মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন

কল্যাণকামী সমাজ প্রতিষ্ঠায় জামায়াতের হাতকে শক্তিশালী করুন -মাওলানা অব্দুল হালিম।

রিপোটার:
  • আপডেট টাইম : শুক্রবার, ১৭ জানুয়ারী, ২০২৫
  • ৭৬ Time View

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবুল হাসনাত মো. আব্দুল হালিম বলেছেন, ইসলামী শ্রমনীতি নেই বলেই দেশের শ্রমিক সমাজ আজ অবহেলিত ও অধিকার বঞ্চিত। মূলত, ইসলামই শ্রমিক সহ সকল শ্রেণি ও পেশার মানুষের অধিকারের নিশ্চয়তা প্রদান করেছে। তাই দেশের শ্রমিক সমাজের নায্য অধিকার প্রতিষ্ঠায় ইসলামী আদর্শের ভিত্তিতে দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে হবে। তিনি ন্যায়-ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় শ্রমিক সমাজকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।

তিনি রাজধানীতে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ঘোষিত সেবা পক্ষ উপলক্ষ্যে ঢাকা মহানগরী উত্তর আয়োজিত সমাজের প্রান্তিক শ্রমিকদের মাঝে রিক্সা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। ফেডারেশনের ঢাকা মহানগরী উত্তরের সভাপতি মহিব্বুল্লাহর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এইচ এম আতিকুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সহ-সভাপতি বিশিষ্ট শ্রমিক নেতা মো. মুজিবুর রহমান ভুইঁয়া। ঢাকা মহানগরী উত্তরের রিক্সা সেক্টরের সভাপতি শ্রমিক নেতা মো. মাহবুব আলম, ঢাকা মহানগরী উত্তরের কার্যনির্বাহী কমিটি সদস্য মো. মিজানুর রহমান, পরিবহন সেক্টর সভাপতি মো. কামাল উদ্দিন রায়হান, তুরাগ দক্ষিণ থানার প্রধান উপদেষ্টা ও কাউন্সিলর প্রার্থী মো. আবু বক্কর সিদ্দিক, তুরাগ মধ্য থানা সভাপতি জনাব বশির আহমেদ, উত্তরা পশ্চিম থানা সভাপতি মো. নাজমুল আহসান ও উত্তরা মডেল থানা সভাপতি মো. আবু হানিফ প্রমূখ।

মাওলানা আব্দুল হালিম বলেন, ইসলামী আদর্শের মধ্যেই আর্ত-মানবতার ইহকালীন কল্যাণ ও পরকালীন মুক্তি। ইসলামী আদর্শ থেকে বিচ্যুত হওয়ার কারণেই সমাজে এতো অশান্তি ও অস্থিরতা। তাই এই অশান্ত পৃথিবীতে শান্তির বাতাস বইয়ে দিতে সকলকে ইসলামী আদর্শের দিকে ফিরে আসতে হবে। দেশে কুরআন-সুন্নাহর শাসন প্রতিষ্ঠিত হলেই ১৮ কোটি মানুষ সুখে-শান্তিতে বসবাস করতে পারবে। ধর্ম, বর্ণ, গোত্র, শ্রেণি ও পেশা নির্বিশেষে সকল শ্রেণির মানুষের অধিকার নিশ্চিত হবে। তিনি সেই শান্তির সমাজ প্রতিষ্ঠায় সকলকে আল কুরআনের ছায়াতলে আশ্রয় গ্রহণের আহবান জানান।
বক্তব্য শেষে প্রধান অতিথি শ্রমিকদের হাতে রিক্সা তুলে দেন।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরো খবর

খুলনায় জমি বিক্রি হবে

খুলনা-যশোর বিশ্বরোডে মোস্তফার মোড়ের নিকটে টুটুল নগর আবাসিক এলাকায় এখনই বাড়ি করার উপযোগী ১০ শতক জমি বিক্রি হবে। ডিজিটাল খাজনা খারিজ করা। সম্পূর্ণ নিষ্কন্টক। বিশ্ব রোড থেকে ২০ ফিট রাস্তা, ভেতরে ১৫ ফিট রাস্তা। উচু জমি।

যোগাযোগ: মো. মহসিন হোসেন-০১৭১১৭৮৩৮৬৮

 

© All rights reserved © 2022 deshnews24.com
Theme Customized By Max Speed Ltd.