মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন

শহীদ আব্দুল্লাহর ক্যান্সারে আক্রান্ত ছোটভাই জিসানের চিকিৎসার দায়িত্ব নিলেন তারেক রহমান

রিপোটার:
  • আপডেট টাইম : শনিবার, ১১ জানুয়ারী, ২০২৫
  • ১০৭ Time View

ঢাকা: চব্বিশের গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার গণআন্দোলন চলাকালে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে নিহত শহীদ আব্দুল্লাহ বিন জাহিদ-এর ছোটভাই জিসান ক্যান্সারে আক্রান্ত। তার চিকিৎসার দায়িত্ব নিয়ে সব খরচ বহন করবেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক জনাব তারেক রহমান।

শহীদ আব্দুল্লাহ বিন জাহিদ-এর ছোটভাই জিসানের ক্যান্সার চিকিৎসার জন্য আজ শনিবার (জানুয়ারি ১১, ২০২৫) রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে ‘আমরা বিএনপি পরিবার-এর পক্ষ থেকে চিকিৎসা সহায়তা প্রদান করা হয়।

প্রসঙ্গত, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এই শিশুটির চিকিৎসার দায়িত্ব নিয়েছেন। ইতিপূর্বে তাকে আরও ৪টি কেমোথেরাপির সম্পূর্ণ খরচ ‘আমরা বিএনপি পরিবার’-এর পক্ষ থেকে প্রদান করা হয়েছে। জিসান-এর শারিরীক অবস্থা এখন ভালোর দিকে। ডাক্তার বলেছেন— সে সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। আগামীকাল রবিবার থেকে তার রেডিও থেরাপি শুরু হচ্ছে। এটা চলবে ৩৩ দিন। প্রতিটি রেডিও থেরাপির খরচ ৬০০০ (ছয় হাজার) টাকা করে। শহীদ আব্দুল্লাহ বিন জাহিদ-এর মাতা বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।

আবদুল্লাহ বিন জাহিদ গত ৫ আগস্ট রাতে গুলিবিদ্ধ হয়ে মারা যান। বড় ছেলে মারা যাওয়ার ১৪ দিনের মাথায় এই মাতা জানতে পেরেছেন তাঁর ১৪ বছর বয়সী ছেলে মাহমুদুল্লাহ বিন জিসান কোলন ক্যানসারে (তৃতীয় পর্যায়) আক্রান্ত।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরো খবর

খুলনায় জমি বিক্রি হবে

খুলনা-যশোর বিশ্বরোডে মোস্তফার মোড়ের নিকটে টুটুল নগর আবাসিক এলাকায় এখনই বাড়ি করার উপযোগী ১০ শতক জমি বিক্রি হবে। ডিজিটাল খাজনা খারিজ করা। সম্পূর্ণ নিষ্কন্টক। বিশ্ব রোড থেকে ২০ ফিট রাস্তা, ভেতরে ১৫ ফিট রাস্তা। উচু জমি।

যোগাযোগ: মো. মহসিন হোসেন-০১৭১১৭৮৩৮৬৮

 

© All rights reserved © 2022 deshnews24.com
Theme Customized By Max Speed Ltd.