মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন

জনগণকে করের ওপর কর চাপিয়ে জনসমর্থন হারাচ্ছে অন্তর্বর্তী সরকার : রিজভী

রিপোটার:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২৫
  • ১১২ Time View

ঢাকা: বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রহুল কবীর রিজভী বলেছেন, জনগণকে করের ওপর কর চাপিয়ে জনসমর্থন হারাচ্ছে অন্তর্বর্তী সরকার। কোনো আর্থিক প্রতিষ্ঠানের স্বার্থে কর বর্ধিত করতে পারে না সরকার।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুরে ঢাকার দোহারে জয়পাড়া কলেজে নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

রহুল কবীর রিজভী বলেন, ‘আইএমএফের চাপে কর বাড়াতে পারে না সরকার।

সরকারকে দেখতে হবে মানুষের পেটে ক্ষুধা আছে কি না, মানুষ ঠিকমতো খেতে পারছে কি না। এটিই হচ্ছে ড. ইউনূস সরকারের দায়িত্ব।’
তিনি বলেন, ‘ভারত শেখ হাসিনার প্রেমে বিগলিত হয়ে তার মতো ভয়ংকর খুনি ও মহাচোরকে আশ্রয় দিয়েছে। পাসপোর্ট বাতিল হওয়ার পরও শেখ হাসিনা কিভাবে ভারতে অবস্থান করছে? তাকে ফেরত পাঠানোর বিষয়ে ভারতের অবস্থান পরিষ্কার করা উচিত।

জয়পাড়া কলেজ ছাত্রদলের সভাপতি সৌমিক ভুইয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সংগীতশিল্পী বেবী নাজনীন ও ঢাকা জেলা বিএনপির সভাপতি খোন্দকার আবু আশফাক, কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির, ঢাকা জেলা দক্ষিণ ছাত্রদলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম নিরব প্রমুখ।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরো খবর

খুলনায় জমি বিক্রি হবে

খুলনা-যশোর বিশ্বরোডে মোস্তফার মোড়ের নিকটে টুটুল নগর আবাসিক এলাকায় এখনই বাড়ি করার উপযোগী ১০ শতক জমি বিক্রি হবে। ডিজিটাল খাজনা খারিজ করা। সম্পূর্ণ নিষ্কন্টক। বিশ্ব রোড থেকে ২০ ফিট রাস্তা, ভেতরে ১৫ ফিট রাস্তা। উচু জমি।

যোগাযোগ: মো. মহসিন হোসেন-০১৭১১৭৮৩৮৬৮

 

© All rights reserved © 2022 deshnews24.com
Theme Customized By Max Speed Ltd.