মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন

তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন : সালাহউদ্দিন

রিপোটার:
  • আপডেট টাইম : সোমবার, ৬ জানুয়ারী, ২০২৫
  • ৭৬ Time View

ঢাকা: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অল্প সময়ের মধ্যে অবশ্যই দেশে ফিরবেন বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। তবে তার দেশে ফেরার জন্য এখনো সম্পূর্ণ পরিবেশ সৃষ্টি করতে পারিনি বলেও মন্তব্য করেন বিএনপির এ নীতিনির্ধারক।

দুই সপ্তাহের যুক্তরাজ্য সফর শেষে গতকাল রোববার দুপুরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। নির্বাচনের সুনির্দিষ্ট রূপরেখা ঘোষণা করতে অন্তর্র্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

সালাহউদ্দিন আহমেদ বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় যাওয়ার জন্য জাতীয় ঐক্যের ভিত্তিতে দ্রুত নির্বাচন দেয়া প্রয়োজন। নতুন রাজনৈতিক দলকে সব সময় স্বাগত জানায় বিএনপি, তবে এটা যেন কিংস পার্টির মতো সরকারের আশ্রয়-প্রশ্রয়ে না হয়, সে মন্তব্যও করেন তিনি।

সংবিধান নিয়ে এক প্রশ্নের জবাবে বিএনপির এই নেতা বলেন, সংবিধান কখনো কবর দেয়া যায় না। পরিবর্তন, পরিবর্ধন বা সংশোধন হতে পারে। তাকে স্বাগত জানাতে বিএনপির বিভিন্ন স্থরের নেতাকর্মী বিমানবন্দরে উপস্থিত ছিলেন।

 

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরো খবর

খুলনায় জমি বিক্রি হবে

খুলনা-যশোর বিশ্বরোডে মোস্তফার মোড়ের নিকটে টুটুল নগর আবাসিক এলাকায় এখনই বাড়ি করার উপযোগী ১০ শতক জমি বিক্রি হবে। ডিজিটাল খাজনা খারিজ করা। সম্পূর্ণ নিষ্কন্টক। বিশ্ব রোড থেকে ২০ ফিট রাস্তা, ভেতরে ১৫ ফিট রাস্তা। উচু জমি।

যোগাযোগ: মো. মহসিন হোসেন-০১৭১১৭৮৩৮৬৮

 

© All rights reserved © 2022 deshnews24.com
Theme Customized By Max Speed Ltd.