রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনামঃ
কপ-৩১ সম্মেলনে যোগ দিতে কাল তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি নয়, জলবায়ু মোকাবিলায় বাস্তব পদক্ষেপ চায় কপ-৩১ নজরুলের চেতনায় তরুণ প্রজন্মকে আলোকিত করার আহ্বান জানিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী HTC Local 6: A Symbol of Strength, Security and Solidarity for New York’s Hotel Kitchen Workers ইরান যুদ্ধ নিয়ে নেতানিয়াহু ও প্রতিদ্বন্দ্বী আইজেনকটের ভিন্ন অবস্থান New York Governor Kathy Hochul and HTC President Rich Maroko Hold ‘Get Out the Vote’ Rally প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে জেটরোর প্রেসিডেন্ট, বাংলাদেশে জাপানি বিনিয়োগ বাড়ানোর আহ্বান আগামী পাঁচ বছরে প্রতিটি উপজেলায় স্টেডিয়াম নির্মিত হবে – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ১৪ দফা যৌথ বিবৃতি / জ্বালানি নিরাপত্তায় ৬৬০ কোটি ডলার জরুরি ঋণ দেবে জাপান স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান

হঠকারিতা করে ভুল সিদ্ধান্ত না নেওয়ার আহ্বান মির্জা ফখরুলের

রিপোটার:
  • আপডেট টাইম : শনিবার, ১১ জানুয়ারী, ২০২৫
  • ১০১ Time View

নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে সকলকে ধর্য্য ধরতে এবং হঠকারিতা করে ভুল কোনো সিদ্ধান্ত না নেওয়ার আহ্বান জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার দুপুরে এবি পার্টির জাতীয় কাউন্সিলের উদ্বোধনী অনুষ্ঠানে বিএনপি মহাসচিব এই আহ্বান জানান।

তিনি বলেন, ‘‘ আজকে বাংলাদেশকে নতুন করে নির্মান করবার যে, স্বপ্ন আমরা দেখছি, সেই স্বপ্নকে বাস্তবায়িত করতে হলে আমাদেরকে একটু ধর্য্য ধরতে হবে এবং হঠকারিতা করে ভুল সিদ্ধান্ত নিয়ে ভুল পদক্ষেপ করে আমরা যেন সেই স্বপ্নকে বিনষ্ট না করি… সেই বিষয়টা আমাদেরকে সবসময় লক্ষ্য রাখতে হবে।” ‘‘ হ্যাঁ দেশের অবস্থা…অর্থনৈতিক দিক দিয়ে খুব ভালো না, রাজনৈতিক দিক দিয়ে ভঙ্গুর অবস্থা হয়ে আছে…. আমরা সেটাকে একসাথে করতে চাই, আমরা সেটাকে এক সাথে নিয়ে সবাই মিলে এই সমস্যার সমাধান করতে চাই। সবাই মিলে এক সাথে হয়ে আমরা সেই দানবকে ফ্যাসিস্টকে সরাতে পেরেছি তাহলে আমরা কেনো পারবো না আমাদের জন্য যে, সত্যিকার অর্থে নতুন সম্ভাবনার একটা নতুন রাষ্ট্র নির্মাণ করতে। আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ থেকে আমাদের যে স্বপ্ন সেই স্বপ্নকে বাস্তবায়ন করি।” ‘কিছু মানুষ ঐক্য ফাটল ধরানোর চেষ্টা করছে’ মির্জা ফখরুল বলেন, ‘‘এখানে আমাদের কোনো বিভেদ নেই। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমাদের দেশের কিছু মানুষ তারা আজকে বিভিন্নভাবে এই ঐক্যে তারা কিছু ফাঁটল ধরানোর চেষ্টা করছেন। আমি জানি সেই চেষ্টা সফল হবে না।” ‘‘ আমরা অবশ্যই অসীম সম্মিলিতভাবে ঐক্যবদ্ধভাবে আমাদের যে লক্ষ্য সেই লক্ষ্যে আমরা পৌঁছাতে সক্ষম হবো।”

