রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনামঃ
কপ-৩১ সম্মেলনে যোগ দিতে কাল তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি নয়, জলবায়ু মোকাবিলায় বাস্তব পদক্ষেপ চায় কপ-৩১ নজরুলের চেতনায় তরুণ প্রজন্মকে আলোকিত করার আহ্বান জানিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী HTC Local 6: A Symbol of Strength, Security and Solidarity for New York’s Hotel Kitchen Workers ইরান যুদ্ধ নিয়ে নেতানিয়াহু ও প্রতিদ্বন্দ্বী আইজেনকটের ভিন্ন অবস্থান New York Governor Kathy Hochul and HTC President Rich Maroko Hold ‘Get Out the Vote’ Rally প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে জেটরোর প্রেসিডেন্ট, বাংলাদেশে জাপানি বিনিয়োগ বাড়ানোর আহ্বান আগামী পাঁচ বছরে প্রতিটি উপজেলায় স্টেডিয়াম নির্মিত হবে – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ১৪ দফা যৌথ বিবৃতি / জ্বালানি নিরাপত্তায় ৬৬০ কোটি ডলার জরুরি ঋণ দেবে জাপান স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান

বিএনপি নেতা এস এ খালেকের ইন্তেকালে বাসায় গেলেন জামায়াত আমীর

রিপোটার:
  • আপডেট টাইম : রবিবার, ৫ জানুয়ারী, ২০২৫
  • ১০২ Time View

ঢাকা: বিএনপির প্রবীণ নেতা, দলের অবিভক্ত ঢাকা মহানগরের সাবেক সহ-সভাপতি, ঢাকা-১৪ আসনের সাবেক সংসদ সদস্য এস এ খালেকের ইন্তেকালে পরিবারকে সান্তনা দিতে রাজধানীর মিরপুরের দারুস সালামের মরহুমের বাসায় যান বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।

জামায়াত আমীর মরহুমের লাশ দেখেন এবং শোক সন্তপ্ত পরিবারকে পরিবারকে সান্তনা দিয়ে মরহুমের মাগফিরাত কামনা করে দোয়া করেন।
এসময় তিনি মানব কল্যাণে করা মরহুমের বিভিন্ন ভালো উদ্যোগগুলো স্মরণ করেন। শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের ধৈর্য ধরার তৌফিক কামনা করেন জামায়াত আমীর।

এ সময় উপস্থিত ছিলেন, সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী সদস্য, ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন, মহানগরীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মো. মাহফুজুর রহমান, দারুস সালাম থানার আমীর হাকিম আব্দুল মান্নান সহ অন্যান্য দায়িত্ববৃন্দ এবং দারুসসালাম থানার জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ।

আজ রোববার বিকেল সাড়ে ৩টায় ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। এসএ খালেক দীর্ঘদিন ধরে নানান রোগে আক্রান্ত ছিলেন।

ঢাকা মহানগরী উত্তর জামায়াতের শোক

বিএনপি নেতা এস এ খালেকের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী আমীর মুহাম্মদ সেলিম উদ্দিন এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও মহানগরীর সেক্রেটারি ড. মোহাম্মদ রেজাউল করিম।

রোববার এক শোক বার্তায় নেতৃবৃন্দ বলেন, এস এ খালেকের ইন্তেকালে দেশ একজন মানব দরদী মানুষকে হারাল। মানব কল্যাণে এস এ খালেকের অবদান অতুলনীয়। তার ভালো কাজগুলো কবুল করে তাকে জান্নাত দান করেন সেই দোয়াও করেন নেতৃদ্বয়।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরো খবর

খুলনায় জমি বিক্রি হবে

খুলনা-যশোর বিশ্বরোডে মোস্তফার মোড়ের নিকটে টুটুল নগর আবাসিক এলাকায় এখনই বাড়ি করার উপযোগী ১০ শতক জমি বিক্রি হবে। ডিজিটাল খাজনা খারিজ করা। সম্পূর্ণ নিষ্কন্টক। বিশ্ব রোড থেকে ২০ ফিট রাস্তা, ভেতরে ১৫ ফিট রাস্তা। উচু জমি।

যোগাযোগ: মো. মহসিন হোসেন-০১৭১১৭৮৩৮৬৮

 

© All rights reserved © 2022 deshnews24.com
Theme Customized By Max Speed Ltd.