মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন

সাবেক এমপি শফিউল ইসলাম মহিউদ্দিন গ্রেফতার

রিপোটার:
  • আপডেট টাইম : বুধবার, ৮ জানুয়ারী, ২০২৫
  • ৭৪ Time View

ঢাকা: বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হত্যার ঘটনায় ঢাকা-১০ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ও এফবিসিসিআই-এর সাবেক সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিনকে গ্রেফতার করা হয়েছে।

শিক্ষার্থী হত্যার ঘটনায় উত্তরা পশ্চিম থানায় দায়ের একটি মামলার আসামি তিনি।

বুধবার সন্ধ্যায় রাজধানীর উত্তরার ৪ নম্বর সেক্টরের নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করে উত্তরা পশ্চিম থানা পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি তিনি বাসায় অবস্থান করছেন। পরে উত্তরা পশ্চিম থানা পুলিশ ওই বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলা রয়েছে। ওই মামলায় তাকে গ্রেফতার দেখানো হচ্ছে। বৃহস্পতিবার সকালে রিমান্ড চেয়ে তাকে আদালতে সোপর্দ করা হবে।

গ্রেফতার শফিউল ইসলাম মহিউদ্দিন ২০২০ সালে ঢাকা-১০ আসনের উপনির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নির্বাচিত হন।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরো খবর

খুলনায় জমি বিক্রি হবে

খুলনা-যশোর বিশ্বরোডে মোস্তফার মোড়ের নিকটে টুটুল নগর আবাসিক এলাকায় এখনই বাড়ি করার উপযোগী ১০ শতক জমি বিক্রি হবে। ডিজিটাল খাজনা খারিজ করা। সম্পূর্ণ নিষ্কন্টক। বিশ্ব রোড থেকে ২০ ফিট রাস্তা, ভেতরে ১৫ ফিট রাস্তা। উচু জমি।

যোগাযোগ: মো. মহসিন হোসেন-০১৭১১৭৮৩৮৬৮

 

© All rights reserved © 2022 deshnews24.com
Theme Customized By Max Speed Ltd.