢাকা কলেজ প্রাক্তন ছাত্র, অনুষ্ঠানের আহবায়ক ও বিএনপির কেন্দ্রীয় কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু’র সভাপতিত্বে এত আরো উপস্থিত ছিলেন ঢাকা কলেজ প্রাক্তন ছাত্র সাংবাদিক শফিক রেহমান, বাংলাদেশ ব্যাকের গভর্নর আহসান এইচ মনসুর, স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী, গণসংহতি আন্দোলন চেয়ারম্যান জুনায়েদ সাকিসহ আরো অনেকে। অনুষ্ঠান শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরো খবর

খুলনায় জমি বিক্রি হবে

খুলনা-যশোর বিশ্বরোডে মোস্তফার মোড়ের নিকটে টুটুল নগর আবাসিক এলাকায় এখনই বাড়ি করার উপযোগী ১০ শতক জমি বিক্রি হবে। ডিজিটাল খাজনা খারিজ করা। সম্পূর্ণ নিষ্কন্টক। বিশ্ব রোড থেকে ২০ ফিট রাস্তা, ভেতরে ১৫ ফিট রাস্তা। উচু জমি।

যোগাযোগ: মো. মহসিন হোসেন-০১৭১১৭৮৩৮৬৮

 

© All rights reserved © 2022 deshnews24.com
Theme Customized By Max Speed Ltd.