মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন

বিএনপি নেতা এস এ খালেক মারা গেছেন

রিপোটার:
  • আপডেট টাইম : রবিবার, ৫ জানুয়ারী, ২০২৫
  • ৯২ Time View

বিএনপির প্রবীণ নেতা, অবিভক্ত ঢাকা মহানগরের সাবেক সহ-সভাপতি ও সাবেক সংসদ সদস্য এস এ খালেক মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ রোববার বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে পারিবারিক একটি সূত্র নিশ্চিত করেছে।

এর আগে গত বুধবার হাসপাতালে ভর্তি করা হয় এস এ খালেককে। শনিবার রাতে তাকে ভেন্টিলেটর দেওয়া হয়। আজ বিকেলে তিনি মারা যান।

একসময়ের প্রভাবশালী রাজনৈতিক এস এ খালেক দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিসজনিত সমস্যাসহ নানান জটিল রোগে ভুগছিলেন। তার হার্টে ১৩টি রিং পরানো ছিল।

এস এ খালেক রাজনীতির পাশাপাশি একজন ব্যবসায়ীও ছিলেন। আবাসন খাত, পরিবহন সেক্টরসহ নানাখাতে তার বিপুল বিনিয়োগ রয়েছে। সমাজসেবামূলক কাজেও এস এ খালেকের পরিবারের নানা পদক্ষেপ রয়েছে।

বিএনপির রাজনীতিতে এস এ খালেকের পথচলা বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে। দলে যোগ দেওয়ার পর ১৯৭৯ সালের ১৮ ফেব্রুয়ারি দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচনে তৎকালীন ঢাকা-১৪ আসন থেকে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।

এরপর ৮৬ ও ৮৮ সালে পরপর দুবার সংসদ নির্বাচিত হন এস এ খালেক। পরে ১৯৯৬ ও ২০০১ সালে নির্বাচনে বিএনপির সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। দেশের জাঁদরেল আইনজীবী ও রাজনৈতিক ড. কামাল হোসেনও এস এ খালেকের জনপ্রিয়তার কাছে বিপুল ভোটে পরাজিত হন।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরো খবর

খুলনায় জমি বিক্রি হবে

খুলনা-যশোর বিশ্বরোডে মোস্তফার মোড়ের নিকটে টুটুল নগর আবাসিক এলাকায় এখনই বাড়ি করার উপযোগী ১০ শতক জমি বিক্রি হবে। ডিজিটাল খাজনা খারিজ করা। সম্পূর্ণ নিষ্কন্টক। বিশ্ব রোড থেকে ২০ ফিট রাস্তা, ভেতরে ১৫ ফিট রাস্তা। উচু জমি।

যোগাযোগ: মো. মহসিন হোসেন-০১৭১১৭৮৩৮৬৮

 

© All rights reserved © 2022 deshnews24.com
Theme Customized By Max Speed Ltd.