তিনি বলেন, ‘‘ আমরা একটা ভয়াবহ দানবের হাত থেকে রক্ষা পেয়েছি। আজকে একটা পরিবেশ এসেছে যে, পরিবেশে আমরা নতুন করে বাংলাদেশকে নির্মাণ করার স্বপ্ন দেখছি, কথা বলছি… আমরা যেন এই পরিবেশটা এই স্বপ্নটা নষ্ট করে না দেই।” ‘‘ আমাদের এখন যেটা প্রয়োজন, আমরা যেন আমাদের সিদ্ধান্তের অটল থাকি। আমরা একটা গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যেতে চাই, আমরা বৈষম্য দূর করতে চাই, আমরা বাংলাদেশে সেই তুরনদেরকে তাদের সঙ্গে হাত মিলিয়ে কাঁদে কাঁদ মিলিয়ে আমরা একটা নতুন বাংলাদেশ গড়ে তুলতে চাই।” ‘দ্রুত নির্বাচন হলে সৃষ্ট সংকট দূর হয়ে যাবে’ মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘‘ আমরা সংস্কারের কথা আগেই বলেছি, আবারও বলছি যে, আমরা সংস্কার চাই। কিছু কিছু মানুষ আছেন যারা একটা ভুল বুঝানোর চেষ্টা করেন যে, আমরা সংস্কারের আগে নির্বাচন চাই…নির্বাচনের জন্য অস্থির হয়ে গেছি… বিষয়টা কিন্তু সেটা না।” ‘‘ এটা বুঝতে হবে… আমরা যে বলছি যে, নির্বাচনটা কেনো দ্রুত চাই? এই কারণে দ্রুত চাই যে, নির্বাচনটা হলে আমাদের যে শক্তি সেই শক্তি হবে বৃহৎ… যে সরকার থাকবে, পার্লামেন্ট থাকবে অনেক কিছু শক্তিশালী হবে… যে সংকটগুলো সৃষ্টি হয়েছে সেইগুলো দূর হয়ে যাবো।”

তিনি বলেন, ‘‘ আমরা এ কথাও বলেছি যে, নির্বাচনের পরে আমরা একটা ঐক্যবদ্ধ জাতীয় সরকার করতে চাই, সবাই মিলে রাষ্ট্রের সকল সমস্যার সমাধান আমরা করতে চাই। যারা আমাদের দলে আছেন, অন্যান্য যেসব দল আছেন তারা এটা ভাববেন, চিন্তা করবেন। ‘‘ আমি বিশ্বাস করি, অন্তর্বতীকালীন সরকারকে আমরা সমর্থন দিযেছি… সমর্থন দিয়ে যাচ্ছি… এই সমর্থন দিয়ে তাদের পক্ষেই সম্ভব হবে …আমরা একটা পথ খুঁজে পাব, নির্বাচনে মাধ্যমে আমরা সামনের দিকে এগিয়ে যাবো।” সোহওয়ার্দি উদ্যানে আমার বাংলাদেশ পার্টি-এবি পার্টির প্রথম জাতীয় কাউন্সিল হয়।এতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও কয়েকটি দেশের কুটনীতিকরা উপস্থিত ছিলেন। কাউন্সিলে এবি পার্টির জুলাই-আগস্ট বিপ্লবের কর্মকান্ডের ওপর নির্মাণ করা প্রমাণ্য চিত্র প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে ওই বিপ্লবে নিহতদের পরিবারের সদস্য এবং আহত ছাত্ররাও অংশ নেন। কাউন্সিলের ভোটে নির্বাচিত এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু এবং সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামানসহ নির্বাহী কমিটির নির্বাচিত নেতৃবৃন্দের নাম ঘোষণায় নতুন নেতৃত্বকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান মির্জা ফখরুল। ২০২০ সালের ২ মে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার এই তিন মূলনীতির ভিত্তিতে এবি পার্টির যাত্রা শুরু হয়।

এবি পার্টির আহ্বায়ক অবসরপ্রাপ্ত কর্ণেল আবদুল ওহাব মিনারের সভাপতিত্বে এবং যুগ্ম সদস্য সচিব আসাদুজ্জামান ফুয়াদের সঞ্চালনায় জাতীয় কাউন্সিলে জাতীয় পার্টি(কাজী জাফর) মোস্তফা জামাল হায়দার, নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না, এলডিপির রেদোয়ান আহমেদ, গণফোরামের সুব্রত চৌধুরী, ভাসানী অনুসারি পরিষদের শেখ রফিকুল ইসলাম বাবলু, গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি, জেএসডির শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, খেলাফত মজলিশের অধ্যাপক আহমেদ আবদুল কাদের, ইসলামী আন্দোলনের মাওলানা আশরাফ আলী আকন্দ, ন্যাশনাল পিপলস পার্টির ফরিদুজ্জামান ফরহাদ, জাতীয় দলের সৈয়দ এহসানুল হুদা, বিএলডিপির শাহাদাত হোসেন সেলিম, জাগপার রাশেদ প্রধান, গণঅধিকার পরিষদের রাশেদ খান, এনডিএমের ববি হাজ্জাজসহ বিরোধী রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরো খবর

খুলনায় জমি বিক্রি হবে

খুলনা-যশোর বিশ্বরোডে মোস্তফার মোড়ের নিকটে টুটুল নগর আবাসিক এলাকায় এখনই বাড়ি করার উপযোগী ১০ শতক জমি বিক্রি হবে। ডিজিটাল খাজনা খারিজ করা। সম্পূর্ণ নিষ্কন্টক। বিশ্ব রোড থেকে ২০ ফিট রাস্তা, ভেতরে ১৫ ফিট রাস্তা। উচু জমি।

যোগাযোগ: মো. মহসিন হোসেন-০১৭১১৭৮৩৮৬৮

 

© All rights reserved © 2022 deshnews24.com
Theme Customized By Max Speed Ltd.