সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনামঃ
কপ-৩১ সম্মেলনে যোগ দিতে কাল তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি নয়, জলবায়ু মোকাবিলায় বাস্তব পদক্ষেপ চায় কপ-৩১ নজরুলের চেতনায় তরুণ প্রজন্মকে আলোকিত করার আহ্বান জানিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী HTC Local 6: A Symbol of Strength, Security and Solidarity for New York’s Hotel Kitchen Workers ইরান যুদ্ধ নিয়ে নেতানিয়াহু ও প্রতিদ্বন্দ্বী আইজেনকটের ভিন্ন অবস্থান New York Governor Kathy Hochul and HTC President Rich Maroko Hold ‘Get Out the Vote’ Rally প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে জেটরোর প্রেসিডেন্ট, বাংলাদেশে জাপানি বিনিয়োগ বাড়ানোর আহ্বান আগামী পাঁচ বছরে প্রতিটি উপজেলায় স্টেডিয়াম নির্মিত হবে – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ১৪ দফা যৌথ বিবৃতি / জ্বালানি নিরাপত্তায় ৬৬০ কোটি ডলার জরুরি ঋণ দেবে জাপান স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান

পুড়ে যাওয়া তেজগাঁও ট্রাক স্ট্যান্ড এলাকা পরিদর্শন করেছেন জামায়াত নেতৃবৃন্দ

রিপোটার:
  • আপডেট টাইম : রবিবার, ১২ জানুয়ারী, ২০২৫
  • ১১৮ Time View

আগুনে পুড়ে যাওয়া রাজধানীর তেজগাঁয়ের ট্রাক স্ট্যান্ড পরিদর্শন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী উত্তরের প্রচার ও মিডিয়া সম্পাদক মু. আতাউর রহমান সরকারের নেতৃত্বে একটি প্রতিনিধি দল।

রোববার বিকেল সাড়ে ৪টার দিকে জামায়াত নেতারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

আজ সকাল ৮টায় তেজগাঁও ট্রাক স্ট্যান্ডের পশ্চিম পাশ্বে সিদ্দিকের ওয়ারিংয়ের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন ছড়িয়ে আরও ১২টি দোকান ঘর পুড়ে যায়। এছাড়া দোকানগুলোর সামনে পার্কিং করে রাখা ৫-৬ টা গাড়িও পুড়ে গেছে।

তাৎক্ষণিক খবর পেয়ে তেজগাঁও ট্রাক স্টান্ডের জামায়াতের নেতা-কর্মীরা ছুটে গিয়ে উদ্বার কাজে সহযোগিতা করেন।

ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন তেজগাঁও দক্ষিণ থানা সেক্রেটারি ফরিদ আহমেদ রুবেল,কর্মপরিষদ সদস্য আব্দুল হক,আলী আকবর হোসেন, ট্রাক স্ট্যান্ড শ্রমিক-মালিক সমিতির সভাপতি হাজী তোফাজ্জল হোসেন প্রমুখ।

এ সময় জামায়াত নেতা আতাউর ক্ষতিগ্রস্তদের খোঁজ খবর নেন,তাদেরকে সান্তনা দেন এবং সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। আগুনের কারণ তদন্তসহ ক্ষতিগ্রস্তদের সহযোগিতা করতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহবান জানান তিনি।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরো খবর

খুলনায় জমি বিক্রি হবে

খুলনা-যশোর বিশ্বরোডে মোস্তফার মোড়ের নিকটে টুটুল নগর আবাসিক এলাকায় এখনই বাড়ি করার উপযোগী ১০ শতক জমি বিক্রি হবে। ডিজিটাল খাজনা খারিজ করা। সম্পূর্ণ নিষ্কন্টক। বিশ্ব রোড থেকে ২০ ফিট রাস্তা, ভেতরে ১৫ ফিট রাস্তা। উচু জমি।

যোগাযোগ: মো. মহসিন হোসেন-০১৭১১৭৮৩৮৬৮

 

© All rights reserved © 2022 deshnews24.com
Theme Customized By Max Speed Ltd.